উত্তর : এক্ষেত্রে মাসবূকের রাক‘আত পূর্ণ হয়ে গেছে। অতএব সে ইমামের সাথে সালাম ফিরিয়ে ছালাত সম্পন্ন করবে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া প্রশ্নোত্তর ৬৫২, ১৪/০৬)। এ সময় ইমাম সহো সিজদা দিলে সে তার অনুসরণ করবে। কেননা ইমাম নিযুক্ত করা হয় তাকে অনুসরণের জন্য (আবুদাঊদ হা/৬০৪ প্রভৃতি; বুঃ মুঃ মিশকাত হা/৮৫৭, ১১৩৯)।

আর ইমাম তৃতীয় রাক‘আতে ভুল করে সালাম ফিরালে মাসবূক দাঁড়িয়ে বাকী ছালাত আদায় করবে। অতঃপর ইমাম ভুল বুঝে বাকী ছালাত আদায় করতে শুরু করলে মাসবূক ছালাত ছেড়ে ইমামের সাথে যোগ দিবে। এরপর ইমাম সহো সিজদা দিয়ে সালাম ফিরালে সে বাকী ছালাত আদায় করবে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া প্রশ্নোত্তর ৬৬০, ১৪/১১, প্রশ্নোত্তর ৭০৮, ১৪/২৭)। 






প্রশ্ন (২৯/১০৯) : সরকারী-বেসরকারী অফিস কর্তৃক জিপিএফ ফান্ডে জমাকৃত অর্থ থেকে ঋণ গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৪/১৫৪) : পিতা ও মাতার মধ্যে সন্তানের নিকট অধিক সেবা পাওয়ার হকদার কে? - -মুহসিন, খুলনা।
প্রশ্ন (৬/১২৮) : অমুসলিম নারীদের সামনে মুসলিম নারীদের জন্য কতটুকু পর্দা করা আবশ্যক?
প্রশ্ন (৩৫/২৩৫) : হজ্জ পালনকারীরা বাড়ি ফিরে এসে ৪০ দিন নিজ বাড়িতেই অবস্থান করবে মর্মে কোন নির্দেশনা আছে কি? - -মুজীবুর রহমান, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৮/৩৮৮) : স্ত্রীর মোহরানা পরিশোধ না করে বাসর রাতে বা বৈবাহিক জীবনে তার সাথে সম্পর্ক স্থাপন করা বৈধ কি? এছাড়া কখনো সক্ষম হ’লে পরিশোধ করবে এবং না পারলে মাফ হিসাবে গণ্য হবে এভাবে স্ত্রীর সাথে একমত হওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (১৪/২১৪) : কোন মুছল্লী জেহরী ছালাতের কিছু অংশ পাওয়ার পর বাকী অংশে সরবে না নীরবে ক্বিরাআত করবে? - একরামুল হক, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (৩৪/২৩৪) : দাজ্জাল কি মৃত্যুবরণ করবে? সে কিভাবে মারা যাবে?
প্রশ্ন (৩৯/২৭৯) : দেশের বিভিন্ন এলাকায় দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল-সন্ধ্যায় আগরবাতি জ্বালানোর প্রচলন রয়েছে। শারঈ দৃষ্টিকোন থেকে বিষয়টি বৈধ কি? - -মাযহারুল ইসলাম, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (৪/৩৬৪): ইমামের পিছনে ছালাতরত অবস্থায় শেষ বৈঠকে তাশাহহুদ ও দরূদ পড়ার পর বায়ু নির্গত হ’লে মুক্তাদী কি পুনরায় সম্পূর্ণ ছালাত আদায় করবে? নাকি শুধু শেষ রাক‘আত আদায় করবে?
প্রশ্ন (১৭/২১৭) : জনৈক আলেম বলেন, সিজদা দু’প্রকার। সম্মানের সিজদা ও ইবাদতের সিজদা। মানুষ মানুষকে সম্মান দেখিয়ে সিজদা করতে পারে। যেমন ফেরেশতাগণ আদম (আঃ)-কে সিজদা করেছিলেন। এর কোন সত্যতা আছে কি? - -ডা. আব্দুল্লাহ রোমান, ফুলতলা, বগুড়া।
প্রশ্ন (৩৯/৩৯৯) : সকলেই কা‘বা ঘরের দিকে মুখ করে ছালাত আদায় করেন। কিন্তু কা‘বা ঘরের ভিতরে কেউ ছালাত আদায় করেছেন কি? যদি কেউ আদায় করে থাকেন তাহ’লে কোন দিকে মুখ করে ছালাত আদায় করেছেন।
প্রশ্ন (২২/২২২) : বর্ণিত আছে যে, খলীফা থাকাকালীন সময়ে ওমর (রাঃ) সন্তানদের জন্য ঈদের কাপড় ক্রয় করতে না পেরে বায়তুল মাল-এর প্রধান আবু ওবায়দা (রাঃ)-কে তার এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠান। পত্র পেয়ে তিনি অশ্রুসিক্ত হ’লেও উত্তর লিখলেন যে, অগ্রিম বেতন বরাদ্দের জন্য দু’টি বিষয় বিবেচনা করতে হবে। প্রথমতঃ আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি-না? দ্বিতীয়তঃ বেঁচে থাকলেও মুসলমানেরা আপনাকে খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কি-না? উত্তর পাঠ করে ওমর (রাঃ) এত বেশী ক্রন্দন করেন যে তাঁর দাড়ি ভিজে গেল। তিনি আবু ওবায়দার জন্য আল্লাহর নিকটে রহমত ও হায়াত বৃদ্ধির জন্য দো‘আ করলেন। ফলে আর ঈদের কাপড়ও কেনা হ’ল না। এ ঘটনার সত্যতা আছে কি? - নাছিরুদ্দীন, মিরপুর, ঢাকা।
আরও
আরও
.