উত্তর : সরকার কর্তৃক প্রদত্ত যেকোন ভাতা গ্রহণ করে বৈধ। আবু বারযা আসলামী (রাঃ)-এর প্রতিবেশী ছিল অগ্নি উপাসক। তারা নওরোয (নববর্ষ) ও মেহেরজান (তাদের উৎসব) উপলক্ষে তাকে উপহার পাঠাত। তখন তিনি তার পরিবারকে বলতেন, যা ফলমূল তা গ্রহণ করো। আর যা এর বাইরে তা ফিরিয়ে দাও (মুছান্নাফে ইবনু আবী শায়বাহ হা/৩২৬৭৪)। এক মহিলা আয়েশা (রাঃ)-কে জিজ্ঞেস করল, আমাদের কিছু প্রতিবেশী অগ্নি উপাসক। তাদের যখন উৎসব হয়, তখন তারা আমাদের উপহার পাঠায়। তখন আয়েশা (রাঃ) বললেন, যা সে তার দ্বীনের জন্য যবেহ করেছে, তা তোমরা খেয়ো না। তবে তাদের বাগানের ফলমূল খেতে পার (মুছান্নাফে ইবনু আবী শায়বাহ হা/২৪৩৭১)। আলী (রাঃ)-এর নিকট নওরোয উৎসবের একটি উপহার আনা হ’লে তিনি তা গ্রহণ করেন। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘তাদের উৎসবের দিনে তাদের কাছ থেকে উপহার গ্রহণ করা যাবে-যদি তাতে তাদের উৎসবের প্রতি সম্মান বা অংশগ্রহণের অর্থ না থাকে’ (ইক্বতিযাউ ছিরাতিল মুস্তাকীম ২/৫২)। সুতরাং সাবধান থাকতে হবে যেন এতে অমুসলিমদের ধর্মীয় আচারের প্রতি সম্মানবোধ বা তার প্রতি স্বীকৃতি অন্তরে জাগ্রত না হয় এবং তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ না করা হয়। ওমর (রাঃ) বলেন, ‘তোমরা অমুসলিমদের রেওয়াজ গ্রহণ কর না, মুশরিকদের উৎসবের দিনে তাদের উপাসনালয়ে প্রবেশ কর না। কেননা সে সময় তাদের ওপর (আল্লাহর) অভিশাপ বর্ষিত হয়’ (মুছান্নাফ আব্দুর রায্যাক হা/৯০৬১)।

প্রশ্নকারী : নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১২/১৭২) : জনৈক ব্যক্তির দুই লক্ষ টাকার একটি গরু আছে। গরুটি অসুস্থ হ’লে তার পিতা মানত করে যে, এটি সুস্থ হ’লে কুরবানী করবে। কিন্তু সুস্থ হওয়ার পর ছেলে এখন রাযী নয়। এক্ষণে পিতার করণীয় কী? - -ফারূক হাসানচান্দিনা, কুমিল্লা।
প্রশ্ন (১৯/২৫৯) : যমযম কূপের পানি পানের যে দো‘আ প্রচলিত আছে, তা কি ছহীহ? اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء
প্রশ্ন (১২/৪৫২) : জিনদের মধ্যে কোন্ নবীর আগমন ঘটেছিল? কেননা সূরা আল-আন‘আমের ১৩০ নং আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, কেবল মানবজাতির মধ্যে নয়, বরং জিনদের মধ্যেও নবী রয়েছে? - -নাছির হোসাইন, বেসিক ব্যাংক, খুলনা।
প্রশ্ন (৩২/২৭২) : ক্লাউড সিডিং বা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানো কি আল্লাহর সৃষ্টিতত্ত্বে হস্তক্ষেপ হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (৬/২০৬) : আমাদের সমাজে ব্যাপকভাবে মানুষের নাম বিকৃত করে ডাকা হয়। এ ব্যাপারে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৮/৪০৮) : নিষিদ্ধ সময়ে তাহিইয়াতুল ওযূ বা তাহিইয়াতুল মাসজিদের ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১/১৬১) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে ২ বছর পূর্বে তালাক দিয়েছে, কিন্তু এখনো তার বিবাহ হয়নি। এক্ষণে ঐ ব্যক্তি তার স্ত্রীকে পূনরায় বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (৩৫/২৩৫) : ২৫ বছর আগে আমি একটি কোম্পানীর শেয়ার কিনি। বর্তমানে তা মূল টাকার চাইতে অনেক গুণ বেশী দামে বিক্রি হচ্ছে। এখন বর্তমানের বর্ধিত মূল্য গ্রহণ করা আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (১৪/২১৪) : জনৈক ব্যক্তি বিকাশ এবং ডাচ বাংলার মোবাইল ব্যাংকিং এজেন্ট। গ্রাহক থেকে প্রতি ১০০০ টাকায় ২০ টাকা নগদ আদায় করে। এই ২০ টাকা সে, ব্যাংক ও সিম কোম্পানীর মাঝে সয়ংক্রিয় ভাবে ভাগ হয়ে যায়। এক্ষণে উক্ত লভ্যাংশ সূদের অন্তর্ভুক্ত হবে কি?
প্রশ্ন (৩৭/২৭৭) : দাস প্রথা কি শরী‘আত সম্মত? এর হুকুম কি মানসূখ হয়ে গেছে?
প্রশ্ন (৭/২০৭) : কারো পাওনা টাকা ঐ ব্যক্তির কাছে পৌঁছে দিতে না পারলে তা যদি ঐ ব্যক্তির অজান্তে দান করা হয়, তাহ’লে কি ঐ ব্যক্তির পাওনা পরিশোধ করা হবে?
প্রশ্ন (২৬/৩০৬) : অসৎ সঙ্গী ও অসৎ প্রতিবেশী থেকে আশ্রয়ের দো‘আ জানতে চাই। - -আমীর হামযা, জামতৈল, সিরাজগঞ্জ।
আরও
আরও
.