উত্তর : স্বামীর মৃত্যুর পর স্ত্রী চার মাস দশদিন ইদ্দত পালন করবে। এ সময় ক্রিম বা ফেসওয়াশসহ সৌন্দর্য বর্ধক সকল প্রকারের কসমেটিক্স ব্যবহার থেকে বিরত থাকবে (আবুদাউদ হা/২৩০৪; মিশকাত হা/৩৩৩৪)। অনুরূপভাবে নারী সেই স্বামীর বাড়িতেই ইদ্দত বা শোক পালন করবে যেখানে থাকা অবস্থায় তার স্বামী মৃত্যুবরণ করেছে। সে সেই ঘর বাড়ি থেকে বের হবে না। তবে কোন বিশেষ প্রয়োজন বা নিরুপায় অবস্থা তৈরি হ’লে ভিন্ন কথা। যেমন অসুস্থতার কারণে হাসপাতালে বা ডাক্তারের কাছে যাওয়া অথবা বাজার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র (যেমন রুটি, খাবার বা ওষুধ ইত্যাদি) ক্রয় করা; যদি তার পরিবারে বা আশেপাশে কোন সহযোগিতাকারী না পাওয়া যায় (ফাতাওয়া লাজনা দায়েমাহ ২০/৪৪০)। এক্ষণে প্রয়োজনীয় শিক্ষা বা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য শরী‘আত সম্মত পর্দা রক্ষা করে অপ্রয়োজনীয় অবস্থান ও মেলামেশা পরিহার করে এবং প্রয়োজন শেষেই বাসায় ফিরে এলে ইদ্দতের ব্যাঘাত হবে না। এ ক্ষেত্রে অভিভাবকের তত্ত্বাবধান ও অনুমতি থাকা বাঞ্ছনীয়।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, আজিমপুর, ঢাকা।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩৮/৪৭৮) : বিয়ের পর স্ত্রী যদি পাগল হয়ে যায় এবং বন্ধ্যা হয়, তাহ’লে শুধু এ কারণেই তাকে তালাক দেওয়া যাবে কি?
প্রশ্ন (২১/২২১) : মুর্দাকে গোসলের অধিক হকদার কে? গোসলের পদ্ধতি কি? লাশ কবরে রাখার নিয়ম কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৭/৩৭৭) : আমার আত্মীয়-স্বজন ছালাত ছিয়াম আদায় করে না। এ ব্যাপারে কিছু বললে বিরূপ মন্তব্য করে। এমতাবস্থায় তাদের সাথে সম্পর্ক রাখা যাবে কি? অথবা তাদের বিপদে সাহায্য না করলে গুনাহগার হতে হবে কি?
প্রশ্ন (৮/১২৮) : জুম‘আর খুৎবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে সালাম দেওয়া ও দুই রাক‘আত সুন্নাত পড়া যাবে কি?
প্রশ্ন (৭/২৮৭) : ঈদের ছালাতে কুনূতে নাযেলা পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৬/২৪৬) : তাসবীহ গণনা করার সময় আংগুলের ডান না বাম দিক থেকে শুরু করতে হবে? আংগুলের রেখা হিসাব করে গণনা করা যরূরী কি?
প্রশ্ন (৫/৩৬৫) : বিবাহে স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা বৈধ হবে কি?
প্রশ্ন (৮/২০৮) : একজন মৃত ব্যক্তির একাধিক জানাযা পড়া যায় কি? অনুরূপভাবে কোন ব্যক্তি একজনের জানাযা একাধিকবার পড়তে পারবে কি-না জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১০/৫০) : রামাযান মাসে আমি গর্ভবতী থাকায় ছিয়াম পালন থেকে বিরত ছিলাম। এই সুবাদে আমার স্বামী আমার অনিচ্ছা সত্ত্বেও দিনের বেলা মিলন করে। আমরা এখন অনুতপ্ত আমাদের করণীয় কী?
প্রশ্ন (১২/৪৫২) : কোন ব্যক্তি যদি অনুতপ্ত হয়ে ব্যাংক থেকে গৃহীত সূদের টাকা ফেরত দিতে চায় তথা জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে চায়। তবে একসাথে সম্পূর্ণ টাকা ব্যয় করার সামর্থ্য না থাকায় অল্প অল্প করে ব্যয় করতে চায়। এরূপ পদ্ধতিতে সূদমুক্ত হওয়া সঠিক হবে কি?
প্রশ্ন (২৮/১৮৮) : আল্লাহ ও মুহাম্মাদ লিখা লাশ বহনকারী খাটলী বিক্রয় করা যাবে কি? - -মাহমূদুর রহমানসোনাতলা, বগুড়া।
প্রশ্ন (২০/১৪০) : ব্যবসায়ের মূলনীতি কি? দলীলভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
আরও
আরও
.