উত্তর : কন্যারা পাবে দুই-তৃতীয়াংশ, স্ত্রী এক-অষ্টমাংশ এবং বাকী সম্পত্তি দুই সহোদর বোন পাবে। দুই সহোদর বোন থাকায় চাচাতো ভাই-বোন কোন সম্পত্তি পাবে না। আল্লাহ বলেন, যদি দুইয়ের অধিক কন্যা থাকে, তাহ’লে তারা পরিত্যক্ত সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাবে। আর যদি কেবল একজনই কন্যা হয়, তবে তার জন্য অর্ধেক... আর তোমাদের পরিত্যক্ত সম্পত্তিতে স্ত্রীরা সিকি পাবে, যদি তোমাদের কোন সন্তান না থাকে। যদি থাকে, তবে তারা অষ্টমাংশ পাবে.. (নিসা ৪/১১-১২)। এক্ষণে মোট তিন বিঘা বা ৯৯ শতক জমি থেকে স্ত্রী পাবে ১২.৩৭৫ শতক, তিন কন্যার প্রত্যেকে পাবে ২২.০০৭৭ শতক করে মোট ৬৬.০২৩১ শতক এবং দুই সহোদর বোন পাবে ১০.২৯৬ শতক করে মোট ২০.৫৯২ শতক।

প্রশ্নকারী : আহমাদ, রাজশাহী।








বিষয়সমূহ: মীরাছ
প্রশ্ন (১০/৯০) : শায়খুল ইসলাম ইবনু তায়মিয়াহ (রহঃ) সহ অনেক সালাফী বিদ্বানের কবর পাকা দেখা যায়। এগুলো কারা করেছে? - -শিহাবুদ্দীন, শিবগঞ্জ, বগুড়া।
প্রশ্ন (৪০/৩৬০) : আমার ছেলের বউ নিয়মিত ছালাত আদায় করে না এবং শ্বশুরবাড়ীর লোকদের সাথে মন্দ আচরণ করে। মেয়ের পিতা-মাতাকে বলার পরও কোন ফলাফল পাওয়া যাচ্ছে না। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২৩/৩৮৩) : আমার উপর হজ্জ ফরজ হয়েছে। কিন্তু আমার কিছু ঋণ রয়েছে। ঋণ পরিশোধ না করে হজ্জ করা যাবে কি? - নাম প্রকাশে অনিচ্ছুক আত্রাই, নওগাঁ।
প্রশ্ন (২২/৩৮২) : আমার পিতা মারা গেছেন। তার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে রয়েছে আধা কাঠা জমির উপর তিন তলা বাড়ী এবং ভিন্ন ভিন্ন দামের আরো প্রায় ৩৯ শতাংশ জমি। আমরা ৪ ভাই ৩ বোন, আমার মা এবং দাদী জীবিত আছেন। আমরা ভাই-বোনেরা চাই তিন তলা বাড়ীটি মায়ের নামে দিতে এবং ভাই-বোনেরা কম দাম এবং বেশী দামের জমি মিলিয়ে বণ্টন করে নিতে এবং কম মূল্যের জমি দাদীকে দিতে। আমার এক ভাই ও এক বোন এখনো নাবালক। এইভাবে বণ্টন করলে কি দাদীর সাথে বেইনছাফী করা হবে? অথবা কিভাবে বণ্টন করলে ইনছাফপূর্ণ বন্টন হবে জানালে উপকৃত হব। - -মুহাম্মাদ সাইফুল ইসলাম, ময়মনসিংহ।
প্রশ্ন (২৯/১৮৯) : ছালাতে কাতারবন্দী হওয়ার সময় ডান থেকে কাতার করবে না বাম থেকে?
প্রশ্ন (১৯/৫৯) : আমরা যৌথভাবে শপিং মল করেছি। তার জন্য অগ্রিম যামানত ও ডেকোরেশন বাবদ যে অর্থ ব্যয় হয়েছে, তার যাকাত আদায় করতে হবে কি? - -মুনীরুয্যামান, সাতক্ষীরা।
প্রশ্ন (১৯/২৫৯) : শরী‘আত ভিত্তিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের বিষয়ে সালাফী আলেমদের অভিমত জানতে চাচ্ছি। এখানে ইনভেস্ট করা কি বৈধ? যদি ইন্টারন্যাশনাল AAOIFI অনুসরণ করে থাকে?
প্রশ্ন (৪/২৮৪) : পবিত্র কুরআনে সিজদা কয়টি? এ সিজদা কিভাবে করতে হবে?
প্রশ্ন (৬/১৬৬) : আমার নিকট থেকে প্রায়ই বিভিন্ন জিনিস চুরি হয়ে যায়। এ থেকে পরিত্রাণের জন্য কোন আমল বা দো‘আ আছে কি?
প্রশ্ন (২৫/২৫) : জনৈক আলেম বলেন, আকীকার গোশত সাত দিনের বেশী রাখা যাবে না। এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৭/৪৭৭) : পত্রিকায় রাশিফল দেখা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (১৫/২১৫) : ছালাতে দাঁড়িয়ে বার বার দাড়ি ও মুখমন্ডলে হাত বুলানো ও শরীরের বিভিন্ন জায়গায় চুলকানো যাবে কি?
আরও
আরও
.