উত্তর : সক্ষম স্বামীকে দ্বিতীয় বিবাহে বাধা দেওয়া জায়েয নয়। কারণ এটি শরী‘আতে বৈধ। আল্লাহ বলেন, ‘আর তোমরা মেয়েদের মধ্য থেকে যাদের ভাল মনে কর দুই, তিন বা চারটি পর্যন্ত বিয়ে করতে পার (নিসা ৪/০৩)। উক্ত আয়াতের ব্যাখ্যায় উছায়মীন বলেন, কোন নারীর জন্য বৈধ নয় যে, সে তার স্বামীকে দ্বিতীয় বিবাহে বাধা দিবে। কারণ একাধিক বিয়ে করা স্বামীর অধিকার (ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১৯/০২)। শায়খ বিন বায বলেন, একাধিক বিবাহ আল্লাহর নৈকট্য লাভ ও উম্মতের সংখ্যাধিক্যের মাধ্যম এবং সার্বিক বিশৃংখলা ও ব্যভিচার থেকে বাঁচার উপায়। কারণ নারীরা কখনো অসুস্থ হয়; হায়েয, নিফাস বা গর্ভকালীন অবস্থায় বিপদগ্রস্ত থাকে। এসময় একাধিক স্ত্রী থাকলে একজন পুরুষ তার চাহিদা মিটাতে পারে এবং অনাকাংখিত পাপ থেকে সহজে বাঁচতে পারে (বিন বায, ফাতাওয়াল জামি‘ইল কাবীর)।

তাছাড়া সমাজে এমন অসংখ্য তালাকপ্রাপ্তা, বিধবা, অসহায় মহিলা রয়েছে, যারা নিরাপত্তাহীন কিংবা আশ্রয়হীন অবস্থায় দিনাতিপাত করছে। তাদের দায়িত্ব নেয়ার মত কেউ নেই। এমতাবস্থায় সুযোগ ও সামর্থ্য থাকলে পুরুষদের একাধিক বিবাহে উৎসাহিত করা উচিৎ। যাতে সমাজের পরিবেশ সুন্দর হয় এবং বিবাহ বহির্ভূত অপকর্ম না ঘটে। সুতরাং স্ত্রীর জন্য কর্তব্য হবে স্বামীকে একাধিক বিবাহে বাধা না দেওয়া এবং নেকীর কাজে তাকে সহযোগিতা করা।

প্রশ্নকারী  : উম্মে মারিয়াম, রাজশাহী।






বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১১/১৭১) : ‘মুসলমানগণ যে বিষয়কে উত্তম মনে করে আল্লাহর নিকটেও তা উত্তম’- উক্ত হাদীছটির সত্যতা ও ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/৪১৬) : সূরা কাহফের শেষ দশ আয়াত পাঠের কোন ফযীলত আছে কি? - -মাহদী হাসান, কানসাট, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৩/২১৩) : ফরয ছালাতে প্রতিদিন নির্দিষ্ট একটি সূরা পড়া যাবে কি? যেমন ফজরের প্রথম রাক‘আতে সূরা ক্বদর ও দ্বিতীয় রাক‘আতে সূরা কাফিরূণ পড়া। অনুরূপ এশার ছালাতের প্রথম রাক‘আতে সূরা তীন ও ২য় রাক‘আতে সূরা তাকাছুর পড়া।
প্রশ্ন (২৬/৪৬৬) : এক ছাত্র লেখাপড়া না করে টাকা দিয়ে ৭টি সেমিষ্টার শেষ করেছে। এখন বাকী ৫টি সেমিষ্টার সে ভালভাবে লেখাপড়া করতে চায়। উক্ত সার্টিফিকেট দিয়ে চাকুরী করা হালাল হবে কি?
প্রশ্ন (৩০/৩০) : জনৈক মাওলানা বলেন, যে মারিয়াম নামে সকল মহিলা জান্নাতে যাবে, উক্ত বক্তব্যটি কি সঠিক?
প্রশ্ন (২৫/৪২৫) : ৬ বৎসরের দাম্পত্য জীবনে আমার স্ত্রী আমার কথামত কখনো চলেনি। মেনে চলেনি শারঈ কোন বিধিবিধান। ইতিমধ্যে সে আমার কথা অমান্য করে পিত্রালয়ে চলে যায় এবং ফিরে না আসায় আমি তিন মাস অতিবাহিত হ’লে কাযীর মাধ্যমে একত্রে তিন তালাক প্রদান করি। ফলে সে আমার বিরুদ্ধে যৌতুক গ্রহণের মিথ্যা মামলা দায়ের করে আমাকে জেল খাটায়। এখন আমি যদি আর ঐ স্ত্রীকে ফেরৎ না নেই তাহ’লে গোনাহগার হব কি?
প্রশ্ন (২৯/৩৪৯) : শিক্ষার্থীদের বেত্রাঘাত করার ক্ষেত্রে শারঈ কোন নীতিমালা আছে কি?
প্রশ্ন (২৭/২২৭) : ইয়াযীদ বিন মু‘আবিয়া কি ছাহাবী ছিলেন, না তাবেঈ ছিলেন? কারবালার মর্মান্তিক ঘটনার সাথে তিনি কি জড়িত ছিলেন?
প্রশ্ন (৩৪/২৩৪) : কোন কোন ক্ষেত্রে গীবত করা যায়? - -ইহসানুল হক, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (২৮/৬৮) : সুন্নাত ছালাতের ক্বাযা যেকোন সময় পড়া যাবে কি? - -ছালেহা খাতুন, উত্তর দিনাজপুর, ভারত।
প্রশ্ন (৩৪/১৫৪) : স্বামী স্ত্রীকে জোরপূর্বক মাযহাবী তরীকায় ছালাত আদায়ে বাধ্য করে। উক্ত স্ত্রীর জন্য করণীয় কি?
প্রশ্ন (৩৩/৩৫৩) : ‘যে ব্যক্তি দু’টি হাদীছ শিক্ষা গ্রহণ করল এবং তার দ্বারা নিজে যেমন উপকৃত হ’ল তেমনি অন্যকেও উপকৃত করল তাহ’লে তা ষাট বছর ইবাদত অপেক্ষা উত্তম’ মর্মে বর্ণিত হাদীছটির ব্যাখ্যা জানতে চাই।
আরও
আরও
.