উত্তর : নিজের উৎপাদিত বা বাজার থেকে ক্রয়কৃত আলু ব্যবসা বা নিজের ব্যবহারের উদ্দেশ্যে হিমাগারে দীর্ঘদিন রাখলে তাতে কোন দোষ নেই (ফতহুল বারী, পৃঃ ৯/৫০৪, তুহফাতুল আহওয়াযী, পৃঃ ৪/৪০৪)। রাসূল (ছাঃ) নিজের পরিবারের জন্য এক বছরের খাদ্য মজুদ রেখেছেন (বুখারী হা/৫৩৫৭)। এতে অতিরিক্ত খাদ্যবস্ত্ত মজুদ রাখা সম্ভব হয়, যা পরবর্তীতে প্রয়োজনমত ব্যবহার বা বাজারে যোগান দেওয়া সম্ভব হয়। তবে ব্যবসার জন্য মজুদ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বাজারে সে খাদ্যবস্ত্তর সংকট না থাকে। যদি ফটকাবাজারি বা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মুনাফাখোরীর উদ্দেশ্যে মজুদ করা হয় তবে অবশ্যই তা অপরাধ হবে। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি মজুদদারী করে সে পাপী (মুসলিম, মিশকাত হা/২৮৯২)। বর্তমানে ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে বাজারমূল্য বৃদ্ধির উদ্দেশ্যে যে মজুদদারী করে, তা থেকে আল্লাহভীরু মুসলিম ব্যবসায়ীকে অবশ্যই বিরত থাকতে হবে। রাসূল (ছাঃ) বলেন, ব্যবসায়ীরা ক্বিয়ামতের দিন পাপী হিসাবে উত্থিত হবে; কেবল তারা ব্যতীত যারা আল্লাহকে ভয় করে, সৎকর্ম করে এবং ছাদাক্বা করে (তিরমিযী, ইবনু মাজাহ, সনদ হাসান, সিলসিলা ছহীহাহ হা/৯৯৪)।






বিষয়সমূহ: ব্যবসা-বানিজ্য
প্রশ্ন (৩৭/২৩৭) : আমার পিতা সূদী ব্যাংকে চাকুরী করেন। মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পদের অংশীদার হওয়া আমার জন্য জায়েয হবে কি? - মেহেদী হাসান, ডিমলা, নীলফামারী।
প্রশ্ন (১৪/৩৩৪) : ইফতারের পর আমরা ‘যাহাবায যামাউ’ যে দো‘আটি পাঠ করি, সেটি কি ছহীহ?
প্রশ্ন (৩৯/৩১৯) : যদি ইমাম ও মুওয়াযযিন নিয়মিত সুন্নাত ও নফল ছালাত আদায় না করে, তাহ’লে তার পিছনে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৮/৪০৮) : নিষিদ্ধ সময়ে তাহিইয়াতুল ওযূ বা তাহিইয়াতুল মাসজিদের ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৫/২০৫) :টয়লেটে থাকা অবস্থায় কুরআন শ্রবণ করা জায়েয কি?
প্রশ্ন (৮/১২৮) : অসুস্থ অমুসলিম ব্যক্তিকে সুস্থতার জন্য যমযমের পানি খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (১৬/৪১৬) : কোন নারীকে বিবাহিতা অবস্থায় নিজের জন্য আগাম বিবাহের প্রস্তাব দেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (১৫/১৩৫) : আমাদের এখানে কোন আহলেহাদীছ মসজিদ নেই। খতীব ছাহেব সঠিকভাবে খুৎবা দিতে পারেন না। এমতাবস্থায় মোবাইল লাইভে আহলেহাদীছ আলেমগণের খুৎবা শুনে মসজিদে গিয়ে ছালাত আদায় করলে জুম‘আর পূর্ণ ছওয়াব অর্জিত হবে কি?
প্রশ্ন (৪০/৩৬০) : আমাদের পৈত্রিক আবাসস্থলের ব্যাপারে স্থানীয় কবিরাজের বক্তব্য হ’ল এ বাড়ী অশুভ, মন্দ আছর রয়েছে, এখানে ফেৎনা-ফাসাদ লেগেই থাকবে, এখানে থাকলে আমাদের কোন বোনের বিবাহ হবে না। তাই এ বাড়ী পরিত্যাগ করতে হবে ইত্যাদি। এক্ষণে আমাদের করণীয় কি?
প্রশ্ন (৩৩/৭৩) : একজন পুরুষের ইনকামের সর্বপ্রথম হকদার তার স্ত্রী, এরপর সন্তান, এরপরে হচ্ছে পিতা-মাতা ও ভাই বোন। একথাটি শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (১৪/৫৪) : এ্যালকোহলযুক্ত লোশন মাখা অবস্থায় ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৯/১১৯) : রাসূল (ছাঃ)-এর অসীলায় প্রার্থনা করা বা কোন বিপদে তার নিকটে সাহায্য কামনা করা কি শরী‘আতসম্মত?
আরও
আরও
.