উত্তর : জুমআ‘র দিন রাসূল (ছাঃ) মসজিদে গিয়েই খুৎবার জন্য মিম্বারে বসতেন। এসময় তিনি ‘তাহিইয়াতুল মসজিদ’ দু’রাক‘আত ছালাত আদায় করতেন বলে প্রমাণ পাওয়া যায় না। (নববী, আল-মাজমূ‘ ৪/৪০১; উছায়মীন, ফাতাওয়া নুরুন আলাদ-দারব ৮/২; বিন বায, ফাতাওয়া নুরুন আলাদ-দারব)। সুতরাং খুৎবার সময় হওয়ার পর খত্বীব মসজিদে প্রবেশ করবেন এবং সরাসরি মিম্বরে বসবেন, এটাই সুন্নাতসম্মত। যেমনভাবে একজন তাওয়াফকারী মাসজিদুল হারামে প্রবেশ করে তাহিইয়াতুল মাসজিদ ছাড়াই তাওয়াফ শুরু করেন। তবে কেউ যদি তা আদায় করেন, সেটা নাজায়েয হবে না (সাঊদ আশ-শুরাইম, আশ-শামেল ফী ফিক্বহিল খত্বীব ওয়াল খুৎবাহ ৭৭ পৃ.)। এ সুযোগ কেবল খতীবের জন্য, মুছল্লীদের জন্য নয়। খুৎবা অবস্থায় প্রবেশ করলেও তাদেরকে সংক্ষেপে তাহিইয়াতুল মাসজিদ দু’রাক‘আত পড়েই বসতে হবে (মুসলিম হা/৮৭৫ (৫৯); মিশকাত হা/১৪১১)।  






প্রশ্ন (১১/২৯১) : আমাদের মেডিকেল কলেজে বেলা আড়াইটা পর্যন্ত ক্লাস থাকায় প্রতিদিন যোহরের ছালাত দেরী করে পড়তে হয়। এক্ষণে আমার করণীয় কি? - -নূরুল ইসলাম, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (১৮/৩৩৮) : স্বামী-স্ত্রী বা মাহরাম নারী-পুরুষ জামা‘আতবিহীন অবস্থায় পাশাপাশি ছালাত আদায় করতে পারবে কি?
প্রশ্ন (৩৬/২৩৬) : ওযূ অবস্থায় মোযা পরে কতক্ষণ যাবৎ পা মাসাহ করা যাবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২২/৩০২) : জেহরী ছালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা কখন পাঠ করতে হবে? ইমাম অন্য সূরা পাঠ করার সময় মুক্তাদী ইমামের সাথে মিলিয়ে পাঠ করতে পারবে কি? - -সিজান হোসাইন, বাহেরপুর, যশোর।
প্রশ্ন (১৪/৯৪) : মসজিদ বা যে কোন প্রতিষ্ঠানের হিসাবরক্ষক নিজের প্রয়োজনে ক্যাশ থেকে ঋণ নিয়ে নিজের প্রয়োজনীয় কোন খরচ করতে পারবে কি?
প্রশ্ন (৪০/২৪০) : জনৈক ব্যক্তি জীবনে অনেক মানুষের টাকা বা অন্য কিছু চুরি করেছে। এখন সে অনুতপ্ত। কিন্তু এখন যদি সে যাদের জিনিস চুরি করেছে তাদের কাছে ক্ষমা চায়, তবে সমাজে বড় ফেৎনা দেখা দিবে। করা না করা অনেক চুরির অপবাদ তার উপর এসে পড়বে। এক্ষণে তার করণীয় কি? - -হাবীবুর রহমান, ইসলামপুর, জামালপুর।
প্রশ্ন (৩৪/৭৪) : সূরা ক্বাছাছ ৮৮ আয়াত এবং রহমান ২৭ আয়াতে ‘ওয়াজহু’ শব্দ দ্বারা কি বুঝানো হয়েছে? অনেকে বলেন, ইমাম বুখারী (রহঃ) এর অর্থ ‘আল্লাহর রাজত্ব’ করেছেন। এ ব্যাপারে সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১১/৩৭১) : সূদ আদান-প্রদানকারী ব্যাংক বা বীমা প্রতিষ্ঠানকে বাসা ভাড়া দেওয়ায় শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (১৪/৩৩৪) : আলী (রা:)-এর সাথে ফাতেমা (রাঃ)-এর বিবাহের পর মুহাম্মাদ (ছাঃ) আলী (রাঃ)-কে একাধিক বিবাহ করতে নিষেধ করেছিলেন, যাতে ফাতেমা (রাঃ)-এর অসুবিধা না হয়। এটা কি সত্য? - -শরাফত আলী, দক্ষিণ দাঘবপুর, পাবনা।
প্রশ্ন (১৩/৫৩) : কোন মৃত ব্যক্তির জন্য জান্নাতের উচু মাকাম কামনা করা যাবে কি? কেননা জান্নাতের সর্বোচ্চ মাকাম তো রাসূল (ছাঃ)-এর জন্য খাছ?
প্রশ্ন (২৫/২২৫) : প্রতি শুক্রবার ফজরের ছালাতে সূরা সাজদাহ ও দাহর তিলাওয়াতের কোন গুরুত্ব আছে কি?
প্রশ্ন (৩১/২৭১) : ফ টো স্টুডিও-র ব্যবসা করা শরী‘আত সম্মত হবে কি? - -রোকনুযযামানদুর্গাপুর, রাজশাহী।
আরও
আরও
.