উত্তর : হাতের তালুর ওপর ভর দিয়ে উঠতে হবে। সিজদায় যাওয়ার সময় প্রথমে দু’হাত মাটিতে রাখবে। অনুরূপভাবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাক‘আতের জন্য ওঠার সময়ও হাতের তালুর উপর ভর করে দাঁড়াবে। কেননা এ বিষয়ে আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত, ‘হাঁটুর পূর্বে হাত রাখার হাদীছটি ছহীহ (আবূদাঊদ হা/৮৪০; মিশকাত হা/৮৯৯)। কিন্তু ওয়ায়েল বিন হুজ্র (রাঃ) বর্ণিত ‘আগে হাঁটু রাখার’ হাদীছটি যঈফ (আবূদাঊদ হা/৮৩৮; মিশকাত হা/৮৯৮; মির‘আত ৩/২১৭-১৮; ইরওয়া হা/৩৫৭)। আর মুষ্টিবদ্ধ হাতের উপর ভর করে সিজদা থেকে ওঠা ঠিক নয়। কেননা এর দ্বারা মাটিতে পুরোপুরি ভর দেয়া যায় না। ইবনে ওমর (রাঃ)-এর হাদীছে كان يَعْجِنُ শব্দ এসেছে, যার অর্থ আটার খামীর যেমন হাতের পুরা চাপ দিয়ে করতে হয়, অনুরূপভাবে মাটিতে হাতের উপর পুরা ভর দিয়ে উঠতে হয় (দ্র. মু‘জামুল আওসাত্ব হা/৪০০৭; ছহীহাহ হা/২৬৭৪; ছালাতুর রাসূল (ছাঃ) ১৫৮পৃ.)।

উল্লেখ্য যে, যারা মনে করেন রাসূল (ছাঃ) বার্ধক্যের কারণে হাতে ভর করে দাঁড়াতেন তাঁদের ধারণা ভুল। কারণ ইবনু ওমর (রাঃ) সুন্নাতের অনুসরণ করার জন্যই এমন আমল করতেন। সেজন্য ইবনু ওমরের ছেলে ও তার সাথীদের জিজ্ঞেস করা হয়েছিল যে, ইবনু ওমর কি বার্ধক্যের কারণে এমন আমল করতেন? তারা জওয়াবে বলেছিলেন, না। বরং এমনভাবে তিনি নিয়মিত করতেন (বায়হাক্বী, সুনানুল কুবরা হা/২৬৩২; তামামুল মিন্নাহ ১/২০০; যঈফাহ হা/৯৬৮-এর আলোচনা দ্র., আছারটির সনদ ছহীহ)।






প্রশ্ন (৩৫/৩১৫) : ছিয়াম অবস্থায় ইনজেকশনের মাধ্যমে ঔষধ বা স্যালাইন দেওয়া হ’লে ছিয়াম ভঙ্গ হবে কি? - -আলতাফ হোসেন, গুরুদাসপুর, নাটোর।
প্রশ্ন (৩/২৪৩) : ওযূ করার সময় মেয়েরা কি মাথার কাপড় ফেলে মাথা মাসাহ করবে? মেয়েদের মাথার কাপড় পড়ে গেলে এবং বেগানা পুরুষ দেখলে ওযূ নষ্ট হয় কি?
প্রশ্ন (২১/২৬১) : জুম‘আর খুৎবা চলাকালীন সময়ে মুছল্ল­ীবৃন্দ কিভাবে বসে খুৎবা শ্রবণ করবে?
প্রশ্ন (২১/৩৪১) : বিয়ে বা কোন ধর্মীয় অনুষ্ঠান ভিডিও করা যাবে কি? টেলিভিশন দেখা কি শরী‘আত সম্মত হবে?
প্রশ্ন (৩২/১৯২) : কবরবাসীকে সালাম দিলে তারা কিভাবে উত্তর দিয়ে থাকে? - -ইহসান ইলাহী যহীরকোরপাই, বুড়িচং, কুমিল্লা।
প্রশ্ন (৫/২৪৫) : জনৈক বক্তা বলেন, সাতদিন দুধপান করলে শিশু দুধ সন্তান হিসাবে গণ্য হবে। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (৮/৪৮) : ব্যভিচারে লিপ্ত হলে স্ত্রীকে তালাক প্রদান করা কি আবশ্যক হয়ে যায়? বার বার সতর্ক করার পরও এরূপ করলে সে ব্যাপারে স্বামীর করণীয় কি?
প্রশ্ন (৩৩/৩৩) : কোন হিন্দু মেয়েকে ইসলাম ধর্মে দীক্ষিত করে বিবাহ করা যাবে কি? - -আবুল কালামআলীপুর, সাতক্ষীরা।
প্রশ্ন (৪/৪৪) :কোন নারীকে হূরে ‘আইনদের অন্তর্ভুক্ত করার জন্য দো‘আ করা যাবে কি?
প্রশ্ন (১৯/২১৯) : জনৈক ব্যক্তি বলেন, জায়নামায বা কার্পেটের উপর সিজদা দেওয়ার চেয়ে মাটিতে সিজদা করা উত্তম ও ফযীলতপূর্ণ। একথার কোন সত্যতা আছে কি? - -জাফর আহমাদ, বৃ-কুষ্টিয়া, বগুড়া।
প্রশ্ন (৩২/৩৫২) সিজদার সময় মহিলারা স্বীয় পেটকে রানের সাথে মিলিয়ে রাখবে মর্মের বর্ণনাগুলির সত্যতা সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (৪০/৪০) : ছালাতের জামা‘আতে মুছল্লীরা পরস্পর পায়ের কনিষ্ঠা আঙ্গুলের সাথে কনিষ্ঠা আঙ্গুল মিলাবে, না গোড়ালীর সাথে গোড়ালী মিলাবে? মাসবূক মুছল্লীগণ পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে না পৃথক পৃথক দাঁড়াবে?
আরও
আরও
.