উত্তর : এটি একটি অনৈসলামী সংস্কৃতি, যা পরিত্যাজ্য (ফাতাওয়া লাজনা দায়েমাহ ২৬/৩০৩; তুর্কমানী, আল-লুমা‘ ১/২৮২-২৮৫)। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা ইহূদী-নাছারাদের অনুকরণে সালাম দিয়ো না। কেননা তারা হস্ততালু, মাথা ও ইশারার মাধ্যমে সালাম প্রদান করে থাকে’ (দায়লামী, সিলসিলা ছহীহাহ হা/১৭৮৩)। তিনি আরো বলেন, ‘তোমরা সালাম প্রদানের ক্ষেত্রে ইহূদী-খৃষ্টানদের অনুকরণ করো না। কেননা ইহূদীরা আঙ্গুল দিয়ে ইশারার মাধ্যমে এবং নাছারারা হস্ততালু দিয়ে ইশারার মাধ্যমে সালাম প্রদান করে’ (তিরমিযী হা/২৬৯৫; মিশকাত হা/৪৬৪৯, সনদ হাসান)। পক্ষান্তরে অভিবাদনের ইসলামী পদ্ধতি হ’ল সাক্ষাতে পরস্পরকে সালাম ও মুছাফাহা করা। এর বাইরে অন্য কোনরূপ আনুষ্ঠানিকতা নেই। সুতরাং সাধ্যমত প্রচলিত প্রথা থেকে আত্মরক্ষার চেষ্টা করতে হবে। তবে বাধ্যগত অবস্থায় আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ (নাহল ১৬/১০৬; তাগাবুন ৬৪/১৬)। সেক্ষেত্রে স্যালুটের সাথে মুখে সালাম উচ্চারণ করা কর্তব্য (তিরমিযী হা/২৬৯৭; নববী, আল-মাজমূ‘ ৪/৫৯৫; ফাৎহুল বারী ১১/১৪; তোহফাতুল আহওয়াযী ৭/৩৯৩)

প্রশ্নকারী : সাইফ জালাল, খুলশী, চট্টগ্রাম।








প্রশ্ন (১০/২৯০) : মসজিদের বাথরুমে গেলে অনেক সময় বিভিন্ন ধরনের পোকামাকড় ও মাছি শরীরের এসে পড়ে। তাদের দেহে থাকা নাপাকী শরীরে লাগতে পারে। এজন্য পোষাক পরিবর্তন করে ছালাত আদায় করতে হবে কি?
প্রশ্ন (৬/৬) : আমার কাছে অনেক গল্প-উপন্যাসের বই আছে, শরী‘আত মোতাবেক যা পাঠ করা হারাম। এক্ষণে তা বিক্রি করে টাকা নেওয়া যাবে কি? - -ছাদ্দাম হোসাইন, ঢাকা।
প্রশ্ন (৩/৩) : আমাদের সমাজে কিছু মানুষ ফিৎরার খাতসমূহে বণ্টন শেষে ১টি অংশ নিজ আত্মীয়-স্বজনের মাঝে বণ্টন করে। এটা জায়েয হবে কি? - -সিরাজুল ইসলামসারদা, রাজশাহী।
প্রশ্ন (৩৬/২৩৬) : আমার মায়ের বারবার সন্তান মারা যাওয়ায় জনৈক কবিরাজ তার ঘরে মাটির ঢাকনা ঝুলিয়ে দেয়। বর্তমানে তিনি এসব বিশ্বাস করা শিরক বলে জানেন। কিন্তু ঢাকনাটি ক্ষতি হওয়ার ভয়ে ফেলে দিতে দেন না। এক্ষণে আমার করণীয় কি? - -শফীকুল ইসলাম, সাটুরিয়া, মানিকগঞ্জ।
প্রশ্ন (৪/৪৪৪) : ভালো ঔষধ হ’লে তার প্রচারণার জন্য এবং প্রেসক্রিপশনে লেখার শর্তে ঐ কোম্পানীর সাথে আর্থিক চুক্তিতে আবদ্ধ হওয়া যাবে কি?
প্রশ্ন (১৬/৪১৬) : কোন নারীকে বিবাহিতা অবস্থায় নিজের জন্য আগাম বিবাহের প্রস্তাব দেওয়া জায়েয হবে কি?
প্রশ্ন (২৯/৩৪৯) : মামী শ্বাশুড়ি বা খালা শ্বাশুড়ি কি মাহরামের অন্তর্ভুক্ত? তাদের সাথে কি বিবাহ নিষিদ্ধ? - -কামারুয্যামান, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (২৯/৬৯) : সূরা হিজরের ৮৭ আয়াতের ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৬/৪০৬) : ফরয গোসলের সময় শরীরের কিছু অংশে পানি না পৌছালে এবং তা ২ দিন পর নিশ্চিত হ’লে করণীয় কি? গত ২ দিনের ফরয ইবাদত পুনরায় আদায় করতে হবে কি?
প্রশ্ন (৪০/৩৬০) : আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। অনেক সময় ক্লাসের মধ্যে বেপর্দা নারী শিক্ষিকাদের সাথে কথা বলতে হয়। কথা বলার সময় অনিচ্ছাকৃতভাবে তাদের দিকে, বিশেষ করে তাদের চেহারা ও অন্যান্য অঙ্গের প্রতি দৃষ্টি পড়ে যায়। এমতাবস্থায় তাদের সাথে প্রয়োজনে কিভাবে কথা বলতে পারি এবং নিজেকে সংযত রাখতে পারি?
প্রশ্ন (৩২/৩৯২) : জনৈক ব্যক্তি অন্য মেয়েদের না জানিয়ে ছোট মেয়ের নামে কিছু জমি লিখে দেন। একাজ বৈধ হয়েছে কি?
প্রশ্ন (৩/১৬৩) : নিরাময়যোগ্য নয় এরূপ রোগগ্রস্ত গরু-ছাগল কষ্ট পাওয়ার কারণে জবাই করা হলে তার গোশত খেতে কারো রুচিতে কুলাবে না। এরূপ অবস্থায় জবাই করে পুঁতে ফেলা জায়েয হবে কি?
আরও
আরও
.