উত্তর : না। মসজিদে জামা‘আতের সাথে ছালাত আদায় করতে হবে। আউয়াল ওয়াক্ত বলতে ওয়াক্তের শুরুকে বুঝানো হয় না। বরং ওয়াক্তের প্রথমভাগকে বুঝানো হয়। জিবরীল (আঃ) রাসূলুল্লাহ (ছাঃ)-কে আউয়াল ও আখেরী ওয়াক্তে দু’দিন ছালাত আদায় করে বলেন, উক্ত দুই ওয়াক্তের মধ্যবর্তী সময়কালই হ’ল আপনার উম্মতের জন্য ছালাতের ওয়াক্ত وَالْوَقْتُ مَا بَيْنَ هَذَيْنِ الْوَقْتَيْنِ (আবুদাঊদ, তিরমিযী, মিশকাত হা/৫৮৩ ‘ছালাতের সময়কাল’ অনুচ্ছেদ)। এক্ষণে ঐ দুই ওয়াক্তের প্রথমার্ধে ছালাত আদায় করলে সেটাই হবে আউয়াল ওয়াক্তে। যেমন ২০ শে আগস্ট ঢাকায় যোহর শুরু হচ্ছে ১২-০৪ মিঃ ও আছর শুরু হচ্ছে ৩-২২ মিঃ। এ দুই প্রান্তসীমার মধ্যবর্তী সময়ের প্রথমভাগে আউয়াল ওয়াক্ত ধরা হবে। প্রশ্নে বর্ণিত সময় প্রথমার্ধের মধ্যেই রয়েছে। তবে হাদীছে যেহেতু ছালাত আগেভাগে পড়ার ব্যাপারে তাকীদ এসেছে (আহমাদ, আবুদাঊদ, মিশকাত হা/৬০৭), সেহেতু প্রথমার্ধের প্রথম দিকে পড়াই উত্তম। তবে এর জন্য জামা‘আত ত্যাগ করা যাবে না। কারণ ছালাত জামা‘আতে আদায় করা যরূরী (বাক্বারাহ ২/৪৩, ইবনু মাজাহ, মিশকাত হা/১০৭৭; মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/১০৫৩)।






প্রশ্ন (৫/৩৪৫) : আমাদের মসজিদের পুকুরে মাছ চাষ করে পরবর্তীতে ডাকে বিক্রি করা হয়। এরূপ করা শরী‘আতসম্মত কি? - -মাযহারুল ইসলাম, শিবগঞ্জ, বগুড়া।
প্রশ্ন (২৩/১০৩) : স্ত্রীকে মোহর দেওয়ার ক্ষেত্রে সাক্ষী রাখা কি যরূরী? স্ত্রী পরবর্তীতে অস্বীকার করলে সেক্ষেত্রে স্বামীর করণীয় কি? - -আবু ছালেহ, বগুড়া।
প্রশ্ন (১৮/৩৭৮) : ছিয়াম অবস্থায় দাঁত তোলায় শরী‘আতে কোন বাধা আছে কি? - মিছবাহুল হক, সীতাকুন্ডু, চট্টগ্রাম।
প্রশ্ন (৩/৪০৩) : দেশে প্রচলিত লম্বা জামা ও টুপি কি সুন্নাতী পোষাক? দলীলভিত্তিক জানিয়ে বাধিত করবেন?
প্রশ্ন (৩৮/১১৮) : যেসব বিদ‘আতীদের সালাম প্রদান করা যাবে না তাদের কোন পর্যায় রয়েছে কি? না কি সাধারণভাবে সকল প্রকার বিদ‘আতীকেই সালাম প্রদান থেকে বিরত থাকতে হবে?
প্রশ্ন (১৩/৩৭৩) : ১৪ বা ২১শে ফেব্রুয়ারী বিভিন্ন দিবস পালন করা হয়। আমি এই দিনগুলো পালন না করলেও এই দিনে ফুল বিক্রয় করি। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২৪/১০৪) : জামা‘আত চলাকালীন সময়ে কোন মুছল্লী অসুস্থ হ’লে বা জ্ঞান হারিয়ে ফেললে অন্য মুছল্লীদের করণীয় কি? এসময় জামা’আত ভেঙ্গে ফেললে বা অন্য মুছল্লীদের জামা‘আত ভাঙ্গিয়ে দিলে গুনাহগার হ’তে হবে কি?
প্রশ্ন (৩৯/৪৩৯) : জুম‘আ বা বিভিন্ন খুৎবায় পঠিত ‘খুৎবাতুল হাজতে’র শব্দগুলি কি সুনির্দিষ্ট? জুম‘আতে এবং বিবাহে খুৎবাতুল হাজত পাঠের হুকুম কি? যে কোন বক্তব্য ও লেখনীর শুরুতে খুৎবাতুল হাজত কি যরূরী?
প্রশ্ন (৩/২০৩) : শীত থেকে বাঁচতে টাখনুর নিচে পায়জামা পরা যাবে কি?
প্রশ্ন (৩১/১৫১) : চার রাক‘আত সুন্নাতের শেষ দু’রাক‘আতে কী অন্য সূরা মিলাতে হয়? - -নুহা, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
প্রশ্ন (২/২০২) : মসজিদে বা কোন ইফতার অনুষ্ঠানে মৃত ব্যক্তির মাগফেরাতের উদ্দেশ্যে ছায়েমদের জন্য ইফতারের আয়োজন করলে, সেই খাবার ধনী-গরীব সবাই খেতে পারবে কি?
প্রশ্ন (২৬/১৮৬) : মোজা পরিহিত অবস্থায় টাখনুর নীচে কাপড় পড়ে ছালাত আদায় করলে ছালাত হবে কি?
আরও
আরও
.