১. ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ মেহেরপুর যেলার সভাপতি ইয়াকূব আলীর আপন ছোট ভাই ও যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ আবু সাঈদ (১৮) গত ২৩শে নভেম্বর মঙ্গলবার বাদ মাগরিব হঠাৎ হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়ে গাংণী উপযেলা হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্ল­­া-হি ওয়া ইন্না ইলাইহে রাজে‘ঊন)। সে যেলার গাংণী থানাধীন করমদী দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিল। মৃত্যুকালে সে পিতা, মাতা, ২ ভাই ও ৬ বোন সহ বহু গুণগ্রাহী রেখে যায়। ঐদিন রাত ১১-টায় তার নিজ গ্রাম তেঁতুলাড়িয়া পূর্ব-পাড়ার সামাজিক কবরস্থানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয়। জানাযা ছালাতে ইমামতি করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। জানাযায় ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার, যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ তরীকুয্যামান, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক সা‘দ আহমাদ, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইয়াকূব আলী, ‘সোনামণি’র পরিচালক মাহফূযুর রহমান সহ যেলা ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র দায়িত্বশীল এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে তেঁতুলাড়িয়া পূর্ব-পাড়ার সামাজিক কবরস্থানে দাফন করা হয়।






সম্মেলনের অন্যান্য খবর : (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
প্রবাসী সংবাদ
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা (বানভাসী মানুষের পাশে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’)
দাওরায়ে হাদীছের শিক্ষা সমাপনী অনুষ্ঠান (মারকায সংবাদ)
মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দে’র সাবেক আমীর হাফেয মুহাম্মাদ ইয়াহ্ইয়া দেহলভী-এর মৃত্যু
দায়িত্বশীল প্রশিক্ষণ
যেলা সম্মেলন : জয়পুরহাট জান্নাতের পথ বেছে নিন! - মুহতারাম আমীরে জামা‘আত
তাবলীগী সভা
মাহে রামাযান উপলক্ষে দেশব্যাপী কর্মী প্রশিক্ষণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
মারকায সংবাদ
সোনামণি
বার্ষিক কর্মী সম্মেলন ২০১৭ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আরও
আরও
.