উত্তর : ছালাতের ওয়াক্ত শুরু হয়ে গেলে আযান হওয়ার পূর্বেও ছালাত আদায় করা জায়েয। কারণ ছালাতের জন্য আযান শর্ত নয়; বরং নির্ধারিত ওয়াক্ত শুরু হওয়াই শর্ত। অতএব যোহরের ওয়াক্ত হওয়ার পর প্রয়োজনে কয়েকজন মিলে জামা‘আত করে যোহরের ছালাত আদায় করলে ছালাত আদায় হয়ে যাবে। তবে কোন ওযর ছাড়া নিয়মিতভাবে আগে জামা‘আত করে মসজিদের জামা‘আত পরিত্যাগ করা উচিত নয়। কেননা, এতে মসজিদে জামা‘আতে ছালাত আদায়ের ফযীলত থেকে বঞ্চিত হ’তে হয়। রাসূল (ছাঃ) বলেছেন, ‘যখন ছালাতের জন্য আযান দেওয়া হয়, তখন কোন ব্যক্তি ছালাত আদায় না করা পর্যন্ত বের হবে না’ (মুসলিম হা/৬৫৫; ইবনু মাজাহ হা/৭৩৩; বায়হাকী, শুআবুল ঈমান হা/২৬০৩)। শায়েখ বিন বায বলেন, নিয়মিত ইমামের অনুমতি ছাড়া প্রচলিত নির্ধারিত সময়ের পূর্বে কারো জন্য ইমামের আগে এগিয়ে যাওয়া বৈধ নয় (মাজমূ‘ ফাতাওয়া ১২/১৪৩-১৪৪)। অতএব সম্ভবপর মসজিদের জামা‘আতে অংশগ্রহণ করাই উত্তম।

প্রশ্নকারী : ড. আযীযুল্লাহ, নওদাপাড়া, রাজশাহী।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২৯/১০৯) : প্রশ্ন : দ্রাঘিমা রেখা ও অক্ষাংশ রেখার দূরত্বের কারণে এক সঙ্গে দিবা-রাত্রি হয় না। বাংলাদেশের বিপরীত স্থান চিলি। বাংলাদেশে সন্ধ্যা হ’লে চিলিতে সকাল হয়। তাহ’লে লায়লাতুল ক্বদর, প্রতি রাত্রে আল্লাহর নিম্ন আকাশে অবতরণ, আরবী তারিখের পরিবর্তন ইত্যাদির ব্যাখ্যা কিভাবে দেওয়া যাবে?
প্রশ্ন (১২/৫২) : রাসূল (ছাঃ) কি একদিন তাহাজ্জুদের পুরো ছালাতে সূরা মায়েদার ১১৮ নং আয়াতটি বার বার তেলাওয়াত করেছিলেন?
প্রশ্ন (১৫/২১৫) : বুখারীর ৩৮৪৯ নং হাদীছ রয়েছে, জাহেলী যুগে কিছু বানর একটি বানরকে ব্যভিচারের কারণে হত্যা করেছিল। এর দ্বারা অনুমিত হয় যে পশুদের মাঝেও রজমের বিধান রয়েছে। হাদীছটির বোধগম্য ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৩/৩৩৩) : জনৈক ব্যক্তি বিয়ের ১৪ বছর পর জানতে পারে যে, তার স্ত্রী তার দুধ বোন। এক্ষণে তাদের করণীয় কী?
প্রশ্ন (২৯/৩৮৯) : কতক পরিবারে দেখা যায় বিয়ের সময় যৌতুক গ্রহণ না করলেও বিয়ের পরে নানা রকম কষ্ট দেয়। ফলে শ্বশুরবাড়ীর পক্ষ থেকে জামাইর বাড়ীতে রামাযান মাসে জাঁকজমকপূর্ণ ইফতার, ঈদ উপলক্ষে মূল্যবান পোষাক, কোরবানীর সময় কোরবানীর পশু, আম-কাঠালের দিনে আম-কাঁঠাল পাঠাতে হয়। এগুলো কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২/৮২) : সন্ধ্যার সময় খাওয়া যাবে না। এসময় মৃত মুরববীদের কবরে খাওয়ানো হয়। এসময় মৃতের জীবিত আত্মীয়-স্বজন কিছু খেলে মৃত ব্যক্তিকে খাবার দেওয়া হয় না, একথার কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : ইবাযীদের আক্বীদা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। - -আবুল কালাম, মাসকাট, ওমান।
প্রশ্ন (২৩/৩০৩) : স্ত্রীকে ছালাত আদায়, পর্দা সহ শরী‘আত সম্মতভাবে চলার নির্দেশ দিলেও সে তা মেনে চলছে না। এতে স্বামী কি গোনাহগার হবে? এক্ষণে তার করণীয় কি?
প্রশ্ন (৩৭/২৭৭) : স্ত্রী আদালতের মাধ্যমে স্বামীকে তালাক দিয়েছে। কিন্তু স্বামী স্ত্রীকে ছাড়তে রাযী নয়। এক্ষণে উক্ত স্ত্রীর জন্য করণীয় কি?
প্রশ্ন (১৭/১৩৭) : যেসব সূরার শেষ আয়াতে সিজদা দিতে হয় সেগুলি পাঠ করার পর কি প্রথমে সিজদায়ে তেলাওয়াত অতঃপর রুকূতে যেতে হবে?
প্রশ্ন (৪/১৬৪) : মুমিনের প্রতি কুফরীর অপবাদ দেওয়া কেমন ধরনের অপরাধ?
প্রশ্নঃ (৯/৪৪৯) : ওমরী ক্বাযা ছালাত আদায় করার কোন ছহীহ দলীল আছে কি?
আরও
আরও
.