(১) দীর্ঘ ৭০ বছর রাজত্বকারী ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ গত ৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসলে ৯৬ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হয়েছেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ৩য় চার্লস। পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে মাত্র ২৬ বছর বয়সে ব্রিটেনের রাণী হিসাবে তাঁর অভিষেক হয়।

(২) সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ আকবর আলী খান মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ৮ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে রাত ১০টার দিকে ৭৮ বছর বয়সে তিনি মারা যান। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি এবং একই বিষয়ে পিএইচ.ডি করেন। আমলা হিসাবে পেশাজীবন শুরু করেন এবং অবসর নেন মন্ত্রিপরিষদ সচিব হিসাবে। ২০০৬ সালে তিনি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। অর্থনীতি, ইতিহাস, সমাজবিদ্যা, সাহিত্য সহ বিভিন্ন বিষয়ে তাঁর গবেষণামূলক বই পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত।

(৩) জাতীয় সংসদের উপনেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফরিদপুর-২ আসনের সংসদ সদস্যা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ই সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ৮৭ বছর  মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন






পরিত্যক্ত কলাগাছ থেকে সুতা
আমেরিকার মুসলিম শাসিত প্রথম শহর হ্যামট্রামক
ব্রিটেনে এক-তৃতীয়াংশ স্কুলছাত্রী যৌন হয়রানির শিকার
দেশের প্রতিটি আইনই ত্রুটিপূর্ণ -প্রধান বিচারপতি
স্বদেশ-বিদেশ
স্পেনে ভূমিধস হ’লে আটলান্টিক জুড়ে সুনামির আশঙ্কা (ধ্বংস হয়ে যেতে পারে নিউইয়র্ক)
কালো টাকায় ভাসছে ৩৬ শতাংশ শীর্ষস্থানীয় মার্কিন থিংক ট্যাংক
নওমুসলিম মেয়ের আচরণে মুগ্ধ হয়ে পরিবারের ৬ জনের ইসলাম গ্রহণ
কারাবন্দীরা এখন থেকে ভিডিও কলের মাধ্যমে স্বজনদের সাথে কথা বলতে পারবেন
সপ্তম শতকে মুসলিম-খ্রিস্টানদের সম্মিলিত বসবাস ছিল ইউরোপে!
আইসল্যান্ডবাসীর ২২ ঘন্টার ছিয়াম
ভারতকে ট্রানজিট দিতে ২২৭ কোটি টাকা ব্যয়
আরও
আরও
.