উত্তর : কাতার সোজা করা, কাতারের শূন্যস্থান পূরণ করা বা ডান বাম থেকে কোন মুছল্লী সরে যাওয়ার কারণে ফাঁকা স্থান পূরণ করার লক্ষ্যে প্রয়োজনে ডানে বা বামে সরে যাওয়া মুস্তাহাব (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১২/৫০৩)। ইবনু আববাস (রাঃ) ছালাতে রাসূল (ছাঃ)-এর বামে দাঁড়ালে তিনি তার মাথা ধরে তাঁর ডানে দাঁড় করান (বুঃ মুঃ মিশকাত হা/১১৯৫)। অনুরূপভাবে প্রয়োজনে স্বল্পপরিসরে নড়াচড়া করা মুবাহ। যেমন মসজিদে ছালাত আদায়ের সময় রাসূল (ছাঃ) ছালাতে তার নাতনী উমামা বিনতে যয়নবকে কোলে ও পিঠে নিয়ে ছালাত আদায় করেছিলেন (বুখারী হা/৫১৬; মুসলিম হা/৫৪৩)। অতএব ছালাতের জন্য পরিপুরক কোন কাজে ডানে বা বামে সরে যাওয়ায় বাধা নেই।

প্রশ্নকারী : মাহমূদ, মানিকগঞ্জ।






বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২২/৪৬২) : আমার এক আত্মীয় মারা যাওয়ার সময় এমন এক অছিয়ত করে গেছেন, যা পূরণ করতে তার রেখে যাওয়া সব সম্পদ লাগবে। এমতাবস্থায় করণীয় কী?
প্রশ্ন (২০/১৪০) : আমি একজনের সাথে যেনা করে ফেলেছি। এখন তওবা করেছি। ছেলেটি দ্বীনদার না হওয়ায় বর্তমানে আমি তাকে বিবাহ করতে চাই না। এক্ষণে তাকে বাদ দিয়ে অন্য কোন দ্বীনদার পাত্র বিবাহ করতে চাই। এতে উক্ত ছেলের অধিকার বিনষ্ট হবে কি?
প্রশ্ন (৩/৮৩) : সূদখোর কি চিরস্থায়ী জাহান্নামী? - -আহসানুল্লাহ, নওহাটা, রাজশাহী।
প্রশ্ন (২৬/৩৪৬) : রাসূলুল্লাহ (ছাঃ) মি‘রাজ রজনীতে আসমানে গিয়ে জান্নাত ও জাহান্নাম দেখেছেন। তাহ’লে কি জাহান্নাম আসমানে? অনেকে বলেন, সাত সমুদ্র সাতটি জাহান্নাম। অনেকে বলেন, সপ্তম যমীনের নীচে জাহান্নাম অবস্থিত। কোনটি সঠিক?
প্রশ্ন (৩৪/২৩৪) : জনৈক আলেম বলেন, তাফসীর পড়া যাবে না। এতে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। বরং কুরআন ও হাদীছ পাঠ করতে হবে। উক্ত বক্তব্য সঠিক কি?
প্রশ্ন (১৪/১৭৪) : রাসূল (ছাঃ) মি‘রাজে কতকাল ছিলেন? কেউ কেউ বলেন, তিনি ২৭ বছর ছিলেন। এ সময় দুনিয়ার সবকিছু স্থির করে দেয়া হয়েছিল। এ বিষয়ে দলীলসহ জবাব দিলে উপকৃত হব। - -মুহাম্মাদ যিল্লুর রহমান, যশোর।
প্রশ্ন (৪০/২৪০) : জনৈক ব্যক্তি জীবনে অনেক মানুষের টাকা বা অন্য কিছু চুরি করেছে। এখন সে অনুতপ্ত। কিন্তু এখন যদি সে যাদের জিনিস চুরি করেছে তাদের কাছে ক্ষমা চায়, তবে সমাজে বড় ফেৎনা দেখা দিবে। করা না করা অনেক চুরির অপবাদ তার উপর এসে পড়বে। এক্ষণে তার করণীয় কি? - -হাবীবুর রহমান, ইসলামপুর, জামালপুর।
প্রশ্ন (৯/২৮৯) : বাংলাদেশের ন্যায় একটি দেশে সামরিক বাহিনী বা পুলিশ বাহিনীতে চাকুরী করা শরী‘আতসম্মত হবে কি? এরূপ চাকুরীতে থাকা অবস্থায় যদি কেউ মারা যায়, তাহ’লে তাকে ‘শহীদ’ বলা যাবে কি?
প্রশ্ন (৩৮/৩১৮) : মসজিদে প্রবেশকালে উচ্চৈস্বরে সালাম প্রদান করা যাবে কি? - -সিরাজুল ইসলাম, বাগানগাছি, দিনাজপুর।
প্রশ্ন (৩৭/৩৭) : নাপিত হিসাবে আমি মূলত চুল কাটলেও মাঝে মাঝে ভোক্তার চাহিদা মোতাবেক দাড়িও কাটতে হয়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২৭/১৮৭) : কোন নারী কোন পুরুষকে ডিভোর্স দেওয়ার কয়েক বছর পর পুনরায় উক্ত পুরুষকে বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (২৭/৪২৭) : দরিদ্রতার কারণে স্ত্রীর কাছে মোহরানার টাকা মাফ চাইলে এবং স্ত্রী সন্তুষ্টচিত্তে তা মাফ করে দিলে দায়মুক্ত হওয়া যাবে কি?
আরও
আরও
.