উত্তর : বিকল্প না থাকলে তাদের মসজিদে জামা‘আতের সাথে ছালাত আদায় করবে। কেননা আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আক্বীদা হ’ল, আহলে ক্বিবলার পিছনে ছালাত আদায় করা জায়েয (ইবনু তায়মিয়াহ, মাজমূঊল ফাতাওয়া ২৩/৩৫৩; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৭/৩৮২-৮৩; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ৯/৩৭৪)। আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ওরা তোমাদের ইমামতি করবে। যদি তারা সঠিকভাবে ছালাত আদায় করে তাহ’লে তোমরা ছওয়াব লাভ করবে। আর যদি ওরা ভুল করে তাহ’লে তোমরা ছওয়াব পেয়ে যাবে, কিন্তু তারা গুনাহগার হবে (আহমাদ হা/৮৬৪৮, সনদ ছহীহ)। অন্য বর্ণনায় এসেছে, অচিরেই এমন কিছু লোক ইমামতি করবে, যদি তারা সঠিকভাবে ছালাত আদায় করে তবে তোমরা ছওয়াব পাবে এবং তারাও ছওয়াব পাবে। আর যদি তারা কোন ত্রুটি করে তাহ’লে তার গুনাহ সে ভোগ করবে, ছালাতের ছওয়াব তোমরা পেয়ে যাবে (ছহীহ ইবনু হিববান হা/২২২৮; ছহীহুত তারগীব হা/৪৮৩)। তবে ইমাম যদি স্পষ্ট শিরক বা কুফরীতে লিপ্ত বলে জানা যায়, তাহ’লে তার পিছনে ছালাত আদায় করা যাবে না (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৭/৩৬৪) ।

প্রশ্নকারী : শেখ মোস্তাফীযুর রহমান

কলকাতা, ভারত।







বিষয়সমূহ: ছালাত জানাযা
প্রশ্ন (১/৪১): কোন ব্যক্তি ঋণ রেখে মারা গেলে তার ওয়ারিছগণ যদি তা পরিশোধ না করে, তাহ’লে মৃত ব্যক্তি কি দায়ী হবে? না ওয়ারিছগণ অপরাধী সাব্যস্ত হবে?
প্রশ্ন (৩১/১৯১): জনৈক পাকিস্থানী ইমাম বলেন, ছালাতের পূর্বে টাখনুর নীচের কাপড় গুটিয়ে নিয়ে অনেকে ছালাত আদায় করে। এতে তার ছালাত হবে না। এর সত্যতা জানতে চাই।
প্রশ্ন (২০/১৮০) : আয়েশা (রাঃ) বলেন, আল্লাহকে নবী করীম (ছাঃ) দেখেছেন বলে দাবীকারী মিথ্যুক। আবার আরেক ছাহাবী (রাঃ) বলেছেন, নবী করীম (ছাঃ) আল্লাহকে দেখেছেন। এমতাবস্থায় কার কথা মানতে হবে? - -নূর-ই- আলম ছিদ্দীকী, ধাপ, রংপুর।
প্রশ্ন (৬/৪৬) : যারা সাপের কামড়ে মারা যায় তারা কি শহীদের মর্যাদা লাভ করবে? - -আবুল কালাম, মাকলাহাট, নিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩১/৩১) : গামছা বা অনুরূপ পাতলা কিছু গায়ে দিয়ে ছালাত আদায় করা যাবে কি? - -বুলবুল, কাঠালপাড়া, নবাবগঞ্জ।
প্রশ্ন (৩/১২৩) : ওমর (রাঃ) বলেন, ‘যদি ফোরাত নদীর কূলে একটি ভেড়ার বাচ্চাও হারানো অবস্থায় মারা যায়, তাতে আমি ভীত হই যে, সেজন্য আমাকে ক্বিয়ামতের দিন জিজ্ঞাসিত হ’তে হবে’- এ মর্মে বর্ণিত আছারটির বিশুদ্ধতা জানতে চাই? - -আব্দুর রহমান, মনোহরদী, নরসিংদী।
প্রশ্ন (১১/১৩১) : জনৈক ব্যক্তি গরুর সাথে কুকর্মে লিপ্ত হয়েছে। এক্ষণে তার শাস্তিবিধান কি হবে? - -বাশার, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
প্রশ্ন (১৫/৯৫) : একটি প্রাইভেট কোম্পানীর আবাসিক এলাকায় একটি ঘরে এলাকাজুড়ে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিয়ে পাঁচ ওয়াক্ত ছালাতের জামা‘আত হয়। কিন্তু কোম্পানীর নিরাপত্তার কারণে এই ঘরে বাইরের সাধারণ মুছল্লীদের প্রবেশাধিকার নেই। প্রশ্ন হ’ল- এমন একটি সীমাবদ্ধ স্থানে, যেখানে সর্বসাধারণের প্রবেশের অনুমতি নেই, সেখানে শুধুমাত্র কোম্পানীর নিজস্ব লোকদের নিয়ে জুম‘আর ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৪/২৮৪) : তাক্বদীর কি? এ সম্পর্কে সঠিক আক্বীদা কি? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২০/৩৮০) : শরী‘আতে জামা‘আতবদ্ধ জীবন-যাপনের গুরুত্ব কতটুকু? ইসলামী নেতৃত্ব কিভাবে গঠিত হবে।
প্রশ্ন (১২/৪৫২) : জনৈক আলেম বলেন, ইবনু আববাস (রাঃ) হাজারে আসওয়াদকে চুম্বন করতেন এবং সিজদা করতেন (বায়হাক্বী, হাকেম)। তাহলে কি হাজারে আসওয়াদকে সিজদা করা যাবে?
প্রশ্ন (১৬/১৬) : রামাযান মাসে সফর অবস্থায় ছিয়াম পালন থেকে বিরত থাকা যরূরী কি? - -রুস্তম আলী, পুঠিয়া, রাজশাহী।
আরও
আরও
.