উত্তর : ছালাতের মধ্যে কুরআন ও হাদীছে বর্ণিত দো‘আ সমূহ পাঠের নির্দেশনা রয়েছে। কারণ ছালাতে মানুষ নিজ ভাষায় কথা বলতে পারেনা (মুসলিম হা/৫৩৭; মিশকাত হা/৯৭৮)। এক্ষণে সর্বাবস্থায় আল্লাহর নিকটে আরবীতে দো‘আর পিছনে নিম্নোক্ত হিকমত সমূহ থাকতে পারে। যেমন : প্রথমত এর মাধ্যমে উম্মতের বিশ্বজনীন ঐক্য ফুটে ওঠে, যার মাধ্যমে একই ভাষায় সবাই তাদের রবের কাছে প্রার্থনা করে। দ্বিতীয়ত কুরআন ও সুন্নাহ্র ভাষায় দোআ করা হয়, যা সর্বাধিক অর্থপূর্ণ ও সারগর্ভ। তৃতীয়ত আরবী ভাষায় কুরআন ও সুন্নাহ নাযিল হয়েছে, যা আল্লাহ ও তাঁর রাসূলের পসন্দনীয় ভাষা। চতুর্থত আরবী দো‘আ অর্থ বুঝে পাঠ করলে তা হৃদয়ে গভীর প্রভাব ফেলে। অবশ্য ছালাতের বাইরে বান্দা তার মাতৃভাষায় স্বীয় প্রভুর নিকটে যে কোন বৈধ দো‘আ করতে পারে। কেননা আল্লাহ বলেছেন, ‘তোমরা আমাকে ডাক। আমি তোমাদের ডাকে সাড়া দেব’ (মুমিন ৬০)।

প্রশ্নকারী : ছাফা আদুরী, নরসিংদী।








প্রশ্ন (৩১/২৭১) : মসজিদ উন্নয়নের জন্য প্রদত্ত জমিতে ঈদগাহ ও মাদরাসার মাঠ তৈরী করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৭/৮৭) : যে ব্যক্তি কুরআন মধুর সুরে তেলাওয়াত করে না, সে আমাদের দলভুক্ত নয় মর্মে বর্ণিত হাদীছটির সত্যতা ও ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৩২/২৩২) : সদ্য সঊদী ফেরৎ জনৈক ব্যক্তি ছালাত আদায়কালে রুকু হতে উঠে পুনরায় বুকে হাত বাঁধেন। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান যে, সঊদী আরবের ইমামদেরকে এমনটাই করতে দেখেছেন। এমতবস্থায় কোনটি অধিক ছহীহ ও সুন্নাতসম্মত তা দলীল সহকারে জানাবেন।
প্রশ্ন (৪/১২৪) :জনৈক ব্যক্তি বলেন, যমযমের পানি মক্কার বাইরে নিয়ে পান করলে এর বরকত নষ্ট হবে। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই।
প্রশ্ন (৩০/৭০) : আমি ও চালক দু’জনে শেয়ারে একটি গাড়ী ক্রয় করি। চালকের সাথে আমার চুক্তি হয়েছে যে, সে মাসে যত টাকা আয় করুক, সে প্রতি মাসে আমাকে ৪ হাযার টাকা ভাড়া দিবে। এরূপ চুক্তি জায়েয হবে কি?
প্রশ্ন (৭/১৬৭) : জুম‘আর ছালাতের পরে চার রাক‘আত সুন্নাত আদায় করতে হয়। অনুরূপ জুম‘আর পূর্বে চার রাক‘আত পড়া যাবে কি?
প্রশ্ন (২/২৮২) : প্রতিবেশী একজন অভাবী। দামী জমি-জমা আছে। কিন্তু দুনিয়াবী কারণে তা বিক্রি করতে পারে না। তাদেরকে যাকাতের অংশ দেওয়া যাবে কি?
প্রশ্ন (৫/১৬৫) : পর্যাপ্ত জমি-জমা, ব্যবসা ও ব্যাংক ব্যালান্স আছে। কিন্তু করব করব করে হজ্জ করা হয়নি। এমতাবস্থায় হজ্জ না করে মারা গেলে আমার পাপ হবে কি?
প্রশ্ন (৯/৩২৯) : একজন গৃহ শিক্ষকের কাছে মাসে ৬০০ টাকার চুক্তিতে ২৪ দিন প্রাইভেট পড়ি। তিনি তার নিজের বিভিন্ন ব্যস্ততার কারণে ১৮ দিন প্রাইভেট পড়িয়েছেন। এক্ষণে ৬০০ টাকা নেয়া তার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (১৯/৫৯) : আরাফায় অবস্থানকালে জাবালে রহমত দর্শন করে দো‘আ করার সময় পাহাড়কে ক্বিবলা করা যাবে কি? দম দেওয়ার অর্থ কি?
প্রশ্ন (১৮/১৩৮) : সরকারী প্রশাসনিক ক্যাডার পর্যায়ে চাকুরী করলে দেশের সার্বিক উন্নয়নে কিছু অবদান রাখা সহজ হয়। পুলিশ প্রশাসনে গেলে সামাজিক দায়িত্ব পালনের সুযোগ পাওয়া যায়। এসব ক্ষেত্রে দিন দিন ধার্মিক মানুষের সংখ্যা কমছেই। এ দৃষ্টিকোণ থেকে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের এদিকে এগিয়ে যাওয়া যরূরী কি? না কি দ্বীনী জ্ঞান বিতরণের পথেই থাকা যরূরী?
প্রশ্ন (৬/১৬৬) : রাসূল (ছাঃ)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে যেসব মিছিল সমাবেশ হয় সেগুলোতে অংশগ্রহণ করা জায়েয হবে কি? - -মুহাম্মদ অলিউল্লাহগাবতলী, বগুড়া।
আরও
আরও
.