উত্তর : কুরআনের অনুবাদ বা তাফসীর পাঠকালেও সিজদা করা উত্তম। কারণ রাসূল (ছাঃ) বলেন, ‘আদম সন্তানরা যখন সিজদার আয়াত পড়ে ও সিজদা করে, শয়তান তখন কাঁদতে কাঁদতে একদিকে চলে যায় ও বলে হায় আমার কপাল মন্দ। আদম সন্তান সিজদার আদেশ পেয়ে সিজদা করল, তাই তার জন্য জান্নাত। আর আমাকে সিজদার আদেশ দেয়া হয়েছিল, আমি তা অমান্য করলাম। তাই আমার জন্য জাহান্নাম (মুসলিম হা/৮১; মিশকাত হা/৮৯৫)। আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) যখন সিজদার আয়াত পড়তেন এবং আমরা তাঁর নিকটে থাকতাম তখন তিনিও সিজদা করতেন, আমরাও সিজদা করতাম’ (বুঃ মুঃ মিশকাত হা/১০২৫, ‘তেলাওয়াতে সাজদাহ’ অনুচ্ছেদ)। তবে এটি অপরিহার্য নয়। কেননা যায়েদ বিন ছাবেত (রাঃ) রাসূল (ছাঃ)-এর সামনে সিজদার আয়াত পড়ে সিজদা করেননি। রাসূল (ছাঃ)ও সিজদা দেননি (আবুদাউদ হা/১৪০৪; তিরমিযী হা/৫৭৬)।

প্রশ্নকারী : শরীফুল ইসলাম, ধানমন্ডি, ঢাকা।







প্রশ্ন (১৮/১৩৮) : বিবাহের পর বাসর রাতের পূর্বে স্বামী মারা গেলে উক্ত স্ত্রী স্বামীর সম্পদে অংশ পাবে কি?
প্রশ্ন (৩৮/৩৫৮) : আমাদের মসজিদে প্রায় শুক্রবারেই মসজিদ ফান্ডে দানকৃত অর্থ দিয়ে মসজিদে আগত কিছু মেহমান ও মুছল্লীকে খাওয়ানো হয়। এটা জায়েয হবে কি? - -ইসমাঈল হোসাইন, পালিচারা, রংপুর।
প্রশ্ন (৩১/৭১) : স্বামীর উপর অভিযোগ এনে স্ত্রী তার স্বামীকে বিছানা থেকে পৃথক করে দিয়েছে। শরী‘আত অনুযায়ী স্ত্রী কি এরূপ করতে পারে? এক্ষেত্রে স্বামীর করণীয় কী?
প্রশ্ন (৩/৩) : মসজিদে জমি দান করার ক্ষেত্রে মৌখিকভাবে না রেজিস্ট্রি করে দিতে হবে? দান করার পর উৎপাদিত ফসল মসজিদ কমিটিকে দিব না সবকিছু মসজিদ কমিটির দায়িত্বে ছেড়ে দিতে হবে? এক মসজিদে দানকৃত জমির আয় অন্য মসজিদে দেওয়া যাবে কি?
প্রশ্ন (৫/৫) : ফজরের আযান দেওয়া অবস্থায় সাহারী খাওয়া শুরু করে ছালাত শেষ হওয়া পর্যন্ত খাবার খেয়েছি। আমাদের ছিয়াম কবুল হবে কি? - -ইবরাহীম খলীল, গুলশান, ঢাকা।
প্রশ্ন (১৪/৪১৪) : পর্দাসহ মেয়েরা বাইসাইকেল বা মটর সাইকেল চালাতে পারবে কি?
প্রশ্ন (৩৯/৩১৯) : কবরে মাটি দেওয়ার সময় কোন দো‘আটি পাঠ করতে হবে? - -এস, এম ফযলে রাববী, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (২২/৪৬২) : তাবীয ঝুলানো, হাড়ি পড়া ইত্যাদি কুফরী বস্ত্ত যে ঘরে ঝুলানো থাকে সেখানে ছালাত পড়লে কবুল হবে কি?
প্রশ্ন (২১/৪৬১) : যাকাতের টাকা দিয়ে কুরআন-হাদীছ ও ইসলামী বই কিনে মানুষের মাঝে বিতরণ করা যাবে কি? - -সাবিবর রহমান, গাবতলী, বগুড়া।
প্রশ্ন (২৭/২৬৭) : রৌপ্য নির্মিত আংটিতে স্বর্ণের প্রলেপ লাগিয়ে ব্যবহার করা বৈধ হবে কি?
প্রশ্ন (৩৯/৪৩৯) : ইসলামে সন্তানের পিতা শনাক্ত করার পদ্ধতি কি? মায়ের পবিত্রতা নিয়ে সন্দেহ হ’লে করণীয় কি? এজন্য ডিএনএ টেস্ট করা যাবে কি? আর সন্তান অবৈধ হ’লে স্ত্রীর ব্যাপারে আমার করণীয় কি?
প্রশ্ন (৩৮/৩৮) : আমাদের এলাকায় কুরবানীর গোশত এক-তৃতীয়াংশ পঞ্চায়েতে জমা করার পর সেখান থেকে গরীবদের মাঝে বিতরণ করা হয়। কিন্তু সবসময় দেখা যায় সবাইকে দেওয়ার পর অনেক গোশত বেঁচে যায় এবং পঞ্চায়েত কমিটির সদস্যরা নিজেদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী নিজেরা ভাগ করে নেন। এভাবে নিজেরা গোশত বণ্টন করে নেওয়া শরী‘আত সম্মত হবে কি? - মিনহাজুল ইসলাম, গোদাগাড়ী, রাজশাহী।
আরও
আরও
.