উত্তর : শ্বশুরের দেওয়া হাদিয়া জামাইয়ের জন্য গ্রহণ করা জায়েয। বরং হাদিয়া আদান-প্রদান করা মুস্তাহাব। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা পরস্পরকে হাদিয়া প্রদান কর ও মহববত বৃদ্ধি কর (আল-আদাবুল মুফরাদ হা/৫৯৪; ছহীহুল জামে‘ হা/৩০০৪)। তিনি আরো বলেন, ...যদি আমাকে হালাল পশুর পা অথবা বাহু খাওয়ার জন্যও দাওয়াত দেওয়া হয়, তাহ’লে অবশ্যই আমি তা গ্রহণ করব। আর এরূপ পা বা বাহু যদি আমাকে হাদিয়া দেওয়া হয়, তবুও আমি তা সাদরে গ্রহণ করব (বুখারী হা/২৫৬৮; মিশকাত হা/১৮২৭)। তবে হাদিয়া পাওয়ার জন্য মনে আকাঙ্ক্ষা রাখা যাবে না এবং এ ব্যাপারে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সামনে ইঙ্গিতবহ কোন কথা বলা যাবে না। উল্লেখ্য, যৌতুক গ্রহণ করা হারাম। আল্লাহ তা‘আলা যেখানে মোহরানা প্রদানের বিনিময়ে বিবাহ করতে বলেছেন (নিসা ৪/২৩), সেখানে উল্টো স্ত্রী বা তার পরিবারের নিকট থেকে ইচ্ছাকৃতভাবে বা কৌশলে কিছু গ্রহণ করা আল্লাহর হুকুমের বিরোধিতার শামিল।

প্রশ্নকারী : আবুবকর ছিদ্দীক, ভাটই বাযার, ঝিনাইদহ।







বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১১/২৫১) : অনেক বুঝানোর পরও স্ত্রী অলসতাবশত ছালাত আদায় করে না। এমতাবস্থায় স্ত্রীকে তালাক দেয়া আবশ্যক কি?
প্রশ্ন (২৩/১০৩) : বাংলাদেশের কোন ব্যাংক কি পরিপূর্ণভাবে শরী‘আত অনুসরণ করছে? বর্তমান ব্যাংকিং সিস্টেম কি শরী‘আত সম্মত? এতে সঞ্চয় করা কি বৈধ?
প্রশ্ন (২১/৪৬১) : চুল-নখ কর্তন থেকে বিরত থাকার নির্দেশনা কি হজ্জ পালনকারীদের জন্যও প্রযোজ্য? - -সাইফুল ইসলাম, কাজলা, রাজশাহী।
প্রশ্ন (১/৪৪১) : আমি আরব আমিরাতে বাস করি। এখানে একটি মসজিদে আযান হয়। আর বাকি মসজিদগুলোতে একই আযান জিপিএসের মাধ্যমে প্রচার করা হয়। এভাবে আযান দেওয়া যাবে কি? এরূপ আযান শুনে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১২/৯২) : যে মসজিদের জমি ওয়াকফকৃত নয়, সে মসজিদে ছালাত আদায় জায়েয হবে কি? - -প্রফেসর এম. মনযূর আলমরাজশাহী বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন (১০/৪১০) : ঈদুল আযহার দিন ফকীর-মিসকীনরা যে গোশত পায়, সেগুলো তারা বিক্রি করে। উক্ত গোশত ক্রয় করা যাবে কি? - -নূরুল ইসলাম, পবা, রাজশাহী।
প্রশ্ন (৩২/৪৭২) : আল্লাহর কাছে সন্তান চাওয়ার শ্রেষ্ঠ দো‘আ কি? যে মহিলার সন্তান হবে না সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না? উক্ত কথা কি ঠিক?
প্রশ্ন (১৬/৫৬) : ছালাতরত অবস্থায় কোন বিশেষ কারণে কয়েক ধাপ স্থান পরিবর্তন করতে হ’লে ছালাত হবে কি?
প্রশ্ন (৩৮/৩৮) : সরকারী চাকুরীজীবিদেরকে বেতনের একটা নির্ধারিত অংশ প্রতি মাসে ভবিষ্যৎ তহবিলে বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয়। চাকরী শেষে ২৫/৩০ বছরের ঐ টাকা সরকার ফেরত দিয়ে থাকে। ২৫/৩০ বছর পূর্ব থেকে যে টাকা জমা রাখা হয়, অবমূল্যায়নের কারণে মূল টাকার প্রায় ৮/১০ ভাগ কমে যায়। এর ক্ষতিপূরণ হিসাবে সরকার সূদ প্রদান করে থাকে। এই সূদ গ্রহণ করা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৭/৩৬৭) : ইসলামী ব্যাংকে মুদারাবা সঞ্চয়ী হিসাব খোলা যাবে কি? এর মাধ্যমে যে লভ্যাংশ পাওয়া যায় তা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (১২/২৫২) : পূর্ণ পর্দার সাথে ছালাত শুরু করার পর যদি কোন নারী দেখে যে তার চুলের কিছু অংশ বের হয়ে গেছে, তাহ’লে তাকে উক্ত ছালাত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (২১/১৮১) : বাসার আশেপাশে বিদ‘আতী মসজিদ হওয়ায় বাড়িতে নির্দিষ্ট মুছাল্লায় একাকী বা দুই একজন নিয়ে নিয়মিতভাবে ছালাত আদায় করা যাবে কি?
আরও
আরও
.