উত্তর : যদি কোন পণ্যের কার্যকারিতা বাস্তবিকই ১০০% নিশ্চিত হয় বা বাজারের সেরা হয় তাহ’লে বলা যাবে। কিন্তু বাস্তবে তা না হ’লে ১০০% কার্যকর বলা জায়েয হবে না। কারণ এটি ক্রেতাকে এমন নিশ্চয়তা দেওয়া, যার বাস্তব ভিত্তি নেই। বিক্রয়ের ক্ষেত্রে মিথ্যা বলা ও পণ্যের প্রকৃত অবস্থা গোপন করা নিষিদ্ধ। অনুরূপভাবে ভালো পণ্যের সাথে গ্যারান্টিও দিতে পারে। তবে কোন সন্দেহ থাকলে বা পণ্যের মান অজ্ঞাত থাকলে এরূপ নিশ্চয়তা দেওয়া যাবে না (ইবনু তায়মিয়াহ, আল-ইখতিয়ারত পৃ, ১২৪; ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৮/২৫৬-২৫৭)। নবী কমীম (ছাঃ) বলেছেন, ‘ক্রেতা-বিক্রেতা যদি সত্য বলে এবং (পণ্যের বিষয়গুলো) স্পষ্ট করে, তাহ’লে তাদের ক্রয়-বিক্রয়ে বরকত দেওয়া হয়। আর তারা যদি মিথ্যা বলে এবং দোষ গোপন করে, তাহ’লে তাদের ক্রয়-বিক্রয়ের বরকত তুলে নেওয়া হয়’ (বুখারী হা/২০৭৯; মুসলিম হা/১৫৩২)।
প্রশ্নকারী : রাঈদ আব্দুল্লাহ, ময়মনসিংহ।