উত্তর : পিতা-মাতা সাধারণ হাতখরচ হিসাবে টাকা দিলে এবং সন্তান সেই টাকা থেকে ছাদাক্বা করলে সন্তান ছাদাক্বার ছওয়াব পাবে এবং পিতা-মাতাও ছওয়াব পাবেন ইনশাআল্লাহ। বিশেষত তাঁরা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সন্তানকে সেই অর্থ দিয়ে থাকেন। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘কোন নারী যদি স্বামীর ঘর থেকে খাদ্য দান করে এবং এতে অপচয় বা ক্ষতি করার উদ্দেশ্য না থাকে, তাহ’লে তার জন্য তার ছওয়াব রয়েছে, তার স্বামীর জন্যও অনুরূপ ছওয়াব রয়েছে এবং খাদ্য সংরক্ষণকারীর জন্যও অনুরূপ ছওয়াব রয়েছে। স্বামী তার উপার্জনের কারণে এবং নারী তার ব্যয়ের কারণে ছওয়াব পাবে’ (বুখারী হা/১৪৪০; মুসলিম হা/১০২৪)। তিনি আরো বলেন, ‘কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ছওয়াবের আশায় তার পরিবারের জন্য অর্থ ব্যয় করে, তবে সেই ব্যয় তার জন্য ছাদাক্বা হিসাবে গণ্য হবে’ (বুখারী হা/৫৫; নাসাঈ হা/২৫৪৫)।

প্রশ্নকারী : যাকারিয়া, পিরোজপুর সদর, পিরোজপুর।








বিষয়সমূহ: আমল
প্রশ্ন (২৮/১৮৮) : ছালাতে কোন কোন সময় চোখ বন্ধ রাখলে মনোযোগ বিঘ্ন হওয়া থেকে বাঁচা যায়। এক্ষণে চোখ বন্ধ রেখে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৭/২০৭) : জামা‘আতে ছালাত রত অবস্থায় ওযূ নষ্ট হয়ে গেলে করণীয় কি?
প্রশ্ন (৩৪/৩৯৪) : কোন মহিলা স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে কি? বিশেষতঃ বার বার বলা সত্ত্বেও স্বামী যদি তালাক না দেয় সেক্ষেত্রে করণীয় কি? - ইমরান চৌধুরী, নিউ ইস্কাটন রোড, ঢাকা।
প্রশ্ন (১৯/৩৩৯) : অবিবাহিত মেয়ের স্বর্ণের যাকাত কে দিবে, যেটা এখনো মেয়েকে বুঝিয়ে দেয়া হয়নি?
প্রশ্ন (৩৬/২৩৬) : আমি একটি সিগারেট কোম্পানীতে চাকুরী করি। ভালো বেতন-বোনাস ছাড়াও কোম্পানী আমাদেরকে লভ্যাংশের ভাগ দিয়ে থাকে। তবে আমি নিজে ধূমপান করি না। এক্ষণে আমার উক্ত আয় হালাল হবে কি?
প্রশ্ন (২৯/৩৬৯) : সফর অবস্থায় কোন ছালাত ক্বাযা হ’লে বাড়িতে এসে তা আদায় করার সময় পুরো আদায় করতে হবে, না ক্বছর করলেই যথেষ্ট হবে? এমনিভাবে এর উল্টো অবস্থায় করণীয় কি? - -শামসুল হক, কোরপাই, কুমিল্লা।
প্রশ্ন (৩০/৪৩০) : কারো উপরে জিন আছর করলে কবিরাজের নিকট থেকে তদবীর করা যাবে কি? এরূপ করা না গেলে কিভাবে তার চিকিৎসা করতে হবে?
প্রশ্ন (৩১/১৫১) : স্বামী মারা যাওয়ার পর সরকারী বিধি অনুযায়ী স্ত্রী যতদিন বাঁচবে পেনশন পাবে। কিন্তু ইসলামী নীতি অনুযায়ী ছেলে-মেয়েরাও পিতার সম্পদের হকদার হিসাবে উক্ত পেনশনের হকদার। এক্ষণে সন্তানদের মাঝে উক্ত পেনশন শরী‘আত মোতাবেক ভাগ করে দেওয়া মাতার জন্য আবশ্যক হবে কি? - -আযাদ সরকার, গঙ্গাচড়া, রংপুর।
প্রশ্ন (৩৯/৩৯) : আহলে ছহীহ হাদীছ বলা যাবে কি? কোন ইমাম কি এরূপ নাম ব্যবহার করেছেন? - -রূহুল আমীনবোঁচাগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (১৮/৩৫৮) : আমাদের সরকারী অফিসে অনেক কর্মকর্তা আছেন, যারা দ্বীনী কাজের অজুহাতে মাসের অর্ধেক দিন অফিস ফাঁকি দেন। যদিও তারা ধর্মীয় কার্যাবলী সুচারুরূপে করেন। কিছু বলা হ’লে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি রয়েছে বলে জানান। অথচ সরকারী চাকুরী বিধি সবার উপর সমভাবে প্রযোজ্য। এরূপ অন্যায়ের জন্য তাকে গুনাহগার হ’তে হবে কি? - -আব্দুন নূর, কোনাবাড়ী, গাযীপুর।
প্রশ্ন (১৭/২৯৭) : সকালে নিয়মিতভাবে সূরা ইয়াসীন পাঠ করার কোনফযীলত আছে কি?
প্রশ্ন (১৫/৪৫৫) : খৃষ্টান শাসনাধীন দেশে সরকার যদি তাগূত হয় সেক্ষেত্রে ঐ দেশের কোর্টে বিচার প্রার্থনা করা জায়েয হবে কি? যদি জায়েয না হয় তবে সামাজিক নানা সমস্যার সমাধান কিভাবে হবে?
আরও
আরও
.