উত্তর : প্রাণী ব্যতীত যেকোন জড়বস্ত্তর ভাস্কর্য নির্মাণ করা যায়। কারণ রাসূল (ছাঃ) কেবল প্রাণীর ছবি নির্মাণ করতে নিষেধ করেছেন। তবে পবিত্র কুরআন আল্লাহর বাণী হওয়ায় তা সর্বাধিক সম্মানজনক। একে ভাস্কর্য হিসাবে নির্মাণ করলে এর অবমাননা হ’তে পারে। সেজন্য এরূপ ভাষ্কর্য নির্মাণ না করাই সমীচীন। তবে কুরআনের ডামি বা বাহ্যিক রূপের ভাস্কর্য নির্মাণ করা হ’লে তাতে কোন দোষ নেই (উছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ-দারব ৬/৫০, ৭/৩০; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ২৪/৩৮৫)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, রাজশাহী।







প্রশ্ন (১৯/১৭৯) : জামা‘আতের সাথে ছালাতরত অবস্থায় মুক্তাদীগণকে ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলতে হবে কি? - -শহীদুর রহমান শহীদ, ঢাকা।
প্রশ্ন (৬/১৬৬) : কারো কাছে কর্যে হাসানা না পেয়ে একান্ত বাধ্যগত অবস্থায় সূদের উপর কর্য নেয়া যাবে কি?
প্রশ্ন (২২/১৮২) : বর্তমানে বেশী লাভের উদ্দেশ্যে আখের গুড়ে ব্যাপকভাবে চিনি মিশানো হচ্ছে। অন্যদিকে পিওর গুড় বানাতে গেলে বাজারে টেকা সম্ভব হচ্ছে না। এক্ষণে বাধ্যগত অবস্থায় কিছুটা চিনি মিশানো যাবে কি? - -আতাউর রহমান, নওগাঁ।
প্রশ্ন (৩১/২৩১) : স্বপ্নদোষ হ’লে পুরো পোষাক ও বিছানা পরিষ্কার করতে হবে কি? না কেবল নাপাকী লাগা স্থানটি ধুয়ে ফেললেই যথেষ্ট হবে? - সোহেল রাণা, পবা, রাজশাহী।
প্রশ্ন (২৮/৪৬৮) : জনৈক পীর ছাহেব ছালাতে একাগ্রতার জন্য চোখ বন্ধ করে কলবের দিকে খেয়াল রেখে ছালাত আদায় করতে বলেছেন। এ পন্থা অবলম্বন করা যাবে কি?
প্রশ্ন (২৩/৩৮৩) : ছালাতে কোন রাক‘আতে সিজদার সংখ্যা ১টি না ২টি হ’ল এমন সন্দেহ হ’লে করণীয় কি?
প্রশ্ন (২৯/২৯) : বিভিন্ন কোম্পানী ডাক্তারদের যেসব ঔষধের স্যাম্পল দেয়, সেগুলো গরীব মানুষদের দান করা অথবা তা ঔষধের দোকানে বিক্রি করে উক্ত অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা জায়েয হবে কি?
প্রশ্ন (৬/৩২৬) : গলায় ফাঁস দিয়ে বা বিষ খেয়ে আত্মহত্যা করলে তার জানাযা করা যাবে কি?
প্রশ্ন (২/৪২) : আগে আক্বীক্বার ক্ষেত্রে গোশত প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাসায় বন্টন করে দেয়া হ’ত। কিন্তু বর্তমানে মানুষকে দাওয়াত করে অনুষ্ঠান করে খাওয়ানো হচ্ছে। এটা শরী‘আত সম্মত কি? যদি হয়ে থাকে তবে কোনটি উত্তম?
প্রশ্ন (৪০/২৪০) : কাশফ কি? যেকোন বুযর্গের কাশফ হওয়া সম্ভব কি? ফাযায়েল-এর কিতাবগুলিতে যেসব কাশফের বর্ণনা আছে তার সত্যতা আছে কি? - সাইফুল ইসলাম, খিলক্ষেত, ঢাকা।
প্রশ্ন (৭/৩৬৭) : শায়খ আলবানী (রহঃ)-এর ছিফাতু ছালাতিন নবী বইয়ে রয়েছে, রাসূলুল্লাহ (ছাঃ) ফজর ছালাতের শেষ বৈঠকে বাম পায়ের উপর বসতেন। অর্থাৎ দু’রাক‘আত বিশিষ্ট ছালাতে নিতম্বের উপর বসা যাবে না; বরং চার রাকা‘আত বিশিষ্ট ছালাতে নিতম্বের উপর বসতে হবে। উক্ত বিষয়ের সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১১/৪১১) : মাথা ন্যাড়া করা কি জায়েয? স্থায়ীভাবে মাথা ন্যাড়া রাখতে শরী‘আতে কোন বাধা আছে কি?
আরও
আরও
.