আব্দুল্লাহিল কাফী মাদানীর আকস্মিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ

সমকালীন বিশিষ্ট আহলেহাদীছ আলেম ও দাঈ ইলাল্লাহ শায়খ আব্দুল্লাহিল কাফী মাদানীর আকস্মিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।  তিনি তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, অনুজপ্রতীম আব্দুল্লাহিল কাফী মাদানী তাঁর কর্মঠ দাওয়াতী প্রচেষ্টার মাধ্যমে সঊদী প্রবাসী বাংলাভাষাভাষীদের মাঝে স্বল্প সময়ে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিলেন। দাওয়াতী ময়দানে তাঁর বিনয়, উদারতা ও মধ্যমপন্থা বজায় রাখার চেষ্টা ছিল উদাহরণযোগ্য । তাঁর মৃত্যুতে আমরা এক প্রতিভাবান মুখলিছ দাঈ ইলাল্লাহকে হারালাম। তাঁর তারুণ্যের কাল থেকেই আমরা তাঁকে দিনাজপুর অঞ্চলের একজন প্রতিশ্রুতিশীল দাঈ হিসাবে চিনতাম। ২০১৪ সালে উমরা সফরকালে জেদ্দায় তিনি আমাদের যে আতিথেয়তা দিয়েছিলেন, তা ছিল বিশেষভাবে স্মরণীয়।  
আমরা তাঁর জন্য অন্তরখোলা দোআ করি যেন আল্লাহ রাব্বুল আলামীন তাঁর যাবতীয় গুনাহখাতা মাফ করেন এবং তাঁকে জান্নাতের উচ্চ মাক্বাম দান করেন! সেই সাথে তিনি যেন উপর্যুপুরি ওলামায়ে কেরামদের হারানোর ক্ষতি আমাদেরকে দ্রুত পুষিয়ে নেয়ার তাওফীক প্রদান করেন। আমীন! 
 -ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন 
কেন্দ্রীয় প্রচার সম্পাদক, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ





বিষয়সমূহ: বিবিধ
আব্দুল্লাহিল কাফী মাদানীর আকস্মিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মপরিষদ পুনর্গঠন
মাহে রামাযানে কর্মীদের প্রতি আমীরে জামা'আতের আহ্বান - .
তুহফায়ে রামাযান ( সাহারী ও ইফতারের সময়সূচী ) (২০২৫)
‘পিস টিভি’র বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন! - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রকৃত আহলেহাদীছ কখনো জঙ্গী নয় - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
দুনিয়াবী স্বার্থে নয়, পরকালীন মুক্তির লক্ষ্যে কাজ করুন!
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
মাইকেল রুবিনের প্রতিবেদন "বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান?" -এর বিরুদ্ধে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের প্রতিবাদ
আল্লাহর বিধান অনুযায়ী দেশ পরিচালনা করুন! -কর্মী সম্মেলনে ড. গালিব - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সন্ত্রাসী ও জঙ্গী রাষ্ট্র ইসরাঈলের আগ্রাসন থেকে ফিলিস্তীনকে রক্ষা করা বিশ্বসমাজের আবশ্যক দায়িত্ব!
Protest Statement by Ahle Hadeeth Andolon Bangladesh against a false and baseless report by Michael Rubin headed by Is Bangladesh the next Afghanistan?
আরও
আরও
.