উত্তর : অমুসলিমদের ইসলামের দিকে আহবান করা মূলত ফরযে কিফায়াহ। তবে কোন অমুসলিমকে দাওয়াত দেওয়ার সুযোগ সৃষ্টি হ’লে এবং অন্য কেউ তা না দিলে, তা সেই ব্যক্তির জন্য ফরযে ‘আয়েন সমতুল্য হয়ে দাঁড়ায়। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা আবশ্যক, যারা কল্যাণের দিকে আহবান করবে, সৎকাজের আদেশ দিবে এবং অসৎকাজ থেকে নিষেধ করবে’ (আলে ইমরান ৩/১০৪)। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘আল্লাহর দিকে দাওয়াত দেওয়া সাধারণ বিচারে ফরযে কিফায়াহ। কিন্তু কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য তার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ করা তখন ফরয হয়ে যায়, যখন অন্য কেউ তা পালন না করে’ (মাজমূ‘উল ফাতাওয়া ১৫/১৬৬)। অতএব সৎনিয়তের কারণে ছওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে সুযোগ থাকা সত্ত্বেও অলসতাবশত বিলম্ব করা একটি অনুচিত কাজ ও ত্রুটি হয়েছে। এজন্য আল্লাহর দরবারে তওবা ও ইস্তিগফার করা এবং ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকা কর্তব্য। মনে রাখা আবশ্যক যে, দাওয়াতের ফযীলত অপরিসীম। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমার দ্বারা যদি একজন মানুষও হেদায়াত পায়, তবে তা তোমার জন্য লাল উটের চেয়েও উত্তম হবে’ (বুখারী হা/৩৭০১; মুসলিম হা/২৪০৬)।

প্রশ্নকারী : সাঈদুর রহমান, কমরগ্রাম, জয়পুরহাট।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৫/৪৫) : জনৈক ব্যক্তি ৬ বছর আগে ১ লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে এবং সে টাকা দিয়ে সে ২ লাখ টাকা আয় করেছে। এখন ঐ ব্যক্তি যৌতুকের টাকা পরিশোধ করতে চায়। তিনি কি শুধু মূল টাকা ফেরত দিবেন, না লাভ সহ ফেরত দিতে হবে?
প্রশ্ন (১০/১৭০) : ইউরোপে বসবাসকারী নাগরিকরা ক্রিসমাস উপলক্ষে বোনাস পেয়ে থাকে। উক্ত বোনাসের টাকা নিজের জন্য খরচ করা যাবে কি?
প্রশ্ন (৪/৪) : ঠিকাদারী পেশা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৩৮/৭৮) : ছালাতে ওয়াজিব তরক করার কারণে সহো সিজদা দিলেই যথেষ্ট হবে কি? বৈঠক শেষে সহো সিজদার কথা ভুলে গিয়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি?
প্রশ্ন (৮/৮৮) : ছাগল ব্যতীত অন্য কোন পশু দ্বারা আক্বীকা করা যায় কি? যেমন গরু, মহিষ প্রভৃতি।
প্রশ্ন (২৮/৩০৮) : মহিলাদের সাদা স্রাবের কারণে কি ওযূ ভঙ্গ হয়? - -আয়েশা পারভীন, মাদারগঞ্জ, জামালপুর
প্রশ্ন (৩০/৩৯০) : দুধ বোন দুধ ভাইয়ের সামনে কি পরিমাণ পর্দা করবে? নিজ ভাই ও দুধ ভাইয়ের মধ্যে পর্দা করার ক্ষেত্রে ভিন্ন কোন বিধান আছে কি?
প্রশ্ন (২৫/৩০৫) : বিবাহের সময় ছেলে-মেয়েদের গায়ে হলুদ অনুষ্ঠান করা যাবে কি? - পারভেয আলম, ফারাক্কা, ভারত।
প্রশ্ন (২২/৩৪২) :আমি কুরবানী করার নিয়ত করেছি। এক্ষণে যিলহজ্জ মাসের চাঁদ দেখার পরে মাথার চুল বা দাড়ি আঁচড়ানো যাবে কি? কারণ এতে কিছু চুল পড়ে যায়।
প্রশ্ন (২২/১৮২) : আমার পিতা মৃত্যুর পূর্বে একটি সম্পদ ব্যতীত সকল সম্পদ বণ্টন করে দেন। কিন্তু পরে বুঝতে পারেন যে, আমাকে কিছু অংশ বেশী দেওয়া হয়েছে। সেজন্য তিনি আমাকে অছিয়ত করেন যে, যে অংশটুকু বণ্টন হয়নি তা থেকে তুমি কিছুই গ্রহণ করবে না। কিন্তু আমার নিকট যা বেশী আছে তা অবণ্টিত সম্পত্তিতে পাওনা সম্পদের সমান নয়। এক্ষণে আমার পিতার অছিয়ত পূরণ করা কি আমার জন্য আবশ্যক? আমার করণীয় জানতে চাই। - -হাফীযুর রহমান, মহিষবাথান, রাজশাহী।
প্রশ্ন (৬/৩২৬) : জনৈক আলেম বলেছেন যে, রাসূল (ছাঃ)-এর নূর দ্বারাই চন্দ্র ও সূর্য সৃষ্টি করা হয়েছে। এ বক্তব্যের কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১২/১৭২) : অনেক ছাত্রকে দেখা যায় তারা টিকিট না কেটে টিটিকে অল্প কিছু টাকা দিয়ে ট্রেনে ভ্রমণ করে। এটা কি শরী‘আতসম্মত? - .
আরও
আরও
.