উত্তর : নিজের অজান্তে কেউ শিরক করে ফেললে এবং তওবা না করলে আল্লাহ তাকে মাফ করতেও পারেন, নাও করতে পারেন। আল্লাহ বলেন, অতএব তোমরা জেনে-শুনে কাউকে আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করো না (বাক্বারাহ ২/২২)। সুতরাং যখনই সে শিরকের বিষয় জানবে তখনই সে তওবা করবে। তাহ’লে আল্লাহ ক্ষমা করে দিবেন (যুমার ৫৩; মায়েদাহ ৫/৭৩-৭৪; মুসলিম হা/১২১)। রাসূল (ছাঃ) অজ্ঞাতসারে কৃত শিরকসহ যাবতীয় শিরক থেকে বাঁচার জন্য দো‘আ শিখিয়েছেন এ মর্মে যে,اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ، ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি তোমার সাথে জেনে-শুনে শিরক করা থেকে এবং সেই শিরক থেকে ক্ষমা চাচ্ছি যে সম্পর্কে আমি জ্ঞাত নই’ (ছহীহ আল-আদাবুল মুফরাদ হা/২৬৬; ছহীহুত তারগীব হা/৩৬)।

-খলীলুল্লাহ, মান্দা, নওগাঁ।







প্রশ্ন (১০/১০) : আমি ছালাতে গিয়ে দেখি ইমাম রুকূ অবস্থায়। ছালাতে অংশগ্রহণ করেই সূরা ফাতিহা পাঠ করা শুরু করি। এরই মধ্যে ইমাম রুকূ থেকে উঠে যান। আমি সেটিকে রাক‘আত ধরে ছালাত সম্পন্ন করি। পরে জানতে পারি যে উক্ত রাক‘আত হয়নি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৪/১৬৪) : ক্বিরাআত শেষে সিজদার আয়াত হ’লে আগে রুকূ করতে না-কি সিজদায়ে তেলাওয়াত আগে দিতে হবে?
প্রশ্ন (৩০/৩১০) : দরিদ্র ব্যক্তি আর্থিক অসচ্ছলতার কারণে বিবাহ না করলে তার গোনাহ হবে কি?
প্রশ্ন (৩৩/৩৯৩) : প্রবাস থেকে মোবাইলে বিবাহ সম্পন্ন হওয়ার পর কতদিন পর্যন্ত স্বামী স্ত্রী আলাদা থাকতে পারবে? তিনমাসের মধ্যে নির্জনবাস না হ’লে সম্পর্ক বাতিল হয়ে যাবে এরূপ কোন বিধান আছে কি?
প্রশ্ন (৩৩/৭৩) : আমার পিতা প্রায়ই বলেন, নারী জাতি কোন জাতি না, নারী জাতিকে আমি মানুষই মনে করি না। এরূপ বলা কি সঠিক?
প্রশ্ন (২৩/৩৪৩) সাহারী খেতে বসেছে, কিন্তু খাওয়া শুরু করেনি, এমতাবস্থায় আযান শুরু হ’লে সাহারী খেতে পারবে কি?
প্রশ্ন (২৮/২২৮) : কোন কোন কারণে ছিয়াম ভঙ্গ হ’লে শুধু ক্বাযা ওয়াজিব হয়?
প্রশ্ন (১৯/১৯) : কুরবানীর গোশত বণ্টনের সঠিক পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩১/২৭১): শৈশবে কোন পাপ কাজ করে থাকলে এবং অন্যের হক নষ্ট করে থাকলে বড় হওয়ার পর তার কিছু করণীয় আছে কি?
প্রশ্ন (৩১/৪৩১) : কিছুদিন আগে আমার ছোটভাই ১ মাস বয়সে মারা যায়। আমার বোন স্বপ্নে দেখতে পায়, আমার মৃত ভাইটি তার কাছ থেকে নতুন কাপড় চাচ্ছে। ইসলামের দৃষ্টিতে এর ব্যাখ্যা ও করণীয় কি?
প্রশ্ন (২৩/১০৩) : ফজরের আযানে ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাওম’ অংশটুকু যোগ করা কি বিদ‘আত? - -দূর্রুল হুদা, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (৩৩/২৭৩) : অফিসে, ফ্যাক্টরিতে বা মার্কেটে ছালাতের জন্য নির্দিষ্ট ঘর থাকে। সেখানে প্রবেশের জন্য মসজিদে প্রবেশের সময় যে দো‘আ বা তাহিইয়াতুল মসজিদ পড়তে হবে কি?
আরও
আরও
.