উত্তর : খতম তারাবীহ হৌক বা সূরা তারাবীহ হৌক এতে ইমামতির সম্মানী গ্রহণ করা যাবে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা যেসব জিনিসের বিনিময়ে পারিশ্রমিক নিয়ে থাকো, তাদের মধ্যে কিতাবুল্লাহ (আল্লাহর কিতাব) অধিকতর উপযোগী’ (বুখারী হা/৫৭৩৭; মিশকাত হা/২৯৮৫)। তবে এক্ষেত্রে শর্তারোপ করে বা দরকষাকষি করে টাকা আদায় করা গর্হিত অপরাধ এবং ইসলামের মৌলিক আদর্শ বিরোধী কাজ। কেননা নবী-রাসূলগণ দ্বীনের প্রচারের বিনিময়ে কোনরূপ মজুরী গ্রহণ করতেন না  (আন‘আম ৯০; মারদাভী, আল-ইনছাফ ৬/৩৫; মাজমূ‘ ফাতাওয়া ২৩/৩৬৭)। উল্লেখ্য, খতম তারাবীহ সুন্নাত মনে করে পড়া ঠিক নয়।

প্রশ্নকারী : আব্দুল্লাহ, পাবনা।






বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (১৫/২৫৫) : যে ব্যক্তি ফজরের ছালাত ছেড়ে দিবে, তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। যোহরের ছালাত ছাড়লে বরকত কমে যাবে। আছরের ছালাত ছাড়লে শক্তি কমে যাবে। মাগরিব ছাড়লে সন্তান কাজে আসবে না। এশা ছাড়লে নিদ্রা হবে না। এ মর্মে বর্ণিত হাদীছটির সত্যতা জানতে চাই। - -মুরাদ, পঞ্চগড়।
প্রশ্ন (২৪/৪৬৪) : যিলহজ্জ মাসের প্রথম দশকে শিশুর খাৎনা করা, পশু যবেহ করা যাবে কী? - -ইহসানুল করীম, রাজপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১/১) : পিতা জীবিত অবস্থায় তার ছেলেকে একটি জমি হেবা করলেন এবং বললেন, জমিটি তোমাকে দিলাম। তবে আমি জীবিত থাকা পর্যন্ত তুমি এটি বিক্রি করতে পারবে না। আমার মৃত্যুর পর তুমি ইচ্ছা করলে বিক্রি করতে পারবে। এভাবে শর্তসাপেক্ষে হেবা করা শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (৩৬/১৫৬) : আল্লাহু আকবার বলে ইমামকে সতর্ক করা যাবে কি?
প্রশ্ন (২১/৩০১) : দোকানে সিঁদুর সহ হিন্দু ধর্মীয় জিনিসপত্র ক্রয়-বিক্রয় করা যাবে কি?
প্রশ্ন (১৪/২১৪) : জনৈক ব্যক্তি বলেন, কুরবানীর ৩ দিন হাঁস-মুরগী যবেহ করা কিংবা গোশত কিনে খাওয়া হারাম। উক্ত বক্তব্যের সত্যতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৫/২৮৫) : অন্ধকার ঘরের মধ্যে ছালাত আদায়ে কোন বাধা আছে কি? - খোরশেদ, মক্কা, সঊদী আরব।
প্রশ্ন (০৬/৩৬৬) : আমার রুমমেট হিন্দু হওয়ায় তার রান্না আমাকে খেতে হয়। এটা খাওয়া যাবে কি? - রূহুল আমীন, দক্ষিণ পতেঙ্গা, চট্টগ্রাম।
প্রশ্ন (২০/৪২০) : রাসূল (ছাঃ) আল্লাহ তা‘আলাকে স্বপ্নে দেখেছেন। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১৩/১৩৩) : ছালাতে ইমামতি করার সময় একসাথে তিনবার সূরা ইখলাছ পাঠ করলে পূর্ণ কুরআন পাঠের ছওয়াব পাওয়া যাবে কি? এসময় মুছললীগণও কি একই ছওয়াব পাবে?
প্রশ্ন (২০/২০) : স্বামী কর্তৃক স্ত্রীর জীবিকা নির্বাহের খরচ বহন না করলে স্ত্রীর জন্য স্বামীর বিছানা থেকে পৃথক থাকার সিদ্ধান্ত গ্রহণে কোন বাধা আছে কি? - -ফাতেমা জাহান, কাদাকাটি, সাতক্ষীরা।
প্রশ্ন (১/১৬১) : জানাযার ছালাতে মাসবূক কিভাবে ছুটে যাওয়া ছালাতের ক্বাযা আদায় করবে?
আরও
আরও
.