উত্তর : হাদীছটি সুনান আবুদাঊদে বর্ণিত হয়েছে হাসান সূত্রে (হা/৫১০)। হাদীছের ভাষ্য থেকে বুঝা যায় যে, কতিপয় ছাহাবী এক্বামতের পর ওযূ করতেন। কিন্তু এর অর্থ এই নয় যে, সকল ছাহাবী এক্বামতের পর ওযূ করতেন। বরং ইবনু ওমর (রাঃ) এটা এজন্য উল্লেখ করেছেন যেন মানুষ বুঝতে পারে এটা জায়েয (ইবনু রাসলান, শরহ আবুদাঊদ ৩/৪৪২)। তবে এটা তাদের নিয়মিত আমল নয়। কেননা অন্যান্য হাদীছে ছালাতে অগ্রগামীদের জন্য বিশেষ ফযীলত বর্ণিত হয়েছে (বুখারী হা/৬১৫; মুসলিম হা/৪৩৭)। সিন্ধী বলেন, হাদীছের মর্মার্থ হ’ল, ছাহাবীদের কেউ কেউ কখনো এক্বামতের পর ওযূ করার জন্য বের হ’তেন। কারণ রাসূল (ছাঃ) ক্বিরাআত লম্বা হওয়ার কারণে তারা জামা‘আত পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন (হাশিয়াতুস সিন্ধী ‘আলা সুনানিন নাসাঈ ২/২১)। মুখতার শানক্বীতী বলেন, ব্যস্ততার কারণে তারা মাঝে-মধ্যে এমনটা করতেন। যারা এরূপ করতেন তাদের বাড়ি ছিল মসজিদের খুব কাছে। কারণ অধিকাংশ ছাহাবী ইক্বামতের পূর্বেই মসজিদে প্রবেশ করতেন (শরহ সুনান নাসাঈ ৪/১৩৭১)।

প্রশ্নকারী  : আব্দুল হালীম, বাগমারা, রাজশাহী।







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১৩/৪১৩) : ইসলামী সম্মেলনে জনৈক বক্তা বলেন, কবরে নবী-রাসূল, ছাহাবায়ে কেরাম, পীর-আওলিয়াদের লাশ অক্ষত থাকে। তাঁদের লাশ মাটিতে খায় না। উক্ত বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৪/৪৪) : যারা কথা বলতে পারে না তারা কিভাবে বিবাহে ঈজাব কবুল করবে?
প্রশ্ন (৩৭/১৯৭) : কোন প্রতিষ্ঠান থেকে অগ্রিম রড ক্রয়ের জন্য টাকা দেয়া হ’ল এ মর্মে যে রডের দাম কমে গেলে দাম কম ধরতে হবে কিন্তু বেশী হয়ে গেলে বেশী ধরা যাবে না। এরূপ চুক্তি জায়েয হবে কি?
প্রশ্ন (২৪/৩৮৪) : আল্লাহ বলেন, তিনি সব কিছুই মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। এক্ষণে পৃথিবীতে নানাবিধ ক্ষতিকর প্রাণী যেমন ইদুর, ছুঁচো, মশা ইত্যাদি প্রাণী সৃষ্টির মধ্যে আল্লাহর কি হিকমত রয়েছে? - আব্দুর রশীদ সরোজগঞ্জ, চুয়াডাঙ্গা।
প্রশ্ন (১৭/৪৫৭) : গল্পচ্ছলে অনেক সময় অকারণ এমন কিছু মিথ্যা কথা বলে ফেলি বা অতিরঞ্জন করি, যাতে অন্যের কোন ক্ষতি হয় না বা তাতে কোন অসৎ উদ্দেশ্যও থাকে না। এরূপ মিথ্যা কথা বলায় কি গুনাহ হবে? - -নাম প্রকাশে অনিচ্ছুক, মাদারটেক, ঢাকা।
প্রশ্ন (৩৫/১৯৫) : মসজিদ কমিটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ডিপোজিট রেখে তার লভ্যাংশ থেকে মসজিদের ইমাম ও মুওয়াযযিনের বেতন দেয়। এরূপ করা জায়েয হচ্ছে কি?
প্রশ্ন (১৯/৯৯) : কুরবানীর পশু দ্বারা অন্যের ফসলের ক্ষতি করলে কুরবানীর ছওয়াব পাওয়া যাবে কি?
প্রশ্ন (৪০/৮০) : গাছ লাগিয়ে অন্যের জমির ক্ষতি করার শাস্তি সম্পর্কে জানতে চাই। - - আব্দুল কুদ্দূস, নাটোর।
প্রশ্ন (১৭/৪১৭) : গর্ভবতী গরু কুরবানী করার ব্যাপারে শারঈ বিধান কি?
প্রশ্ন (১০/১০) : আমি ছালাতে গিয়ে দেখি ইমাম রুকূ অবস্থায়। ছালাতে অংশগ্রহণ করেই সূরা ফাতিহা পাঠ করা শুরু করি। এরই মধ্যে ইমাম রুকূ থেকে উঠে যান। আমি সেটিকে রাক‘আত ধরে ছালাত সম্পন্ন করি। পরে জানতে পারি যে উক্ত রাক‘আত হয়নি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩০/৩৫০) অপবিত্র অবস্থায় সকাল হয়ে গেলে ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (৩০/৪৩০) : সামর্থ্য থাকা সত্ত্বেও এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কুরবানী করেনি। এখন সে ভুল বুঝতে পেরেছে। এক্ষেত্রে করণীয় কি? কুরবানীর ক্বাযা আদায়ের কোন বিধান আছে কি? - -নাজমুল হুদা, চরমোহনপুর, চাঁপাই নবাবগঞ্জ।
আরও
আরও
.