উত্তর : Rx নিয়ে কয়েকটি ধারণা প্রচলিত রয়েছে। কেউ বলেন, এর দ্বারা রোমান দেবতা জুপিটার গ্রহ উদ্দেশ্য, যার শুভদৃষ্টিতে রোগ উপশম হবে বলে বিশ্বাস করা হয়। কারো মতে, এর দ্বারা বুঝানো হয় refer to x বা যিশুর নামে শুরু করছি। তবে চিকিৎসাশাস্ত্রের অভিধান মতে, Rx ল্যাটিন শব্দ যার অর্থ উপায়, কৌশল, পদ্ধতি এবং নেয়া বা গ্রহণ করা (Recipe ও to take) প্রভৃতি অর্থে ব্যবহৃত হয় (ড. মোহাম্মাদ আমীন, বাংলা ভাষার মজা)। অনেকের মতে, Rx অর্থ Report Extended। শরীরের রোগ নির্ণয়পূর্বক এমন একটি বিস্তারিত প্রতিবেদন, যেখানে পরবর্তী করণীয় সমূহ বর্ণিত থাকে। এজন্য প্রেসক্রিপশনের সূচনায় Report Extended-এর পরিবর্তে সংক্ষেপে Rx লেখা হয়। সর্বোপরি সন্দেহপূর্ণ হওয়ায় এরূপ সাংকেতিক শব্দ ব্যবহার থেকে দূরে থাকাই শ্রেয়।

প্রশ্নকারী : আব্দুছ ছবূর, বাজলা, জয়পুরহাট।








প্রশ্ন (১/১) : জামা‘আতে ছালাত ওয়াজিব হওয়ার জন্য কি আযান শ্রবণ করা শর্ত? কোন কোন বিদ্বান বলেছেন, জামা‘আত ঐ ব্যক্তির উপরে ওয়াজিব, যে মসজিদ থেকে এমন দূরত্বে অবস্থান করে যেখান থেকে খালি মুখের আযান শুনা যায়।
প্রশ্ন (২৩/৩০৩) : জনৈক ব্যক্তি ২০ বছর পূর্বে বিবাহের সময় শ্বশুরবাড়ী থেকে ২ লাখ টাকা যৌতুক নিয়েছিল। এখন উক্ত টাকা ফেরত দিতে চাইলে টাকার মূল্যমান অনুযায়ী বেশি দিতে হবে না সমপরিমাণ পরিশোধ করলেই চলবে?
প্রশ্ন (২/১৬২) : চোখের পাপ থেকে বাঁচার উপায় কি?
প্রশ্ন (৩০/২৩০) : জনৈক পিতা ৪ মেয়েকে বাদ দিয়ে ছেলের নামে বিপুল পরিমাণ অর্থ ও জমি-জমা লিখে দিয়ে মারা গেছেন। এক্ষণে এর পরিণতি কি এবং তাকে শাস্তি ভোগ থেকে বাঁচানোর উপায় কি? - -ফাহিম মুনতাছির, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (৩৯/২৩৯) : আমাদের পরিবার আর্থিকভাবে দুর্বল হওয়ায় আমার মা তার পিতার বাসায় গেলে তাকে অপমান করা হয়। আমি রাগান্বিত হয়ে আর কখনো তার পিতার বাসায় যেতে নিষেধ করেছি। এক্ষণে এটা আত্মীয়তা ছিন্ন করার শামিল হবে কি?
প্রশ্ন (২৫/৪২৫) : ৬ বৎসরের দাম্পত্য জীবনে আমার স্ত্রী আমার কথামত কখনো চলেনি। মেনে চলেনি শারঈ কোন বিধিবিধান। ইতিমধ্যে সে আমার কথা অমান্য করে পিত্রালয়ে চলে যায় এবং ফিরে না আসায় আমি তিন মাস অতিবাহিত হ’লে কাযীর মাধ্যমে একত্রে তিন তালাক প্রদান করি। ফলে সে আমার বিরুদ্ধে যৌতুক গ্রহণের মিথ্যা মামলা দায়ের করে আমাকে জেল খাটায়। এখন আমি যদি আর ঐ স্ত্রীকে ফেরৎ না নেই তাহ’লে গোনাহগার হব কি?
প্রশ্ন (৮/৮৮) : মেয়েদের জন্য ছালাতের সময় চুল ছেড়ে রাখা আবশ্যক কি? বের হয়ে যাওয়ার আশংকায় কেউ বেণী বেঁধে রাখতে পারবে কি?
প্রশ্ন (২৫/২৫) : শুটকি মাছ খাওয়া কি জায়েয? যদি জায়েয হয় তবে হিদলের শুটকি খাওয়া যাবে কি?
প্রশ্ন (২১/২২১) : মুছল্লীরা কি ছালাতের জন্য ইক্বামতের আগেই কাতার দিতে পারে? - -আব্দুল জাববার, কাহারোল, দিনাজপুর।
প্রশ্ন (১৫/১৩৫) : আমাদের এখানে কোন আহলেহাদীছ মসজিদ নেই। খতীব ছাহেব সঠিকভাবে খুৎবা দিতে পারেন না। এমতাবস্থায় মোবাইল লাইভে আহলেহাদীছ আলেমগণের খুৎবা শুনে মসজিদে গিয়ে ছালাত আদায় করলে জুম‘আর পূর্ণ ছওয়াব অর্জিত হবে কি?
প্রশ্ন (২৫/১০৫) : সদ্যজাত শিশুর তাহনীক করানোর সঠিক সময় কখন? এটা শাল দুধ খাওয়ানোর পূর্বেই করতে হবে কি?
প্রশ্ন (৬/৩৬৬) : বর্তমানে সমাজে কিছু হিজড়া সক্ষমতা থাকা সত্ত্বেও সাহায্যের নামে টাকা চায়। অনেক সময় তারা অপমানজনক ভঙ্গিতে, উচ্চৈঃস্বরে বা অশোভন আচরণে টাকা চেয়ে থাকে। এ অবস্থায় তাদেরকে সহযোগিতা করা জায়েয হবে কি?
আরও
আরও
.