উত্তর : যৌতুক মনে না করে যদি শ্বশুর স্বেচ্ছায় তার জামাইকে হাদিয়া স্বরূপ কিছু প্রদান করেন, সেটি গ্রহণ করা জায়েয। রাসূল (ছাঃ) ফাতেমা (রাঃ)-এর বিয়ের সময় তাঁর সংসারের জন্য দিয়েছিলেন- একটি চাদর, খেজুর গাছের ছালে ভরা একটি বালিশ, একটি চামড়ার গদি, একটি দড়ির খাট, একটি চামড়ার তৈরী পানির মশক এবং একটি আটা পেষার চাক্কি (ত্বাবাক্বাতে ইবনে সা‘দ ৮/২৩; মানাবী, ইত্তিহাফুল সায়েল ১/৬)। তবে হাদিয়া পাওয়ার জন্য মনে মনে আকাংখা করা যাবে না এবং এ ব্যাপারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সামনে ইঙ্গিতবহ কোন কথা বলা যাবে না। উল্লেখ্য, যৌতুক গ্রহণ করা হারাম। আল্লাহ তা‘আলা বিবাহের জন্য স্ত্রীকে মোহরানা প্রদান ফরয করেছেন (নিসা ৪/২৩)। অথচ উল্টা স্ত্রী বা তার পরিবারের নিকট থেকে ইচ্ছাকৃতভাবে বা কৌশলে কিছু গ্রহণ করা আল্লাহর হুকুমের প্রকাশ্য বিরোধিতার শামিল।

প্রশ্নকারী : হারূণুর রশীদ

গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।






বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩৫/২৭৫) : নিজে নিজে কুরআন-হাদীছ থেকে সরাসরি আমল করতে গেলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশী। এটা অনেকটা মেডিকেলের বই বাসায় পড়ে ওপেন হার্ট সার্জারী করতে যাওয়ার নামান্তর। তাই কোন এক মাযহাবের বিদ্বানদের নিকটে অধ্যয়ন বা তাদের মতামতের আলোকেই দ্বীন পালন করতে হবে। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৬/৩২৬) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে এক তালাকে রাজ‘ঈ দিয়েছে এবং স্ত্রী ইদ্দতের মধ্যেই রয়েছে। এক্ষণে স্ত্রী খোলা‘ করে স্বামী থেকে বিচ্ছিন্ন হ’তে পারবে কি?
প্রশ্ন (১৩/৫৩) : শেষ রাতে আল্লাহ তা‘আলা প্রথম আকাশে নেমে আসেন। এক্ষণে পৃথিবীর সর্বত্র একসাথে শেষ রাত হয় না। তাহ’লে হাদীছটির ব্যাখ্যা কী? - -মামূন, সাভার, ঢাকা।
প্রশ্ন (২৪/২৬৪) : যে ব্যক্তি প্রত্যেক জুম‘আর দিন নিজের পিতা-মাতার অথবা তাঁদের একজনের কবর যিয়ারত করবে তাকে ক্ষমা করা হবে এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহারকারী ব্যক্তি বলে গণ্য হবে (বায়হাক্বী)। উক্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৮/৩৬৮) : পুরুষের জন্য নারীদের মত নকশাদার চাদর পরিধান করা জায়েয হবে কি?
প্রশ্ন (২১/৩৮১) : চার কালেমা মুখস্থ না থাকলে কেউ মুসলিম থাকে না। কথাটির সত্যতা জানতে চাই। উক্ত চার কালেমা কি কি?
প্রশ্ন (৪/৪৪৪) : মৃত লাশ বহন করার জন্য অধিকাংশ মসজিদে খাটিয়া রাখা থাকে। লাশ ঢাকার জন্য যে কাপড় ব্যবহার করা হয়, সে কাপড়ে আল্লাহ, মুহাম্মাদ, সূরা হাশরের শেষ ৩ আয়াত, আয়াতুল কুরসী ইত্যাদি লেখা থাকে। এগুলো লেখা কি শরী‘আত সম্মত? খাটিয়া মসজিদে রাখার কোন রহস্য আছে কি?
প্রশ্ন (২০/৪২০) : মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি? - -আতীকুল ইসলাম, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩৫/৪৩৫) : আশূরার ছিয়াম কি নূহ (আঃ)-এর যুগ থেকে চলে আসছে। তিনি কি অত্যাচারী কওম থেকে মুক্তি লাভের শুকরিয়া স্বরূপ তা পালন করতেন?
প্রশ্ন (৩৩/৩৫৩) : মৃত ব্যক্তির পক্ষ থেকে ওয়ারিছগণ ঋণ আদায়ে বাধ্য কি? এছাড়া ঋণ আদায়ে ওয়ারিছদের উপর যবরদস্তি করা যাবে কি?
প্রশ্ন (৭/২৮৭) : মোহরানা আদায়ের গুরুত্ব জানতে চাই।
প্রশ্ন (৩৪/৪৭৪) : বিয়ের সময় আমার শাশুড়ী আমাকে একটি স্বর্ণের হার উপহার দিয়েছিলেন। কিন্তু তিন বছর পর তিনি সেটি ফেরত চাইছেন। এ অবস্থায় উপহার হিসাবে পাওয়া বস্ত্ত কি ফেরত দিতে বাধ্য, নাকি তা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে?
আরও
আরও
.