লিথিয়াম-আয়ন ব্যাটারীর সীমাবদ্ধতা আমাদের সবার জানা। চার্জ হ’তে দীর্ঘ সময় লাগা এবং সময়ের সঙ্গে সঙ্গে ধারণক্ষমতা কমে যাওয়া এই ব্যাটারীর একটি বড় সমস্যা। এই সীমাবদ্ধতা দূর করে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয় এবং ইতালির ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকরা বিশ্বের প্রথম কার্যকরী ‘কোয়ান্টাম ব্যাটারী’র প্রটোটাইপ সফলভাবে প্রদর্শন করেছেন। এই অত্যাধুনিক ব্যাটারীর সবচেয়ে বড় চমক হ’ল- এর আকার যত বড় হয়, চার্জ গ্রহণের গতিও তত বেড়ে যায়। ফলে একটি সাধারণ ব্যাটারী চার্জ হতে যেখানে ১ ঘণ্টা সময় নেয়, সেখানে এর চেয়ে বড় একটি কোয়ান্টাম ব্যাটারী হয়তো মাত্র ১ সেকেন্ডেই চার্জ হয়ে যাবে। এতে একটি বৈদ্যুতিক গাড়ি পেট্রোল পাম্পে তেল নেওয়ার চেয়েও কম সময়ে পূর্ণ চার্জ করা সম্ভব হবে। এমনকি গবেষকদের মতে, স্মার্টফোন বা গাড়ি চার্জ করার জন্য ভবিষ্যতে কোন প্লাগ ছাড়াই লেজার বা তড়িৎচুম্বকীয় বিকিরণ ব্যবহার করে দূর থেকেই ‘ওভার দ্য এয়ার’ পদ্ধতিতে এগুলো চার্জ করা যাবে। লিথিয়ামের মতো ক্ষতিকর রাসায়নিক না থাকায় এটি শতভাগ পরিবেশবান্ধব এবং সাধারণ ব্যাটারীর চেয়ে এর স্থায়িত্বও অনেক বেশী হবে।







আরও
আরও
.