উত্তর : পবিত্র স্থানসমূহ অন্যান্য স্থানের চাইতে শ্রেষ্ঠ। আর সেখানে মৃত্যুবরণের ফযীলত সম্পর্কে কিছু হাদীছ বর্ণিত হয়েছে। যা অন্য স্থানের তুলনায় এর শ্রেষ্ঠত্ব প্রমাণ বহন করে। বিশেষত মদীনা মুনাউওয়ারার ক্ষেত্রে। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘তোমাদের মধ্যে যার পক্ষে মদীনায় মৃত্যুবরণ করা সম্ভব হয়, সে যেন সেখানেই মৃত্যুবরণ করে। কারণ যে ব্যক্তি মদীনায় মারা যাবে, ক্বিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষী বা সুফারিশকারী হব’ (তিরমিযী হা/৩৯১৭; মিশকাত হা/২৭৫০; ছহীহুল জামে‘ হা/৬০১৫)। ওমর (রাঃ) দো‘আয় বলতেন, ‘হে আল্লাহ! তুমি আমাকে তোমার পথে শাহাদাত দান কর এবং আমার মৃত্যু তোমার রাসূলের শহরে (মদীনায়) দান কর’ (বুখারী হা/১৮৯০)। অনুরূপভাবে মসজিদও বরকতপূর্ণ স্থান ও ইবাদতখানা। এখানে যারা আসে সাধারণত উত্তম মানুষেরাই আসে। সুতরাং কেউ মসজিদে ইবাদতরত অবস্থায় মারা গেলে তার উত্তম মৃত্যুর আশা করা যায়।

প্রশ্নকারী : রিফাত, কুমিল্লা।








বিষয়সমূহ: হজ্জ ও ওমরাহ
প্রশ্ন (১৫/৩৭৫) : যখন আযানের জবাব দেয়া শেষ হবে তখন আল্লাহর নিকট প্রার্থনা কর, তাহলে তোমাকে প্রদান করা হবে’ (আবুদাঊদ) ‘আযান ও ইকামতের মাঝের দো‘আ ফেরত দেয়া হয় না’ (আহমাদ) এবং জুম‘আর দিনে একটি সময় রয়েছে সে সময় কিছু চাইলে আল্লাহ তাকে দান করেন (বুখারী, মুসলিম)। উক্ত স্থানগুলোতে হাত না তুলে মনে মনে বাংলায় চাওয়া যাবে কি?
প্রশ্ন (২৫/২৬৫) : মসজিদের ছাদের উপর ধান, গম, কাপড় ইত্যাদি শুকানো জায়েয হবে কি? - মুক্তাদির রহমান ক্ষেতলাল, জয়পুরহাট।
প্রশ্ন (২৭/৪৬৭) : কারো প্রতিকৃতিতে বিভিন্ন দিবসে ফুল দেওয়া এবং ফাতিহা পাঠসহ দো‘আ-দরূদ পড়া কি শরী‘আত সম্মত? এতে মৃত ব্যক্তির কোন উপকার হয় কি?
প্রশ্ন (৮/৪০৮) : জনৈক প্রবাসীর গৃহে পাঠদানের সুবাদে গৃহকত্রীর সাথে অনৈতিক সম্পর্ক তৈরী হয়। পরবর্তীতে তার মেয়ের সাথে আমার সামাজিকভাবে বিবাহ হয়। বিবাহের পরও পূর্বের ন্যায় অনৈতিক সম্পর্ক চলতে থাকে। বর্তমানে আমি দুই সন্তানের পিতা। ছহীহ আক্বীদা গ্রহণ করার পর সব বুঝতে পেরে গত আড়াই বছর যাবৎ নিজ স্ত্রী থেকে দূরে রয়েছি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩২/৭২) : জনৈক ব্যক্তি এক মেয়েকে বিবাহ করে। কিছুদিন পরে তার শ্যালিকাকে পসন্দ হয়। এক্ষণে স্ত্রীকে তালাক দিয়ে শ্যালিকাকে বিবাহ করা যাবে কি?
প্রশ্ন (২২/১৪২) : মসজিদ নির্মাণ কাজে হিন্দু মিস্ত্রির সহযোগিতা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৩১/৩১): ইমাম শেষ বৈঠকে থাকা অবস্থায় জামা‘আতে শরীক হ’লে জামা‘আতের নেকী পাওয়া যাবে কি? নাকি এসময় কয়েকজন মাসবূক থাকলে পৃথক জামা‘আত করাই উত্তম হবে?
প্রশ্নঃ (৯/৪৯) : কোন ব্যক্তি যদি ভুলক্রমে ছালাতের প্রথম বৈঠকে আত্তাহিইয়াতুর সাথে দরূদ ও দো‘আ মাছূরাহ পড়ে নেয়, তাহ’লে ছালাত শেষে তাকে সহো সিজদা দিতে হবে কি?
প্রশ্ন (২৭/২২৭) : আমাদের এলাকায় লোকজন প্রতি শুক্রবারে বিভিন্ন উদ্দেশ্যে পূরণের জন্য মসজিদে জিলাপী, মিষ্টি, বিরিয়ানী ইত্যাদি বিতরণ করে থাকে। এটা কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৩২/১৫২) : রাসূল (ছাঃ) অহি প্রাপ্তির পর কখনো কি হেরা গুহায় আরোহন করেছেন? - -মুহাম্মাদ নূরুল ইসলামনিয়ামতপুর, নওগাঁ।
প্রশ্ন (৩৫/৩৫) : জনৈক আলেম বলেন, ওযূর পর সূরা ক্বদর পাঠ করতে হবে। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৭/৩১৭) : ‘আল্লাহুম্মা আনতা খালাক্বতানী ওয়া আনতা তাহদীনী ওয়া আনতা তুত্ব‘ইমুনী ওয়া আনতা তাসক্বীনী ওয়া আনতা তুহইনী ওয়া আনতা তুমীতুনী’ মর্মে দো‘আ কোন্ হাদীছে বর্ণিত হয়েছে?
আরও
আরও
.