উত্তর: প্রশ্নে উল্লেখিত বিষয়টি ব্যবসায়িক ইন্স্যুরেন্স-এর অন্তর্ভুক্ত। আর ব্যবসায়িক ইন্স্যুরেন্স ইসলামী শরী‘আত সম্মত নয়। কারণ- (১) ইন্স্যুরেন্সের মধ্যে সূদ বিদ্যমান। এতে জমা টাকার বিনিময়ে অধিক টাকা দিয়ে সহযোগিতা করা হয়। (২) ইন্স্যুরেন্স জুয়ার উপরে প্রতিষ্ঠিত। এতে হয় ইন্স্যুরেন্স কোম্পানী লাভবান হয়, অথবা জমাকারী লাভবান হয়। তবে কোম্পানী লাভবান হওয়ার সম্ভাবনাই বেশী থাকে। ফলে কোন এক পক্ষ একচেটিয়াভাবে ক্ষতিগ্রস্ত হয় (৩) ইন্স্যুরেন্সের ফলে দুর্ঘটনা ঘটলে আহত ব্যক্তি নিরাপত্তা বাবদ টাকা পাবেন। কিন্তু দুর্ঘটনা ঘটতেও পারে, আবার নাও পারে। আবার দুর্ঘটনা কখন ঘটবে ও কি পরিমাণে ঘটবে, তা সবই অজ্ঞাত। ফলে এর মধ্যে অস্পষ্টতা বিদ্যমান। আর এমন অস্পষ্ট ও ধোঁকাবাজির ব্যবসা করতে রাসূল (ছাঃ) নিষেধ করেছেন (মুসলিম হা/১৫১৩ প্রভৃতি)। সুতরাং উক্ত ইন্স্যুরেন্স পলিসির সাথে স্বেচ্ছায় যুক্ত হওয়া যাবে না। বরং সাধ্যমত বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। উল্লেখ্য যে, ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া পরস্পরকে সহযোগিতার উদ্দেশ্যে সমিতি গড়ে তোলা জায়েয, যেখান থেকে সমিতির সদস্যরা বিপদগ্রস্ত সদস্যকে সহযোগিতা প্রদান করতে পারবে (আল-মা‘আঈরুশ শারঈয়াহ ৩৭২-৩৭৩ পৃ.; নববী, আল-মাজমূ‘ ৯/৩৫১)।

 প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা বিশ্ববিদ্যালয়।






বিষয়সমূহ: ব্যবসা-বানিজ্য
প্রশ্ন (৫/২০৫) : যঈফ হাদীছ তো সন্দেহযুক্ত। তাই যঈফ হাদীছের উপর আমল করা যাবে না। কিন্তু ইমাম তিরমিযী, আবুদাঊদ প্রমুখ তাদের স্ব স্ব গ্রন্থে যঈফ হাদীছ উল্লেখ করেছেন। কেউ যদি তা দেখে যঈফ হাদীছের উপর আমল করে তবে দায়ী কে হবে? কোন্ কোন্ ক্ষেত্রে যঈফ হাদীছের উপর আমল করা যায়?
প্রশ্ন (৬/৪৬) : তাস, দাবা, কেরাম বোর্ড, লুডু খেলা শরী‘আতের দৃষ্টিতে কেমন অপরাধ? এর শাস্তি কি?
প্রশ্ন (৬/২৮৬) : ‘যে ব্যক্তি আছরের পর ঘুমায়, তার জ্ঞান বিলুপ্ত হয়ে যায় এবং তখন সে কেবল নিজেকেই ধিক্কার দিতে থাকে’। হাদীছটির সনদ সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (২৪/১৪৪) : মদ খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে কি?
প্রশ্ন (২৪/১৪৪) : টিকটিকি ও এ জাতীয় প্রাণীর মল কাপড়ে লেগে গেলে উক্ত কাপড়ে ছালাত আদায় করা যাবে কি? - -সা‘দ, পাটুল, নাটোর।
প্রশ্ন (২১/৩৮১) : ওযূর পর লজ্জাস্থান বরাবর পানি ছিটানো আবশ্যক কি? এটা কি নারী-পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য?
প্রশ্ন (১৯/৩৭৯) : আমি পুলিশে চাকুরী করি। আমাকে মিথ্যা সাক্ষ্য দিতে হয়। আবার মিথ্যা সাক্ষ্য না দিলে বিভাগীয় শাস্তির সম্মুখীন হ’তে হয়। এ অবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (৯/২৮৯) : বাংলাদেশের ন্যায় একটি দেশে সামরিক বাহিনী বা পুলিশ বাহিনীতে চাকুরী করা শরী‘আতসম্মত হবে কি? এরূপ চাকুরীতে থাকা অবস্থায় যদি কেউ মারা যায়, তাহ’লে তাকে ‘শহীদ’ বলা যাবে কি?
প্রশ্ন (৯/৯) : আমাদের এলাকায় প্রতিযোগিতামূলক খেলা হয়, যেখানে সকল দলের নিকট থেকে ১০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। সে টাকা দিয়ে আয়োজনের খরচ এবং পুরস্কার ক্রয় করা হয়। এরূপ আয়োজনে অংশগ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (২৭/৩০৭) : বর্তমানে অনেক প্রতিষ্ঠান ‘ফুল সার্ভিস কুরবানী’ (পশু কেনা থেকে শুরু করে যবেহ ও প্যাকেটজাত করে পৌঁছে দেওয়া) অফার করে। এক্ষেত্রে পশুর মালিক উপস্থিত না থাকলে বা নিজের হাতে যবেহ না করলে কুরবানীর ছওয়াবে কোন কমতি হবে কি?
প্রশ্ন (৪/২৮৪) : আমার স্ত্রীর ১ মাসের প্রেগন্যান্সি রয়েছে এবং তার স্বাস্থ্যের অবস্থা মোটেও ভালো নয়। এমতাবস্থায় গর্ভপাত করা বৈধ হবে কি?
প্রশ্ন (১৬/৪৫৬) : তামাক আবাদ করা জায়েয হবে কি? যারা হারাম জিনিস বেচা-কেনা করে তাদের ইবাদত কবুল হবে কি?
আরও
আরও
.