উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) সিজদা থেকে উঠে রাফ‘উল ইয়াদায়েন করতেন না’ মর্মে ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে (বুখারী হা/৭৩৮; ছহীহ ইবনু খুযায়মা হা/৬৯৪)। আলী (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বসা অবস্থায় কখনো হস্ত উত্তোলন করতেন না’ (আবুদাঊদ হা/৭৪৪, তিরমিযী হা/৩৪২৩)।

শায়খ আলবানী সিজদায় আল্লাহ্র রাসূল (ছাঃ) কখনো কখনো রাফ‘উল ইয়াদায়েন করতেন বলে যে হাদীছ উল্লেখ করেছেন (নাসাঈ হা/১০৮৫; আবুদাউদ হা/ ৭২৩; আলবানী, ছিফাতু ছালাতিন্নবী ১২১ পৃঃ) তার অর্থ রুকূর ন্যায় রাফ‘ঊল ইয়াদায়েন নয়। বরং সাধারণভাবে সিজদা থেকে হাত উঠানো বুঝানো হয়েছে বলে অনুমিত হয় (ইবনু হাজার, ফাৎহুল বারী ২/২২৩)।

প্রশ্নকারী : রহমতুল্লাহ, খানসামা, দিনাজপুর।


 






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩০/৩৯০) : রাসূল (ছাঃ)-এর মোট কতবার বক্ষবিদারণ হয়েছিল? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৪/৩৫৪) : আমাদের চল্লিশ বছরের পুরানো মসজিদে এখন মুছল্লী ধরে না। কিন্তু মসজিদ বড় করার মত জায়গাও সেখানে নেই। এমতাবস্থায় উক্ত মসজিদের জায়গা বিক্রি করে অথবা বদল করে অন্যত্র মসজিদ তৈরী করা যাবে কি?
প্রশ্ন (২৯/২২৯) : এক যুবক জনৈক ব্যক্তির মেয়েকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। কিন্তু তার ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে যে, সে ছালাত আদায় করে না। কিন্তু বলা হচ্ছে, ঠিক হয়ে যাবে। উক্ত যুবকের সাথে মেয়ে বিয়ে দেয়া যাবে কি?
প্রশ্ন (২৮/৬৮) : রাসূল (ছাঃ) স্বীয় জীবদ্দশায় কতবার হজ্জ এবং ওমরাহ পালন করেছিলেন?
প্রশ্ন (১২/২৫২) : ক্বিয়ামতের দিন আলেম-ওলামা ও হাফেযদের বিচার কুরআনের সম্মানে পৃথকভাবে করা হবে কি? এছাড়া তাদের ছোট-খাট ভুল ক্ষমা করে দেওয়া হবে কি? - -যহূরুল ইসলাম, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (৩৮/৭৮) : কুকুরের গায়ে কাপড় লাগলে কাপড় অপবিত্র হয়ে যাবে কি? ঐ কাপড় পরিধান করে ছালাত পড়া যাবে কি?
প্রশ্ন (৩৮/৩৮) : ওছমানী শাসক আরতুগ্রুল গাযীর চরিত্র অবলম্বনে যে টিভি সিরিয়াল বানানো হয়েছে, বিশ্বব্যাপী তা আলোড়ন সৃষ্টি করেছে। এর ঐতিহাসিক সত্যতা কতটুকু? এটা দেখা জায়েয হবে কি?
প্রশ্ন (৪০/৩২০) : জনৈক হিন্দু ৫০ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। এখন তাকে সুন্নাতে খাৎনা করতে হবে কি?
প্রশ্ন (১৬/২৯৬) : ছালাত আদায়কালে আমার বাম পাশের কোন মুছল্লী ছালাত ছেড়ে চলে গেলে আমি কিভাবে কাতার পূরণ করব? - -আতীকুল ইসলাম, বরিশাল।
প্রশ্ন (১৯/১৭৯) : রামাযান মাসে কবরের আযাব স্থগিত থাকে কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : আমি একজনকে মারধর ও যুলুম করে তার জমি বিক্রি করে ৫০ লাখ টাকা পেয়েছি। এখন নিজের ভুল বুঝতে পেরেছি। কিন্তু সে মারা গেছে। এখন আমার ক্ষমা পাওয়ার কোন উপায় আছে কি? টাকাটা তার পরিবার বা কোন ধর্মীয় কাজে ব্যয় করলে ক্ষমা পাওয়া যাবে কি?
প্রশ্ন (৬/১৬৬) : ওহী লেখক ছাহাবীগণের মাঝে কেউ কি মুরতাদ হয়ে গিয়েছিলেন? - -তাহসীন আল-মাহী, রাজশাহী।
আরও
আরও
.