উত্তর : গোনাহগার হ’তে হবে। কারণ এর মাধ্যমে দু’টি পর্যায়ে পাপ হয়। ১. অশ্লীল পোষাক তৈরি করা ২. অশ্লীল মূর্তির গায়ে পোষাক পরিয়ে পরীক্ষা করা। আর আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না’ (মায়েদাহ ৫/২)। ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘আর এমন পোষাক, যা সম্পর্কে প্রবল ধারণা থাকে যে, তা কোন পাপ কাজে ব্যবহার করা হবে, এমন ব্যক্তির কাছে তা বিক্রি করা এবং তার জন্য তা সেলাই করা জায়েয নয় (শরহুল ঊমদাহ ৪/৩৮৬)। শায়েখ বিন বায (রহঃ) বলেন, ‘হ্যাঁ, তার গোনাহ হবে; কারণ সে পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করছে... অশ্লীলতা ও তার উপকরণে সহযোগিতা করা তার জন্য বৈধ নয়, সেলাইয়ের মাধ্যমে নয়, ডিজাইন/কাটিংয়ের মাধ্যমেও নয়’ (ফাতাওয়া নূরুন আলাদ-দারব ১৮/৪২৩)। অতএব জেনে-শুনে অশালীন ও সতর-প্রকাশকারী পোষাকের ডিজাইন করা, বিশেষত তার বাজারজাতকরণে সরাসরি সহযোগিতা করা জায়েয নয় বরং হারাম (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৩/১০৯)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-আনাম, আশুলিয়া, ঢাকা।









বিষয়সমূহ: পাপ হালাল-হারাম
প্রশ্ন (২/৮২) : জনৈক ব্যক্তি বলেন, জান্নাতের জাতীয় সংগীত হবে সূরা ‘আর-রহমান’। যে সূরা স্বয়ং আল্লাহ জান্নাতে নিজে শুনাবেন! এটা কি ঠিক?
প্রশ্ন (৩৯/১৯৯) : যে বিবাহ অনুষ্ঠানে নারী-পুরুষের অবাধ মেলামেশা, গান-বাজনা ও শরী‘আত বিরোধী কার্যকলাপ হয়, সেই দাওয়াতে অংশগ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (২০/২০) :ফাইনাল পরীক্ষার কারণে রামাযানে ছিয়াম পালন না করে পরে ক্বাযা করা যাবে কি?
প্রশ্ন (২৫/৩৪৫) : আমরা জানি আল্লাহ এক ও অদ্বিতীয়। কিন্তু মাসিক আত-তাহরীক-এ প্রকাশিত ‘পবিত্র কুরআনে বর্ণিত ২৫ জন নবীর কাহিনী’ প্রবন্ধে বিভিন্ন স্থানে আল্লাহর শানে ‘আমরা’ ব্যবহার করা হয়েছে। এর কারণ কী?
প্রশ্ন (১১/২৫১) : অনেক বুঝানোর পরও স্ত্রী অলসতাবশত ছালাত আদায় করে না। এমতাবস্থায় স্ত্রীকে তালাক দেয়া আবশ্যক কি?
প্রশ্ন (৩৯/৪৩৯) : জুম‘আ বা বিভিন্ন খুৎবায় পঠিত ‘খুৎবাতুল হাজতে’র শব্দগুলি কি সুনির্দিষ্ট? জুম‘আতে এবং বিবাহে খুৎবাতুল হাজত পাঠের হুকুম কি? যে কোন বক্তব্য ও লেখনীর শুরুতে খুৎবাতুল হাজত কি যরূরী?
প্রশ্ন (৪০/৪৪০) : পল্লী চিকিৎসক হিসাবে আমাকে অনেক সময় মহিলা রোগীকে ইনজেকশন দিতে হয়, হাত বা কোমরের কাপড় সরিয়ে পুশ করতে হয়। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (২/২৪২) : দুই তলাবিশিষ্ট মসজিদের ২য় তলায় ছালাতের স্থান এবং নীচতলা ছাত্রাবাসে পরিণত করা জায়েয হবে কি? - -মসজিদ কমিটির সদস্যবৃন্দরাজারবাগান, সাতক্ষীরা।
প্রশ্ন (১২/১৭২) : স্বামীর পায়ের নীচে স্ত্রীর জান্নাত এবং মায়ের পায়ের নীচে সন্তানের জান্নাত মর্মে যে কথা সমাজে চালু আছে তার ছহীহ দলীল জানতে চাই।
প্রশ্ন (৩৯/৩১৯) : পুরুষ বা মহিলা সিজদারত অবস্থায় দু’পা মিলিত না পৃথক রাখবে?
প্রশ্ন (৩৮/১৫৮) : জনৈক বক্তা রাসূল (ছাঃ)-এর চেহারার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন যে, তার চেহারায় এত আলো ছিল যে তা দিয়ে সুঁচ খোজা যেত। একথা সত্যতা আছে কি?
প্রশ্ন (১৮/২৯৮) : আমার পিতা যাকাত ফরয হওয়া সত্ত্বেও তিনি তা আদায় করেননি। তিনি মৃত্যুবরণ করেছেন। এমতাবস্থায় পিতাকে যাকাত আদায় না করার পাপ থেকে রক্ষা করতে সন্তানের করণীয় কি?
আরও
আরও
.