উত্তর : যদি কেউ ছোট শিশুকে কোলে নেন এবং শিশুটি কাপড়ের ওপর প্রস্রাব না করে, তাহ’লে কাপড় ও শরীর পবিত্র বলেই গণ্য হবে। কোন কাপড়ে পেশাব লাগার পরে তা শুকিয়ে গেলে এবং সে পোষাক পরিহিত শিশুকে কোলে নিলে কাপড় নাপাক হবে না। কিন্তু যদি প্রস্রাবের চিহ্ন দেখা যায় বা নিশ্চিতভাবে নাপাকি লেগেছে বুঝা যায়, তাহ’লে নাপাক অংশ ধুতে হবে। এমতাবস্থায় কোলে নিলে কাপড় অপবিত্র হবে। মূলত, পবিত্র ও পরিচ্ছন্ন হিসাবে ধরা হয় যতক্ষণ না নাপাকি দৃশ্যমান হয় (ইবনু তায়মিয়াহ, ফাতাওয়াল কুবরা ৫/৩১২, আল-ইখতিয়ারাত ১/৩৯৮; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১১/৮৭)। উল্লেখ্য যে, ছয় মাসের কম বয়সী ছেলে বাচ্চারা পেশাব করে দিলে তাতে পানি ছিটিয়ে দেওয়াই যথেষ্ট হবে, কাপড় ধৌত করতে হবে না (বুখারী হা/২২৩; মিশকাত হা/৪৯৭)। কিন্তু মেয়ে বাচ্চা পেশাব করে দিলে কাপড় ধৌত করা আবশ্যক (নাসাঈ হা/৩০৮; মিশকাত হা/৫০২)।

প্রশ্নকারী : ছাবিত হাসান, ধানমন্ডি, ঢাকা।








বিষয়সমূহ: তাহারাত-পবিত্রতা
প্রশ্ন (৮/১২৮) : জনৈক দানশীল ধার্মিক ব্যক্তি কিছু স্কুল-কলেজ প্রতিষ্ঠার পর মারা গেছেন। বর্তমানে সেগুলিতে নাচ-গানসহ বিভিন্ন অনৈসলামিক কর্মকান্ড হয়ে থাকে। এক্ষণে এসব পাপের ভার কি কেবল বর্তমান পরিচালকদের না উক্ত প্রতিষ্ঠাতার আমলনামাতেও যুক্ত হবে?
প্রশ্ন (৪/৩৬৪) : ছালাতের প্রথম কাতারে দাঁড়ানোর পর কোন বয়স্ক মুরববীকে উক্ত স্থান ছেড়ে দিলে প্রথম কাতারে ছালাত আদায়ের নেকী পাওয়া যাবে কি?
প্রশ্ন (৩৪/৪৩৪) : ১৯৬৫ সালে একটি হিন্দু পরিবার অল্প কিছু অর্থ নিয়ে তাদের জমি আমাকে দিয়ে যায়। পরে তারা ফেরত না নেওয়ায় আমি নিজের নামে লিখে অদ্যাবধি তা ভোগ করছি। এক্ষণে এটা কি আমার সম্পদ হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (১৮/২১৮) : দাঁড়াতে সক্ষম কিন্তু চিকিৎসক দাঁড়িয়ে ছালাত আদায় করতে নিষেধ করেছেন। এক্ষণে আমার করণীয় কী?
প্রশ্ন (৩৯/৩৫৯) : জনৈক ইসলামী বক্তা টিভিতে আলোচনা করতে গিয়ে বায়হাক্বীর উদ্ধৃতি দিয়ে বলেন, নবী-রাসূলগণ কবরে ছালাত আদায় করছেন। উক্ত কথার সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৩৯/১৯৯) : অনেকে বলেন, সূরা বনু ইসরাঈলের ৮০ আয়াত দ্বারা রাষ্ট্রক্ষমতা প্রার্থনার কথা বলা হয়েছে। এর সঠিক ব্যাখ্যা জানতে চাই। - -সুমাইয়া, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
প্রশ্ন (২৪/৬৪) : ছালাতের শেষ বৈঠকে কুরআনী দো‘আ পাঠ করার ক্ষেত্রে আঊযুবিল্লাহ বা বিসমিল্লাহ পাঠ করতে হবে কি? - -মোরশেদুল ইসলামকালিয়াকৈর, গাযীপুর।
প্রশ্ন (৫/৮৫) : চন্দ্র বা সূর্য গ্রহণকালে স্ত্রী সহবাসে শারঈ কোন নিষেধাজ্ঞা আছে কি?
প্রশ্ন (১/২৪১) : মসজিদের জায়গা সংকুলান না হওয়ায় অন্যত্র স্থানান্তর করার পর পুরাতন মসজিদের জায়গা ও ঘর কিনে নিয়ে সংসারের কাজে ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (২৮/৬৮) : সুন্নাত ছালাতের ক্বাযা যেকোন সময় পড়া যাবে কি? - -ছালেহা খাতুন, উত্তর দিনাজপুর, ভারত।
প্রশ্ন (৩০/১৫০) : যিলহজ্জ মাসে আইয়ামে বীযের নফল ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (৩/১৬৩) : মাহরাম ব্যক্তির সামনে একজন মহিলাকে কি পরিমাণ পর্দা করতে হবে?
আরও
আরও
.