উত্তর : সির্রী ছালাতে তথা যোহর এবং আছরে প্রথম দুই দুই রাক‘আতে সূরা ফাতিহার পর অন্য সূরা পাঠ করবে। ইমাম ও মুক্তাদী উভয়ে নীরবে পাঠ করবেন (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১১২/৩২১)। আর শেষ দুই রাক‘আতে সূরা ফাতিহার পর অতিরিক্ত ক্বিরাআত পাঠের বিষয়ে আবূ সাঈদ খুদরী (রা.)-এর হাদীছে রাসূলুল্লাহ (ছাঃ)-এর ক্বিরাআতের পরিমাণের বিবরণ এসেছে (মুসলিম, হা/৪৫২)। শায়খ ওছায়মীন (রহঃ) এই বর্ণনার ভিত্তিতে শেষ দুই রাক‘আতেও ফাতিহার পর অতিরিক্ত ক্বিরাআত পাঠ করাকে উত্তম বলেছেন (আল-লিক্বাউশ শাহরী, ২৪/৭১)।
প্রশ্নকারী : আব্দুল লতীফ, কলারোয়া, সাতক্ষীরা।