উত্তর : এতে শারঈ কোন বাধা নেই। কারণ এটি কোন ইবাদত বা সুন্নাতের বিকল্প নয়; বরং খতীবের সুবিধার্থে ব্যবহৃত একটি উপকরণ মাত্র। এতে খুৎবাকালীন সময়ে শরীরের ভারসাম্য রক্ষার জন্য ভর দেয়া হয়। রাসূল (ছাঃ) খুৎবায় লাঠিতে ভর দিয়ে বা লাঠি হাতে রেখে খুৎবা দিয়েছেন (আবুদাউদ হা/১০৯৬; ইরওয়া হা/৬১৬)। ইমাম মালেক (রহঃ) বলেন, ‘আর খতীবদের জন্য মুস্তাহাব (পসন্দনীয়) হ’ল, তারা যখন জুম‘আর দিনে খুৎবা দিবেন, তখন তাদের সাথে একটি লাঠি থাকবে যার উপর ভর দিয়ে তারা খুৎবার জন্য দাঁড়াবেন। আর এটি এমন বিষয় যা আমরা (মদীনার প্রবীণ বিদ্বান ও তাবেঈদের করতে) দেখেছি এবং তাদের থেকে শুনেছি’ (আল-মুদাওয়ানাতুল কুবরা ১/১৫১)।

প্রশ্নকারী : রাক্বীবুল ইসলাম, গাংনী, মেহেরপুর।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (৩৭/৩৭) : মাসজিদুল হারাম ও মাসজিদুল আক্বছা সর্বপ্রথম কে নির্মাণ করেন?
প্রশ্ন (২৯/৩৪৯) : কুরআনে ইহূদীদের সম্পর্কে আয়াত থাকলেও হিন্দুদের সম্পর্কে কোন আয়াত না থাকার কারণ কি? আর হিন্দুদের মধ্যে যারা একেশ্বরবাদী এবং মূর্তিপূজায় বিশ্বাস করে না, তাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি?
প্রশ্ন (২৫/১৪৫) : বারবার তওবা করে বারবার গোনাহে লিপ্ত হলে তওবা কবুল হবে কি?
প্রশ্ন (১৭/৩৩৭) : দশ বছর পূর্বে কোন ব্যক্তি তার বোনের একটি স্বর্ণালংকার চুরি করে। এখন সে এজন্য অনুতপ্ত এবং চুরির মাল ফেরৎ দিতে চায়। এক্ষেত্রে কি সে তার বোনকে না জানিয়ে তাকে কোন স্বর্ণালংকার বা তার অর্থমূল্য দিয়ে অপরাধমুক্ত হ’তে পারবে? আর এক্ষেত্রে কি চুরিকৃত বস্ত্তর অনুরূপই দিতে হবে না অর্থমূল্যই যথেষ্ট?
প্রশ্ন (৬/১৬৬) : অনেক সময় মানুষ মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখে। যারা সেখানে তাদের অবস্থা, জীবিতদের প্রতি নানা উপদেশ, সতর্কবাণী ইত্যাদি দিয়ে থাকে। স্বপ্নের মাধ্যমে এসব খবরাখবরের কোন ভিত্তি আছে কি? এছাড়া মৃত্যুর পর মানুষ স্বপ্নে দেখা দিতে পারে কি? - -আশরাফ, কলাবাগান, ঢাকা।
প্রশ্ন (২৬/১৪৬) : ইবরাহীম বিন আদহাম (রহঃ)-কে ছিলেন? বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (৩০/৩০) : ‘ইমামের ক্বিরাআত মুক্তাদীর জন্য যথেষ্ট’। শায়েখ আলবানী হাদীছটি হাসান বললেও অনেক আহলেহাদীছ বিদ্বান হাদীছটিকে যঈফ সাব্যস্ত করেছেন। এক্ষণে কোন তাহকীকটি সঠিক হিসাবে গ্রহণ করতে হবে?
প্রশ্ন (১৮/১৮) : জনৈক বক্তা বলেন, তাহাজ্জুদের ছালাতের আউয়াল ওয়াক্ত রাত্রি ১০ থেকে ১১ টার মধ্যে হয়। সেকারণ এ সময়ের মধ্যে তাহাজ্জুদ আদায় করা যেতে পারে। এ বক্তব্য সঠিক কি? - -আরিফ, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (৩০/২৩০) : বরই পাতা দিয়ে মাইয়েতকে গোসল করানো কি ওয়াজিব?
প্রশ্ন (১৮/১৭৮) : স্বামীর উপার্জন সামান্য হওয়ায় বাধ্য হয়েই চাকুরীর চেষ্টা করতে হচ্ছে। কিন্তু ভাইভার সময় সঠিক প্রার্থী যাচাইয়ের জন্য নেকাব খুলতে বাধ্য করে। এমতবস্থায় করণীয় কী?
প্রশ্ন (২৯/২২৯) : ওযূর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করার কোন ফযীলত আছে কি? - -ওয়াহীদুয্যামান, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (২১/৬১) : আমার অতীত জীবনে অনেক ফরয ও সুন্নাত ছালাত ক্বাযা হয়েছে। এখন কি সেই ছালাতগুলো পড়তে পারব? পড়তে হলে তার নিয়ম কি?
আরও
আরও
.