উত্তর : বিবাহ করা সুন্নাত। রাসূল (ছাঃ) বলেন, ‘হে যুবকেরা! তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করার ক্ষমতা রাখে, সে যেন বিবাহ করে। কেননা এটা তার দৃষ্টিকে অবনমিত রাখে এবং লজ্জাস্থানের হেফাযত করে। আর যে ব্যক্তি বিবাহ করতে অক্ষম, সে যেন ছিয়াম পালন করে। কেননা ছিয়ামই তার প্রবৃত্তি দমনকারী’ (বুঃ মুঃ মিশকাত হা/৩০৮০)। এক্ষণে ব্যক্তি সুস্থ ও কর্মক্ষম হ’লে গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করা মুস্তাহাব। এজন্য কোন স্থাবর সম্পত্তির মালিক হওয়া শর্ত নয় (ইবনু কুদামাহ, মুগনী ৭/৬)। বরং কেউ গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে বিবাহ করতে চাইলে আল্লাহ তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ বলেন, ‘আর তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তোমরা তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরও। যদি তারা নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ’ (নূর ২৪/৩২)। এক্ষণে কেউ আর্থিকভাবে একেবারে অপারগ হ’লে ছিয়াম পালন করে যেকোন মূল্যে নিজের চরিত্র রক্ষা করবে। আল্লাহ বলেন, ‘অতঃপর যারা এদের বাইরে কাউকে কামনা করবে, তারা হবে সীমালংঘনকারী’ (মুমিনূন ২৩/৭)। এর মধ্যে পায়ুমৈথুন, হস্তমৈথুন সহ সকল প্রকার অন্যায় যৌনাচার নিষিদ্ধ হওয়ার প্রতি ইঙ্গিত রয়েছে (ইবনু কাছীর)। 

প্রশ্নকারী : ইমন*, ময়মনসিংহ।

*[আরবীতে ইসলামী নাম রাখুন (স.স.)]






বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২৪/৪২৪) : কোন কাজের ক্ষেত্রে যদি বিনিয়োগকারী এভাবে চুক্তি করেন যে বাস্তবায়নকারী যদি ১ বছরের মধ্যে কাজ সম্পন্ন করতে পারে তবে তিনি মোট লাভের অর্ধেক পাবেন। কিন্তু ১ বছর পার হয়ে গেলে ৩ ভাগের ১ ভাগ পাবেন। আর ৫ বছর পার হ’লে কোন লভ্যাংশ পাবেন না। এরূপ চুক্তি জায়েয হবে কি?
প্রশ্ন (১০/৯০) : বিদ্যুৎ বিল নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে না পারলে গ্রাহকের কাছ থেকে সূদ হিসাবে কিছু টাকা নেওয়া হয়। এজন্য গ্রহীতা বা দাতা উভয়েই কি গুনাহগার হবে?
প্রশ্ন (৩৬/৪৭৬) : লেখাপড়া ও পরীক্ষা আরম্ভ করার সময় নির্দিষ্ট কোন দো‘আ আছে কি? - -হাসীবুর রশীদ, কাযীপুর, সিরাজগঞ্জ।
প্রশ্ন (২৪/১৮৪) : মসজিদে প্রবেশ এবং বের হওয়ার সময় মুছল্লীদের উদ্দেশ্যে সালাম দেওয়া যাবে কি?
প্রশ্ন (৪/৪০৪) : যেসব মসজিদের পরিচালনা কমিটি এবং ইমাম-মুওয়াযযিনগণের আক্বীদা-আমল শিরক ও বিদ‘আতযুক্ত, সেসব মসজিদে দান করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (২৮/৩৪৮) : যদি কোন মেয়েকে তার শ্বশুর বাড়ির লোকেরা নির্যাতন করে, আর সে যদি তা পিতাকে জানায় তাহলে গীবত হবে কি?
প্রশ্ন (২৬/৩৮৬) : অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যার জন্য মুক্বীম অবস্থায় দু’ওয়াক্তের ছালাত একত্রে জমা করে পড়া যাবে কি?
প্রশ্ন (১৭/৫৭) : আমি বহুদিন যাবৎ পিতা-মাতার সাথে কথা বলি না। তাদের কোন একটি আচরণ আমাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে। তবে তাদের মাসিক খরচ নিয়মিতভাবে বহন করি। এতে আমি গুনাহগার হবো কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : পরিবারে পর্দা রক্ষার স্বার্থে পৃথক বাড়ি বানাতে চাই। কিন্তু পিতা-মাতা রাযী হচ্ছেন না। এক্ষণে আমার আমার করণীয় কি? - -মাসঊদ রানা, ব্রাহ্মণগাঁও, গাযীপুর।
প্রশ্ন (১০/৩৭০) : চাকুরী বা জীবিকা বৃদ্ধির জন্য দরূদে নারিয়াহ পাঠ করা যাবে কি? এর ফযীলত সম্পর্কে বলা হয়, যে ব্যক্তি এ দরূদ ৪৪৪৪ বার পাঠ করবে সেসব রকম বিপদাপদ থেকে নিরাপদে থাকবে এবং তার যেকোন ধরনের অভাব-অভিযোগ পূরণ হবে। এর কোন ভিত্তি আছে কি? - -মাখদূম আহমাদ, গাযীপুর।
প্রশ্ন (২০/২৬০) : আমি মোরগ বিক্রি করি। বিক্রি করতে গিয়ে যদি আমি জানতে পারি আমার কাছ থেকে ক্রয়কৃত মোরগ মাযারে যবেহ করা হবে। ঐ ব্যক্তির কাছে কি আমার মোরগ বিক্রি করা বৈধ হবে? - -সাইফুল ইসলাম, গাযীপুর, ঢাকা।
প্রশ্ন (৪০/২০০) : ছালাতরত অবস্থায় পেশাব বা বায়ুর চাপ আসলে তা চেপে রাখায় কোন দোষ আছে কি?
আরও
আরও
.