উত্তর : সম্পদের ব্যাপারে পিতার পক্ষ থেকে সন্তানের জন্য অছিয়ত কার্যকরী নয়। কারণ সন্তান পিতার সম্পদের উত্তরাধিকারী। আর রাসূল (ছাঃ) বলেন, আল্লাহ তা‘আলা প্রত্যেক হকদারের জন্য তার হক নির্দিষ্ট করে দিয়েছেন। অতএব ওয়ারিছের জন্য কোন অছিয়ত নেই’ (আবূদাঊদ, ইবনু মাজাহ প্রভৃতি, ছহীহুল জামে‘ হা/১৭৮৯; মিশকাত হা/৩০৭৩ ‘ফারায়েয’ অধ্যায় ‘অছিয়ত’ অনুচ্ছেদ)। তবে ওয়ারিছ ব্যতীত অন্য কারো জন্য অছিয়ত করলে সম্পদের এক- তৃতীয়াংশ পর্যন্ত পূরণ করা যাবে (বুখারী হা/২৭৪২; মুসলিম হা/১৬২৮; মিশকাত হা/৩০৭১)। এক্ষণে অবণ্টিত সম্পদ থেকে শরী‘আত মোতাবেক যদি প্রশ্নকর্তার কিছু প্রাপ্য থাকে তবে তিনি অন্য শরীকদের সাথে সমঝোতার ভিত্তিতে নির্ধারিত অংশটি বুঝে নিতে পারবেন। কেননা মীরাছের বণ্টননীতি আল্লাহ কর্তৃক নির্ধারিত (নিসা ৪/১১)।






প্রশ্ন (৩৫/১৯৫) : আমি সাব রেজিষ্ট্রি অফিসে নকল বিভাগে চাকুরী করি। সরকার আমাদের ভলিউম লেখা তথা প্রতি পৃষ্ঠা লেখার জন্যে পারিশ্রমিক হিসাবে ৪০ টাকা করে প্রদান করে থাকে। কিন্তু সেটা ৬ মাস বা ১ বছর পর পর পরিশোধ করে। আর ৪০ টাকা থেকে উপরের মহল ১৫ টাকা করে কেটে রেখে আমাদের ২৫ টাকা হিসাব ভাতা দেয়। সেকারণ আমরা দলীলের অবিকল নকল কপি করার ক্ষেত্রে নকলের সরকারী ফিসের সাথে অতিরিক্ত কিছু টাকা পারিশ্রমিক হিসাবে নিয়ে থাকি, যা স্থানীয় অফিস কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত। এক্ষণে এই অতিরিক্ত টাকা নেওয়া কি জায়েয হবে কি? - -মুহাম্মাদ রায়হান, মারিয়ালী, গাযীপুর।
প্রশ্ন (৩৮/৩৫৯) : প্রায় মসজিদের ইমাম বলে থাকেন, ক্বিয়ামতের দিন মসজিদ ধ্বংস হবে না। মসজিদ প্রত্যেক মুছল্লীকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (১২/৩৭২) : আমার শাশুড়ি মারা গেলে শ্বশুর আরেকটি বিবাহ করেন। এক্ষণে নতুন শাশুড়িকে কি আমার থেকে পূর্ণ পর্দা করে চলতে হবে?
প্রশ্ন (২০/৩৮০) : তাবলীগ জামা‘আতের সাথে ৪০ দিনের চিল্লায় গিয়ে জানতে পারলাম যে, দাওয়াতের কাজে বের হয়ে নিজের প্রয়োজনে ১ টাকা খরচ করলে ৭ লক্ষ টাকা ছাদাক্বা করার সমান ছওয়াব পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ বললে ৪৯ কোটি ছওয়াব আমলনামায় লেখা হয়। এসব কথা কি সঠিক? দাওয়াতী কাজের সঠিক পদ্ধতি জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৭/৯৭) : জনৈক পিতা তার পুত্রকে বলেন, আল্লাহর কসম আমি তোকে ত্যাজ্য পুত্র করলাম। এক্ষণে এরূপ কসম করা শরী‘আতসম্মত কি? উক্ত কসমের কাফফারা দিতে হবে কি? - -আবু ইজতিহাদ অহী,* কুমিল্লা।* [নাম শুদ্ধ করুন (স.স.)]
প্রশ্ন (৩০/২৭০) : ওযন কমানোর জন্য আপেল সিডার ভিনেগার খাওয়া যাবে কী? - -মুখলেছুর রহমান, সাপাহার, নওগাঁ।
প্রশ্ন (৩৯/৩৯) : রাসূল (ছাঃ)-এর কোন ছায়া ছিল কি? জনৈক আলেম বললেন যে, তাঁর কোন ছায়া ছিল না। একথা কতটুকু সত্য? কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জানালে উপকৃত হতাম।
প্রশ্ন (২/১২২) : মেয়ে তার পিতা-মাতার সম্মতিতে স্বামীর পরিবারের অজ্ঞাতসারে বিয়ে করেছে। সে এখন পাঁচ মাসের গর্ভবতী। কিন্তু ছেলের পিতা-মাতা জানার পর সন্তান নষ্ট করতে এবং স্ত্রীকে তালাক দিতে বলছে। তাদের কথা না শুনলে ত্যাজ্যপুত্র করবে। উল্লেখ্য, উভয় পরিবারের সামাজিক অবস্থানে পার্থক্য অনেক। এমতাবস্থায় ছেলেটির করণীয় কি?
প্রশ্ন (৮/৩২৮) : আমি একটি ক্রেডিট রেটিং কোম্পানীতে চাকরি করতাম। এখন সেই চাকরি ছেড়ে দিয়েছি। উক্ত চাকরিকালীন উপার্জিত অর্থ থেকে আমি কিছু টাকা ঋণ প্রদান করেছিলাম। পরবর্তীতে জানতে পেরেছি যে, ঐ প্রতিষ্ঠানের চাকরির আয় হালাল ছিল না। এখন সেই টাকা আমার জন্য হালাল হবে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : মসজিদ থেকে বের হওয়ার সময় মুছল্লীদের উদ্দেশ্যে সালাম দিতে হবে কি?
প্রশ্ন (২৮/৪২৮) : আমার আত্মীয়-স্বজনকে অর্থ দিয়ে সাহায্য করলে আমার স্ত্রী ভালো চোখে দেখে না। ফলে আমি গোপনে আত্মীয়দের সাহায্য করি। আমার স্ত্রী এ ব্যাপারে আমাকে জিজ্ঞেস করলে তাকে মিথ্যা বলি। এরূপ ক্ষেত্রে স্ত্রীর সঙ্গে মিথ্যা বলা যাবে কি?
প্রশ্ন (২৫/৬৫) : তাহিইয়াতুল মসজিদ ছালাত সংক্ষিপ্ত হবে নাকি দীর্ঘ হবে?
আরও
আরও
.