উত্তর : যেসব মহিলা জুম‘আর ছালাতের জন্য মসজিদে যেতে চান তাদের জন্য গোসল করা সুন্নাত। কেননা রাসূল (ছাঃ) বলেন, ‘পুরুষ এবং নারীর যে কেউ জুম‘আর ছালাতের জন্য মসজিদে আসবে সে যেন গোসল করে’ (ছহীহ ইবনু খুযায়মাহ হা/১৭৫২)। তিনি বলেন, হে মুসলিমগণ! জুম‘আর দিনকে আল্লাহ ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন। অতএব তোমরা গোসল করো’ (মালেক)। অন্য বর্ণনায় এসেছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি জুম‘আর ছালাতে আসতে চায়, সে যেন গোসল করে’ (ইবনু মাজাহ হা/১০৯৮; মিশকাত হা/১৩৯৮)। উক্ত হাদীছে নারী-পুরুষ সকল মুমিনকে বুঝানো হয়েছে।

প্রশ্নকারী : ছাদেকা, লক্ষ্মীপুর।








প্রশ্ন (৪/৮৪) : একটি মসজিদ নির্মাণকালে মিস্ত্রির ভুলে মসজিদের কিবলা মূল কিবলা থেকে কয়েক ডিগ্রী সরে যায়। বর্তমানে কিবলা সঠিক করতে গেলে মসজিদ ভাঙ্গতে হবে। এমতবস্থায় করণীয় কি? - -আহমাদুল্লাহ, শাসনগাছা, কুমিল্লা।
প্রশ্ন (৩৩/৪৩৩) : কুরআন ও হাদীছের মধ্যে ফরয, ওয়াজিব, সুন্নাত ও নফল বুঝার মাপকাঠি কি?
প্রশ্ন (১১/৪৫১) : চুল পড়ে যাওয়ার কারণে নতুন চুল গজানোর জন্য যে চিকিৎসা গ্রহণ করা হয় তা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৪০/২৪০) : সংসার পরিচালনায় সক্ষম স্বামীর অমতে সরকারী চাকুরী করায় স্বামী আমার প্রতি অসন্তুষ্ট। অন্যদিকে আমার সন্তান হচ্ছে না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১৯/৫৯) : মাযহাবী ইমামের পিছনে ইচ্ছাকৃতভাবে জামা‘আতে ছালাত আদায় না করলে গোনাহগার হতে হবে কি?
প্রশ্ন (৩৪/৩৪) : শিরক সম্পর্কে না জানার কারণে মাযার ও শহীদ মিনারের সামনে মাথা নত করে শিরক করেছি। এক্ষণে পূর্বে কৃত এসব পাপ থেকে মুক্তির উপায় কি? - -ওমর ফারূকবিরল, দিনাজপুর।
প্রশ্ন (৩৬/১৫৬) : কথিত আছে এক ইহুদী রাসূলুল্লাহ (ছাঃ)-এর মিরাজকে অস্বীকার করে। একদা সে মাছ ক্রয় করে স্ত্রীকে কুটা-বাছার জন্য বলে নদীতে গোসল করতে যায়। গোসলের জন্য নদীতে ডুব দিলে স্ত্রীলোকে পরিণত হয়। তারপর তার অন্যত্র বিবাহ হয় এবং তিনটি সন্তান হয়। কোন একদিন আবার গোসল করতে এসে নদীতে ডুব দিলে পুরুষ হয়ে যায়। সে বাড়ীতে ফিরে এসে দেখে তার স্ত্রী মাছ কুটা-বাছা তখনও করছে। সে বলে আমি তিন সন্তানের মা হয়ে আসলাম আর তুমি এখনও মাছ কুটা-বাছাই শেষ করনি। এ ঘটনা কি সত্য?
প্রশ্ন (২/৮২) : বুখারী ১ম খন্ড হাদীছ নং ৬৯১ ও ৬৯৪ হতে জানা যায় যে, রাসূলুল্লাহ (ছাঃ) রুকূ থেকে মাথা উঠিয়ে হাত তুলে রেখে ... লাকাল হামদ পর্যন্ত বলতেন। আবার আইনে তুহফা সালাতে মুস্তফা ১ম খন্ড ২৪৪-২৫০ পৃষ্ঠায় হাত তুলে রাখা ও ছেড়ে দেওয়া দু’টি করা যাবে বলে দলীল সহ আলোচনা করা হয়েছে। ছালাতুর রাসূল (ছাঃ)-এ শুধু হাত তোলার কথা বলা হয়েছে, কিন্তু এর সময় উল্লেখ করা হয়নি। এর সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/২৮৫) : ইমাম বা মসজিদ কমিটির সাথে দ্বন্দ্ব থাকায় নিজ মহল্লার মসজিদ ছেড়ে অপর মহল্লার মসজিদে ছালাত আদায় করা জায়েয হবে কি? - -আব্দুল্লাহ, সাতক্ষীরা।
প্রশ্ন (১১/১১) : মাসআলা-মাসায়েল সাব্যস্তের ক্ষেত্রে ফিক্বহের প্রয়োজনীয়তা কতটুকু? বিভিন্ন জবাবের ক্ষেত্রে কুরআন-হাদীছের সাথে পূর্ববর্তী ও পরবর্তী বিদ্বানদের সিদ্ধান্ত আহলেহাদীছ-হানাফী উভয়েরই বই-পত্রে উল্লেখ করা হয়। এক্ষণে ইমামদের মতামত গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকারের মূলনীতি কি?
প্রশ্ন (৭/১৬৭) : আমার অন্তরে আল্লাহ তা‘আলাকে নিয়ে নানা ধরনের শিরকী খটকা তৈরী হয়। সাথে সাথে আমি তওবা করি। এথেকে পরিত্রাণের উপায় কি? তওবা করলে ক্ষমা হবে কি?
প্রশ্ন (৬/৪৬) : ‘বূলাস’ নামে কোন নবী ছিলেন কি?
আরও
আরও
.