উত্তর : মসজিদ ফান্ড থেকে খরচ করা যাবে। তবে অপচয় এবং বাড়াবাড়ি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। ফৎওয়া লাজনা দায়েমায় বলা হয়েছে- ‘ইমামতি করার জন্য বেতন বা সম্মানী গ্রহণ করা যাবে, তা হোক ওয়াকফ তহবিল থেকে নির্ধারিত বেতন হিসাবে কিংবা সম্মানী হিসাবে। মুসলিম বিশ্বের আলেমগণ এর উপর আমল করে আসছেন। কারণ ইমামতি একটি জনকল্যাণমূলক দায়িত্ব। তাই যে ব্যক্তি ইমামতির দায়িত্ব পালন করবে, সে রাষ্ট্রীয় তহবিল, ওয়াকফ বা দান-অনুদান থেকেও এর পারিশ্রমিক গ্রহণ করতে পারবে’ (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৭/৪২০)। সুতরাং মসজিদ ফান্ড থেকে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য আলোচকদের ব্যয়ভার এবং অন্যান্য কার্যক্রমের খরচ বহন করা জায়েয। তবে সম্ভব হলে এ ধরনের আনুসঙ্গিক খরচগুলো অন্যান্য সামাজিক খাত থেকে গ্রহণ করাই অধিকতর উত্তম।

প্রশ্নকারী : হাফছা, কালীগঞ্জ, ঝিনাইদহ।








বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (১৪/৪১৪) : পর্দাসহ মেয়েরা বাইসাইকেল বা মটর সাইকেল চালাতে পারবে কি?
প্রশ্ন (৩২/১৯২) : আমি একটি এমপিওভুক্ত স্কুলের সহকারী শিক্ষক। বিভিন্ন প্রকাশনী আমাদেরকে টাকা দেয় যেন আমরা তাদের প্রকাশিত গাইড বই শিক্ষার্থীদের কিনতে উৎসাহ দেই। আমি না বললেও শিক্ষার্থীরা এসব বই কিনে। যদি আমি এই টাকা না নেই, তাহ’লে অন্য শিক্ষকরা নেবে। এই টাকা গ্রহণ করা আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৩০/৩৫০) : আমি বিগত এক বছর যাবত মক্কা শহরে অবস্থান করছি এবং আমার বাসা কা‘বার একদম পাশেই অবস্থিত। এমতাবস্থায় হজ্জের সময় আমি যদি সরাসরি আরাফা ময়দানে গিয়ে সেখান থেকে ইহরাম পরিধান করে হজ্জের যাবতীয় কার্যক্রম পালন করি, তাহ’লে আমার হজ্জ কি সঠিকভাবে আদায় হবে?
প্রশ্ন (১৬/১৭৬) : পাঁচ ওয়াক্ত ছালাত ফরয হওয়ার পূর্বে নবী করীম (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম কিভাবে ছালাত আদায় করতেন? - -ওয়ালীউল্লাহ, কাঁটাখালী, রাজশাহী।
প্রশ্ন (১৩/৩৩৩) : বর্তমানে শরী‘আত বিরোধী বিভিন্ন অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করা হচ্ছে। এ সমস্ত স্থানে কুরআন তেলাওয়াত করা যাবে কি?
প্রশ্ন (২৩/১৮৩) : জনৈক আলেম বলেন, কেউ যখন রোগীর নিকট যাবে তখন সে তার কাছে দো‘আ চাইবে। কারণ তার দো‘আ ফেরেশতাগণের দো‘আর ন্যায়। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৩/১২৩) : চোখে চশমা লাগিয়ে সিজদা দিলে সিজদার হক আদায় হবে কি?
প্রশ্ন (২১/৩৮১) : জনৈক ব্যক্তি বলেন, গাছ-গাছড়া তাবীয হিসাবে ব্যবহার করা যাবে না। তবে কুরআনের আয়াত তাবীয হিসাবে ব্যবহার করা যাবে। এর কোন সত্যতা আছে কি?
প্রশ্ন (১/২৮১) : অনেকে পেশাব করার পর ইস্তেঞ্জা বা পানি না নেওয়ার কারণে ছালাত আদায় করে না। এ ব্যাপারে শরী‘আতে নির্দেশনা কি?
প্রশ্ন (৭/৪৪৭) : আমার বাচ্চার বয়স ৮ মাস। জন্মের পর স্ত্রীর এখনো মাসিক হয়নি। এমতাবস্থায় তাকে তালাক দেওয়ার বিধান কি?
প্রশ্ন (১৬/২৯৬) : নারীরা সন্তান জন্মদানের কতদিন পর ছালাত শুরু করবে। কাযা ছাওম ও ছালাতগুলি কি পুনরায় আদায় করতে হবে? - -ইনসান আলী, বীরগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (২২/৪৬২) : বেনামাযী ও নেশাকারী ব্যক্তিদের সাথে ক্রয়-বিক্রয়, চলাফেরাসহ সামাজিক সম্পর্ক রাখা যাবে কি? - -আবুল বাশার, সুজায়েতপুর, চুয়াডাঙ্গা।
আরও
আরও
.