উত্তর : মুসলিম হওয়ার জন্য শর্ত হ’ল গোসল করে বিশুদ্ধ নিয়তে কালেমা শাহাদাত পাঠ করা এবং যাবতীয় শিরক ত্যাগ করে ইসলামের জন্য নিজেকে সোপর্দ করা (মুহাম্মাদ আল-ক্বাহত্বানী, মুখতাছারু মা‘আরিজিল কুবূল ১১৯-১২২ পৃ.)। এক্ষেত্রে রাষ্ট্রীয় আইনের অনুসরণে অফিসিয়াল প্রয়োজনে আনুষ্ঠানিক এফিডেভিট করা হয়। তবে সেটা শর্ত নয় বা না করা পর্যন্ত মুসলিম হওয়া যাবে না- এমনটি নয়। আর নাম সুন্দর অর্থবোধক হ’লে তা পরিবর্তন করাও আবশ্যক নয়। কারণ বহু ছাহাবীর নাম পরিবর্তন করা হয়নি (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৮/৫৫)।

প্রশ্নকারী : অর্ঘ্য সেন, পশ্চিমবঙ্গ, ভারত।







বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২৪/১৮৪) : ওমর (রাঃ) কি মসজিদকে সাধারণ কবিতা আবৃত্তি, গল্প-গুজব করার জন্য মসজিদের পার্শ্বে একটি বারান্দা তৈরী করেছিলেন? - -আব্দুল মান্নান, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৯/২০৯) : আমি জাতীয় ও আন্তর্জাতিক কনফারেন্সে দ্বীন বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করে থাকি। শ্রোতাদের মধ্যে পুরুষ ও নারী উভয়ই থাকে। এটা কি জায়েয হবে? - -নাজমা বেগম, কানাডা।
প্রশ্ন (১৩/৫৩) : শেষ রাতে আল্লাহ তা‘আলা প্রথম আকাশে নেমে আসেন। এক্ষণে পৃথিবীর সর্বত্র একসাথে শেষ রাত হয় না। তাহ’লে হাদীছটির ব্যাখ্যা কী? - -মামূন, সাভার, ঢাকা।
প্রশ্ন (১৬/২১৬) : রামাযানে শয়তানদের বেঁধে রাখা হয় মর্মে হাদীছ বর্ণিত হয়েছে। এরপরেও মানুষ বিপথগামী হয়ে থাকে কেন?
প্রশ্ন (৯/৪০৯) : কোন অমুসলিমকে দান করলে ছওয়াব পাওয়া যাবে কি?
প্রশ্ন (১৩/৩৭৩) : বিবাহের পূর্বে আমাদের প্রেমের সম্পর্ক ছিল এবং কয়েকবার শারীরিক সম্পর্কও হয়েছিল। পরে আমরা বিবাহ করি এবং বর্তমানে নিজেদের ভুল বুঝতে পারি ও তওবা করি। এমন পাপের কাফফারা স্বরূপ শুধু কি তওবা করাই যথেষ্ট হবে? না অন্য কোন শাস্তির হুকুম আমাদের উপর বর্তাবে?
প্রশ্ন (২৮/২৬৮) : আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) গোঁফ এত ছোট করতেন যে চামড়ার শুভ্রতা দেখা যেত। তিনি গোঁফ ও দাড়ির মধ্যবর্তী স্থানের লোম কেটে ফেলতেন (বুখারী)। আমরা এর বিপরীত করি কেন?
প্রশ্ন (১/১২১) : কয়েক বছর আগে আমার মামার পরিবারের সাথে আমাদের কোন এক বিষয়ে খুব ঝগড়া হয়। এই কারণে তাদের সাথে আমাদের কোন যোগাযোগ নেই। কিন্তু আমি যখন আমার মাকে বুঝালাম যে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না, তখন আমার মা তার ভুল বুঝতে পারেন এবং আমার পিতা আমার মাকে নিয়ে তাদের কাছে ক্ষমা চাইতে যান। কিন্তু তারা আমার মাকে গ্রামের সকল মানুষের সামনে মারধর করে অপমান করে। এই অবস্থায় আমরা কি করব? আমরা কি আল্লাহর কাছে দায়ী থাকব? জানালে খুব উপকৃত হব। - -ছিয়াম আলী, বাদুড়তলা, বগুড়া।
প্রশ্ন (১১/৪৫১) : ইহরাম অবস্থায় বা তাওয়াফের সময় মহিলারা নেক্বাব বা হাতমোজা পরিধান করলে হজ্জ বা ওমরার কোন ক্ষতি হবে কি? - -আফীফা খাতূন, শ্যামপুর, ঢাকা।
প্রশ্ন (১/৩৬১) : বাড়ীতে কাজের ঝামেলায় যোহরের ছালাত ও বাজারে বেচা-কেনার ভীড়ে আছরের ছালাত জামা‘আতে আদায় করা সম্ভব হয় না। এভাবে দুনিয়াবী কারণে নিয়মিত জামা‘আত ত্যাগ করলে গুনাহগার হ’তে হবে কি? - -যুবায়ের আলম, গ্রীণ রোড, ঢাকা।
প্রশ্ন (১৬/১৩৬) : কারো কাছে ঈমানদার জিন থাকলে তার নিকটে অতীত বা ভবিষ্যতের কথা জানতে চাওয়া যাবে কি? - -আব্দুর রহমান, বড়বন্দর, দিনাজপুর।
প্রশ্ন (১৪/৯৪) : জনৈক ব্যক্তি বলেন, এই দুনিয়ায় ওলীগণ আমাদের সাহায্যকারী। তারা আমাদের বিপদে সাহায্য করে থাকেন যেমন আব্দুল ক্বাদের জীলানী (রহঃ)। তারা দলীল হিসাবে সূরা মায়েদাহ ৫৫ আয়াতটি পেশ করে থাকে। এই বক্তব্যের কোন সত্যতা আছে কি? - -নূর জাহান বেগম, কালিয়াকৈর, গাযীপুর।
আরও
আরও
.