সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপযেলার পল্লীতে মসজিদে দানকৃত একটি কাঁঠালের নিলাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে। উপযেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহত আরো দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসনাবাদ গ্রামে দীন ইসলাম ও মালদার মেম্বারের পক্ষের মাঝে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সংঘর্ষ হয়েছে। চলছে মামলা- মোকদ্দমা। গত ৯ই জুলাই হাসনাবাদ গ্রামের এক ব্যক্তি মসজিদে একটি কাঁঠাল দান করেন। জুম‘আর ছালাতের পর গ্রামবাসীর উপস্থিতিতে কাঁঠালটি নিলামে তোলা হয়। এতে গ্রামের দীন ইসলামের পক্ষের একজন ও মালদার মেম্বারের পক্ষের একজনের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা ও শালিশ-বিচারের পর পরদিন সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।







বিশ্বের সবচেয়ে খারাপ ভাবমূর্তির দেশ ইস্রাঈল
দেশের তৈরী ড্রোন রফতানী হবে বিদেশে
একটি পুলিশী বার্তায় মাদক ছেড়ে সুপথে হাযারো মাদক ব্যবসায়ী
স্বদেশ-বিদেশ
দু’লাখ রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দেয়া দরকার - -মেজর জেনারেল (অব.) ফযলুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে প্রথম হয়েছে মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ
চীনে মুসলিম শিশুদের বিশ্বাসের পরিবর্তনে পরিবার থেকে আলাদা করা হচ্ছে
রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য চেরনোবিল দুর্ঘটনার বার্তা
স্বদেশ-বিদেশ
শিক্ষার্থী সংকটে ধুঁকছে সরকারী প্রাথমিক বিদ্যালয়; শিক্ষার্থীতে ঠাসা বেসরকারী কিন্ডারগার্টেন-মাদ্রাসা
এক ট্রেনেই যাওয়া যাবে সুন্দরবন
মানুষ বাজারে গিয়ে কাঁদছে, কারণ পকেটে টাকা নেই : শিল্প প্রতিমন্ত্রী
আরও
আরও
.