উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি মুনকার এবং যঈফ (ইবনু খুযায়মাহ হা/১৮৮৭; যঈফাহ হা/৮৭১; যঈফুত তারগীব হা/৫৮৯)। তবে রামাযানের প্রতিটি আমলের ছওয়াব বহু গুণে বৃদ্ধি করা হয়। বিশেষ করে ক্বদরের রজনীতে ইবাদত করা হাযার মাস ইবাদত করা অপেক্ষা বেশী ছওয়াব অর্জন করা যায় (ক্বদর ৯৭/৩)। রামাযানে ওমরা করলে রাসূল (ছা.)-এর সাথে হজ্জ করার সমতুল্য ছওয়াব পাওয়া যায় (বুখারী হা/১৮৬৩; মিশকাত হা/২৫০৯)। তাছাড়া রামাযানের ছিয়ামের ছওয়াব আল্লাহ তা‘আলা নিজ হাতে দিবেন, যা সীমাহীন (বুখারী হা/৭৪৯২; মিশকাত হা/১৯৫৯)।

প্রশ্নকারী : গোলাম রাববী, বরিশাল।








বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (৯/৪০৯) : বোনেরা পিতার মূল বসতবাড়ি থেকে কোন অংশ পাবে কি? জমি ভাগ করা গেলেও মূল বাড়ি ভাগ করতে হবে কি?
প্রশ্ন (১১/১৭১) : প্রচন্ড শীত বা কুয়াশার কারণে মসজিদে না গিয়ে বাড়িতে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্নঃ (৩৬/৩৯৬) : সোহেল রানা নামের শুদ্ধ আরবী-বাংলা উচ্চারণ এবং অর্থ জানতে চাই।
প্রশ্ন (৯/৮৯) : আমি কা‘বাগৃহের সামনে বসে দো‘আ ও মানত করেছিলাম যে, আমার সন্তান হ’লে আমি ওমরাহ করব। পরবর্তীতে আমার সন্তান হয়েছে। এক্ষণে আমার পক্ষ থেকে আমার স্বামী যদি ওমরাহ করেন তাহ’লে উক্ত মানত পূর্ণ হবে কি?
প্রশ্নঃ (২০/৩০০) : খালিদ বিন ওয়ালীদ (রাঃ)-কে বিষ পান করতে দিলে তিনি ‘বিসমিল্লাহ’ বলে পান করেন। ফলে কোন প্রতিক্রিয়া হয়নি। উক্ত ঘটনাটি কি সঠিক?
প্রশ্ন (১২/৪৫২) : ছালাতের সময় নির্ধারণী বিভিন্ন স্থায়ী ক্যালেন্ডারে ঢাকার সাথে সাতক্ষীরার সুর্যাস্তের সময়ের পার্থক্য ৫ মিনিট নির্ধারিত থাকলেও ‘যুবসংঘ’ কর্তৃক প্রকাশিত রামাযান মাসের ক্যালেন্ডারে তা ৩ মিনিট করা হয়েছে। এরূপ কমবেশী হওয়ার কারণ কি? - -শামীম হায়দার, ধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন (২১/৩০১) : আত্মীয়-স্বজন বেশী হওয়ায় মেয়ে সন্তানের আক্বীক্বা হিসাবে দু’টি ছাগল দিতে চাই অথবা বাজার থেকে কিছু গোশত কিনে আক্বীক্বার গোশতের সাথে একত্রিত করে খাওয়াতে চাই। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৩২/৭২): মে‘রাজে রাসূল (ছাঃ) যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে একটি স্বর্ণের ছাদের চারপাশে প্রজাপতি উড়তে দেখলেন, তখন জিব্রীল (আঃ) তাকে বললেন, প্রজাপতিগুলি একেকটি মানবাত্মা। বক্তব্যটি কি সঠিক?
প্রশ্ন (১২/২৫২) : ছালাতের ওয়াক্ত হওয়ার পূর্বে আযান দিলে সেই আযানে ছালাত আদায় করা যাবে কী?
প্রশ্ন (২/১২২) : রাক্বীব ও আতীদ কি দু’জন ফেরেশতার নাম? আধুনিক যুগের একজন আরব লেখক এর দ্বারা মস্তিষ্কের ডান ও বাম অংশ বুঝিয়েছেন। তার এ বক্তব্যের কোন শারঈ ভিত্তি রয়েছে? - -আলতাফ হোসাইন, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (২১/২৬১) : জুম‘আর খুৎবার সময় সামনে উঁচু ডেস্ক থাকায় সেখানে হাত এবং নোট রেখে বক্তব্য দেওয়ায় লাঠি রাখা কঠিন হয়। এক্ষণে সামনে টেবিল থাকা সত্ত্বেও লাঠি হাতে থাকতে হবে কি?
প্রশ্ন (৮/৮৮) : মায়ের গোসলের পানি দ্বারা বরকত হাছিল করা যাবে কি? - -মুবারক হোসাইন, আটঘরিয়া, পাবনা।
আরও
আরও
.