একটিই যান রাস্তায় চলবে বাসের মতো। কিন্তু রেললাইনে উঠেই হয়ে যাবে ট্রেন। সম্প্রতি এ রকমই একটি যান তৈরী করেছে জাপান। আর যানটির নাম ‘ডুয়েল মোড ভেহিকেল’ (ডিএমভি)। সম্প্রতি এটি জনসমক্ষে এসেছে। এই ধরনের যান প্রথম চলবে জাপানের কাইয়ো শহরে। ডিএমভি দেখতে অনেকটা মিনিবাসের মতো। যখন রাস্তায় চলবে তখন সাধারণ গাড়ির চাকা ব্যবহার করে ছুটবে। রেললাইনে চলার জন্য রয়েছে স্টিলের চাকা। জাপানের ‘আশা’ কোস্ট রেল কোম্পানী তৈরী করেছে এই ডুয়েল যান। ডিএমভি নিয়ে ঐ সংস্থার সিইও জানিয়েছেন, ‘রাস্তা ও রেললাইনে চলা এই ডুয়েল যান বাড়ি গিয়ে মানুষকে বাসের মতো তুলে আনতে পারবে। তারপর রেললাইন ধরে গন্তব্যে পৌঁছে দেবে। তাই ছোট শহর যেখানে জনসংখ্যা কম, সেখানে এই যান খুব কাজে লাগবে। ডিভিএমে সর্বোচ্চ ২১জন যাত্রী বসতে পারেন। রেললাইনে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে চলতে পারে। তবে রাস্তায় প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে যেতে সক্ষম বলে জানিয়েছেন ঐ সংস্থার কর্ণধার।






ডেঙ্গু নিয়ন্ত্রণ করবে যে মশা
সবচেয়ে দূরবর্তী ছায়াপথ জিএন-জেড ১১
বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের কার্যক্রম শুরু
বিশ্বে প্রথম এআই হাসপাতাল চালু করছে চীন
চরম সংকটকালে বিদ্যুৎ উৎপাদনের যুগান্তকারী পদ্ধতি আবিষ্কার!
কম্পনের চিকিৎসায় মস্তিষ্কে শব্দতরঙ্গ!
পানিবিহীন টয়লেট উদ্ভাবন : মলকে বানাবে ছাই, মূত্রকে বিশুদ্ধ পানিতে রূপান্তর
সর্দি-কাশির চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের চেয়েও বেশী কার্যকরী মধু
জন্মান্ধের দৃষ্টিশক্তি জিন থেরাপিতে ফিরল
বাংলাদেশের বিজ্ঞানীদের আবিষ্কার (জীবাণু-প্রতিরোধী কাগজ উদ্ভাবন)
ওষুধ ছাড়াই মশা মারার নতুন পদ্ধতি আবিষ্কার
অন্ধদের জন্য ব্রেইল ট্যাবলেট কম্পিউটার
আরও
আরও
.