উত্তর : ফজরের আযানের সাথে ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাউম’ কথাটি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত (আহমাদ হা/১৫৪১৬; ছহীহাহ হা/২৬০৫-এর আলোচনা দ্রষ্টব্য)। আবু মাহযূরাহ (রাঃ) বর্ণিত আযান শিক্ষা দান বিষয়ক হাদীছে এসেছে ‘অতঃপর যদি এটা ফজরের ছালাত হয়, তাহ’লে তুমি বলবে আছ-ছালাতু খায়রুম মিনান নাউম’...(আবূদাঊদ হা/৫০০; মিশকাত হা/৬৪৫)।

অনুরূপভাবে বেলাল (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) আমাকে বলেছেন যে, ‘তুমি ফজরের ছালাত ব্যতীত অন্য কোন ছালাতে আছ-ছালাতু খায়রুম মিনান নাউম বলবে না’ (তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/৬৪৬)। আনাস (রাঃ) বলেন, ‘সুন্নাত হ’ল এই যে, মুওয়াযযিন ফজরের আযানে ‘হাইয়া আলাল ফালাহ’ বলার পরে বলবে ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাউম’ (ইবনু খুযায়মাহ হা/৩৮৬; আল-আছারুছ ছহীহাহ হা/৪৭১)। সুতরাং উক্ত বাক্যটি বিদ‘আত হওয়ার প্রশ্নই আসে না।






প্রশ্ন (৩/১৬৩) : জানাযার ছালাতে তাকবীর দেয়ার সময় হাত তোলার মারফূ হাদীছ নেই। সুতরাং হাত তোলা যাবে না বলে জনৈক আলেম ফৎওয়া দিয়েছেন। উক্ত সিদ্ধান্ত কি সঠিক হয়েছে?
প্রশ্ন (২/১৬২) : বিতর ছালাতে কুনূত পড়ার সময় হাত তোলা যাবে কি?
প্রশ্ন (১৫/২১৫) : সুদীর্ঘকাল যাবৎ মসজিদের পাশে পৈত্রিক ভিটায় আমাদের বাড়ি-ঘর। সম্প্রতি মসজিদ কর্তৃপক্ষ আমীন ডেকে জমি মাপার পর দেখা যায় আমাদের বাড়ি মসজিদের জমির পৌনে ১ শতাংশ জায়গার উপর নির্মিত হয়েছে, যা মসজিদ কর্তৃপক্ষ বা আমাদের কারো জানা ছিল না। এক্ষণে তারা বাড়ি ভেঙ্গে হ’লেও উক্ত জমি ফেরত দেয়ার দাবী করছে। আমার পিতা এই জমিটুকুর মূল্য বা মসজিদের অন্য পাশে সমপরিমাণ জমি ক্রয় করে দিতে চান। এটা জায়েয হবে কি? - -সিরাজুম মুনীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন (৩৩/৩১৩) : ব্যবসা করার জন্য কিছু লোককে টাকা দিয়েছি এই শর্তে যে, লাভ-লোকসান অর্ধেক অর্ধেক ভাগ হবে। কিন্তু তারা লোকসানের ভাগ দিলেও লাভের ভাগ দেয় না। এক্ষণে তাদের সাথে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ দেওয়ার ব্যাপারে চুক্তি করা যাবে কি?
প্রশ্ন (১৬/৫৬) : আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমার আয়ের উৎস টিউশনি করা। আমি একটি মেয়েকে পসন্দ করি। আমাদের উভয় পরিবারের মধ্যে বিয়ের আলোচনা হ’লেও আমার পরিবার এখন বিয়েতে রাযী নয়। তারা আগে চাকুরী করে প্রতিষ্ঠিত হ’তে বলছে। আমি হারাম সম্পর্ক থেকে বাঁচতে হালালভাবে বিয়ে করতে চাই। এমতাবস্থায় পিতা-মাতাকে না জানিয়ে বিয়ে করলে কি গোনাহ হবে?
প্রশ্ন (৪/১৬৪) : আল্লাহর ৯৯টি নামের হাদীছটি ছহীহ না যঈফ। জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২২/৪৬২) : আমার এক আত্মীয় মারা যাওয়ার সময় এমন এক অছিয়ত করে গেছেন, যা পূরণ করতে তার রেখে যাওয়া সব সম্পদ লাগবে। এমতাবস্থায় করণীয় কী?
প্রশ্ন (৬/৪৪৬) : কোন কোন মসজিদে কমিটির সভাপতি বা মোতাওয়াল্লির জন্য ইমামের পিছনে প্রথম কাতারের মাঝখানের জায়গা নির্দিষ্ট করে রাখা হয়। যদিও তার পূর্বে অনেক মুছল্লী মসজিদে উপস্থিত হন। এভাবে কারো জন্য মসজিদের কোন স্থান নির্দিষ্ট রাখা কি বৈধ?
প্রশ্ন (৩২/৩৫২) : মসজিদ কমিটি মসজিদের ফান্ড থেকে মুসাফির দুস্থদেরকে টাকা দিতে পারে কি?
প্রশ্ন (১২/৪৫২) : ছালাতের সময় নির্ধারণী বিভিন্ন স্থায়ী ক্যালেন্ডারে ঢাকার সাথে সাতক্ষীরার সুর্যাস্তের সময়ের পার্থক্য ৫ মিনিট নির্ধারিত থাকলেও ‘যুবসংঘ’ কর্তৃক প্রকাশিত রামাযান মাসের ক্যালেন্ডারে তা ৩ মিনিট করা হয়েছে। এরূপ কমবেশী হওয়ার কারণ কি? - -শামীম হায়দার, ধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন (২৪/১৪৪) : প্রথম কাতারে ছালাত আদায়ের গুরুত্ব কি? মসজিদে যদি কেবল একটিই কাতার থাকে সেক্ষেত্রে উক্ত মর্যাদা পাওয়া যাবে কি? - -ইলিয়াস হোসাইন, কাঞ্চন, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (৪০/৪০০) : খারাপ মাল দ্বারা যাকাত প্রদান করলে যাকাত কবুল হবে কি? আর যাকাতদাতার উপর কোন গোনাহ বর্তাবে কি? - -মুহাম্মাদ ইদ্রীস, বনশ্রী, ঢাকা।
আরও
আরও
.