উত্তর : চাচার বর্তমান ২ শতক জমির ন্যায্য বাজারমূল্য নির্ধারণ করে পারস্পরিক সম্মতিতে টাকা দিয়ে তাঁর কাছ থেকে স্পষ্টভাবে দায়মুক্তি নেয়া কর্তব্য (ইবনু কুদামাহ, মুগনী ৫/২০৯)। কারণ যা বিক্রয় করা হয়েছিল তা অন্যের সম্পদ। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা মানুষের প্রাপ্য জিনিস কম দিও না’ (আ‘রাফ ৭/৮৫)। এক্ষণে চাচা অল্পে খুশী হ’লে বা মাফ করে দিলে দায়মুক্তি পাবে (ইবনু মাজাহ হা/২১৮৫; ছহীহুল জামে‘ হা/২৩২৩)। শায়েখ মানছুর আল-বুহূতী (রহঃ) বলেন, ‘কেউ যদি অন্য ব্যক্তির কোন মূল্যবান ও হালাল সম্পদ তার অনুমতি ছাড়া নষ্ট করে, তাহ’লে তাকে তার ক্ষতিপূরণ দিতে হবে। কারণ সে ঐ ব্যক্তিকে তার সম্পদ থেকে বঞ্চিত করেছে। তাই তার ওপর এর ক্ষতিপূরণ আবশ্যক হয়েছে’ (কাশশাফুল ক্বেনা‘, ৪/১১৭)।
প্রশ্নকারী : ছাকিব সরকার, সোনাতলা, বগুড়া।