গত ২৭শে ডিসেম্বর’২১ থেকে ৬ই জানুয়ারী’২২ পর্যন্ত ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর উদ্যোগে নগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর পূর্ব পার্শ্বস্থ ভবনের ৩য় তলার হল রুমে ৯দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ, মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, ‘আন্দোলন’-এর দফতর সম্পাদক ও ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর প্রধান পরিদর্শক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড-এর সচিব শামসুল আলম, আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপ্যাল ও ‘শিক্ষা বোর্ড’-এর পরীক্ষা নিয়ন্ত্রক ড. নূরুল ইসলাম, মারকাযের শিক্ষক মাওলানা আব্দুর রহীম, মুহাম্মাদ শরীফুল ইসলাম, ফায়ছাল মাহমূদ, শাহীন রেযা, ফায়ছাল আহমাদ, হিফয বিভাগের পরিচালক হাফেয লুৎফর রহমান, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক মুহাম্মাদ আব্দুল মান্নান, সহকারী শিক্ষক আব্দুর রহীম, ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর হিসাব রক্ষক মুশতাক আহমাদ ও ‘হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর জুনিয়র সহকারী গবেষক রবীউল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদেরকে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়। সর্বশেষে প্রশিক্ষণে মাননীয় প্রধান অতিথি মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব-এর হেদায়াতী ভাষণের মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্ত হয়।






৩২তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
বন্যার্তদের সহযোগিতায় নওদাপাড়া মারকায
প্রবাসী সংবাদ
যুবসংঘ সেমিনার
সোনামণি (১৭ই ডিসেম্বর’২৪ মঙ্গলবার, কালদিয়া, বাগেরহাট )
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের নিঃশর্ত অনুসরণই মানুষকে মুক্তি দিতে পারে (যেলা সম্মেলন : রংপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ (হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড)
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে আমেলা বৈঠকের সিদ্ধান্ত
ঈদুল আযহা পরবর্তী সাতক্ষীরা সফরে আমীরে জামা‘আত
বগুড়ায় ব্যতিক্রমধর্মী দাওয়াতী সফর (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
ক্বারী মুহাম্মাদ ছগীরুল আলম-এর মৃত্যু সংবাদ
আরও
আরও
.