উত্তর : পিতা-মাতার অন্য কোন আর্থিক উৎস থাকলে সন্তান ঋণ পরিশোধকে অগ্রাধিকার দিবে। কারণ ঋণ পরিশোধ না করা পর্যন্ত তা ব্যক্তির সাথে ঝুলন্ত থাকে। আর পিতা-মাতার অন্য কোন উৎস না থাকলে পিতা-মাতার প্রতি খরচ করাকে অগ্রাধিকার দিবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘তবে যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয়, তাহ’লে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত অবকাশ দাও। আর যদি তোমরা ওটা দান করে দাও (অর্থাৎ তাকে ক্ষমা করে দাও), তবে সেটাই তোমাদের জন্য উত্তম হবে, যদি তোমরা বুঝ’ (বাক্বারাহ ২/২৮০)। অত্র আয়াত থেকে বুঝা যায়, ঋণ পরিশোধে প্রয়োজনে বিলম্ব করা যায়। কিন্তু অভাবী পিতা-মাতার প্রতি খরচ প্রদানে বিলম্ব করার সুযোগ নেই। এক ব্যক্তি নবী করীম (ছাঃ)-এর নিকট এসে বলল, আমার পিতা আমার সম্পদ শেষ করে দিয়েছে প্রায়। তিনি বলেন, তুমি ও তোমার সম্পদ তোমার পিতার জন্য। রাসূলুল্লাহ (ছাঃ) আরো বলেন, তোমাদের সন্তান তোমাদের উত্তম উপার্জন। অতএব তোমরা তাদের সম্পদ থেকে ভোগ করতে পারো (ইবনু মাজাহ হা/২২৯১; ইরওয়া হা/৮৩৮, সনদ ছহীহ)।

প্রশ্নকারী : গোলাম রববানী, সঊদী আরব।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (২/১২২) : দাঁতের ব্যথার জন্য গুল ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (১০/২১০) : আমরা বিশুদ্ধ আক্বীদা ও মানহাজের উপর আমল করায় এবং দলবদ্ধ মুনাজাত না করায় আমাদেরকে নতুন মসজিদ তৈরী করে ছালাত আদায় করতে বলা হয়। ফলে নতুন মসজিদ তৈরী করা হয়েছে। এভাবে মসজিদ পৃথক করা কি ঠিক হয়েছে?
প্রশ্ন (৪/১২৪) : আদম ও ইবরাহীম (আঃ) সহ অন্যান্য নবীগণ মৃত্যুবরণ করা সত্ত্বেও মি‘রাজ রজনীতে রাসূল (ছাঃ) কিভাবে তাঁদের সাথে সাক্ষাৎ করলেন? - -রায়হানুল করীম, বাড্ডা, ঢাকা।
প্রশ্ন (৩৫/৩১৫) : ছিয়াম অবস্থায় তরকারীর স্বাদ চেখে দেখলে ছিয়ামের কোন ক্ষতি হবে কি? - -ফাতেমা, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (৩৬/৪৭৬) : রামাযান মাসে সাহারী খাওয়ার পূর্বে স্বপ্নদোষ হ’লে সাহারীর পূর্বেই পবিত্র হওয়া আবশ্যক কি?
প্রশ্ন (২১/৬১) : কাতারের ডানে দাঁড়ানোর বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (২৭/২৭) : জনৈক আলেম বলেন, ৭টি কাজ করলে মানুষ দরিদ্র হয়ে যাবে। যেমন দাঁড়িয়ে পেশাব ও পানাহার করা, দাঁত দিয়ে নখ কামড়ানো, ফুঁ দিয়ে বাতি নিভানো ইত্যাদি। এসব কি সঠিক?
প্রশ্ন (৩/১৬৩) : ছালাতের ভিতরে রাক‘আত সংখ্যা নিয়ে সন্দেহ হ’লে যেমন একবার মনে হচ্ছে পূর্ণ হয়েছে, আরেকবার মনে হচ্ছে এক রাক‘আত কম হয়েছে। পরক্ষণেই পূর্ণ হয়েছে মনে হ’লে করণীয় কি?
প্রশ্ন (৬/৮৬) : দাফনের প্রাক্কালে নারী বা পুরুষ মাইয়েতের বুকের উপর নিজের হাত রেখে ইমাম ছাহেব ‘বিসমিল্লাহি ওয়া ‘আলা মিল্লাতি রাসূলিল্লাহ’ বলবেন। এ বিধানের কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (১৬/৯৬) : কোয়ান্টাম মেথডের কার্যক্রম নিয়ে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দেখতে পাই। এতে অনেকে বিভ্রান্ত হচ্ছে। এ সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৭/৪০৭) : কারু সুস্থতা কামনা বা বিপদমুক্তির জন্য ছিয়াম রাখা যাবে কি?
প্রশ্ন (২৭/১৮৭) : মোহরানার টাকা পরিশোধের পদ্ধতি কি? যদি বাকীতে মোহরানা ধার্য করা হয় এবং স্ত্রী মারা যায় তাহলে স্বামী মোহরানার টাকা কার নিকট পরিশোধ করবে?
আরও
আরও
.