উত্তর : হুবহু এরূপ বর্ণনা কোন প্রসিদ্ধ হাদীছ গ্রন্থে পাওয়া যায় না। তবে ইমাম গাযালীসহ কতিপয় বিদ্বান ‘রাগ, হিংসা ও সম্পদ সম্পর্কে সতর্কতা’ পরিচ্ছেদে এ বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, ইয়াহ্ইয়া (আঃ) ঈসা (আঃ)-কে বললেন, রাগ করো না। ঈসা (আঃ) বললেন, ‘আমি রাগ না করে পারি না, আমি তো মানুষ। ইয়াহ্ইয়া (আঃ) বললেন, সম্পদের প্রতি আকৃষ্ট হবে না। ঈসা (আঃ) বললেন, এই কথাও সতর্কতার যোগ্য’ (এহ্ইয়াউ উলূমিদ্দীন ৩/১৬৫)। এছাড়াও বর্ণনাটি মুছান্নাফ ইবনু আবী শায়বাহ, আবু নু‘আইম ইছফাহানী ও হাফেয ইবনু কাছীর (রহঃ) স্ব স্ব গ্রন্থে উল্লেখ করেছেন (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/৩৪২৪৫, ৩৫৭২১; হিলইয়াতুল আউলিয়া ৪/৩৫৯; আল বিদায়াহ ওয়ান নিহায়াহ ২/৬১)। উক্ত বর্ণনাটির রাবীগণ বিশ্বস্ত হ’লেও এটি রাসূল (ছাঃ) বা ছাহাবায়ে কেরামের কোন উক্তি নয়। বরং রাবী আব্দুল্লাহ বিন আবুল হুযায়েল একজন তাবেঈ (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ) ।

প্রশ্নকারী : গোলাম রাববী, বরিশাল।








বিষয়সমূহ: জায়েয-নাজায়েয
প্রশ্ন (১১/১১) : মায়ের দিকে নেক নযরে তাকালে কবুল হজ্জের সমান নেকী পাওয়া যায়। একথার কোন সত্যতা আছে কি? - -জাহিদ হাসান রাজীবরাজশাহী ক্যান্টনমেন্ট, রাজশাহী।
প্রশ্ন (১৬/২৯৬) : শারঈ ওযর বশতঃ মসজিদে যেতে না পারায় ঘরে ছালাত আদায় করলে জামা‘আতের নেকী পাওয়া যাবে কি?
প্রশ্ন (২১/২১) : বিশ বছর পূর্বে আমার দাদারা আমাদের মসজিদটি আহমাদিয়া জামা‘আতের নামে লিখে দিয়ে তাদের অন্তর্ভুক্ত হন। বর্তমানে তারা কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী আমল করছেন। কিন্তু মসজিদ তাদের নামেই লেখা আছে। এক্ষণে আমাদের করণীয় কি? - -আবু সাঈদ, গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (৩০/২৩০) : দাড়ি শেভ করা লোক ছালাতে ইমামতি করতে পারবে কী?
প্রশ্ন (১৩/৪৫৩) : খলীফা মামূনুর রশীদের আমলে মু‘তাযিলা সম্প্রদায় যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন তারা ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহঃ)-কে কেন এই আক্বীদা পোষণ করার জন্য চাপ দিয়েছিল যে, ‘কুরআন আল্লাহর কালাম নয় বরং এটা আল্লাহর সৃষ্ট’?
প্রশ্ন (৩৯/২৭৯) : আমাদের এলাকায় হিন্দুদের সামাজিক উন্নয়নমূলক সংগঠন আছে। তারা এলাকায় নির্মাণাধীন মসজিদে অনুদান দিতে চাচ্ছে। এক্ষণে হিন্দুদের অনুদান গ্রহণ করা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/২৭৩) : জুম‘আর খত্বীবের জন্য তাহ্ইয়াতুল মসজিদ আদায় করা লাগবে কি? - -রবীউল ইসলাম, রসূলপুর, নওগাঁ।
প্রশ্ন (৩২/৩৯২) : বোরক্বা ছাড়াও কি নারীদের পক্ষে শরী‘আতসম্মত ফরয পর্দা পালন করা সম্ভব? সম্ভব হ’লে কি ধরনের পোষাক পরিধান করলে পর্দার বিধান আদায় হবে?
প্রশ্ন (৩৮/৩১৮) : মসজিদে প্রবেশকালে উচ্চৈস্বরে সালাম প্রদান করা যাবে কি? - -সিরাজুল ইসলাম, বাগানগাছি, দিনাজপুর।
প্রশ্ন (১৯/২৫৯) : বিবাহের পর স্বামী কর্মহীন থাকায় পরিবারের চাপে বাধ্য হয়ে স্ত্রী ডিভোর্স লেটারে স্বাক্ষর করে। তবে স্বামী তা গ্রহণ করেনি। পরবর্তীতে স্ত্রী স্বামী থেকে আলাদা বসাবস করলেও তাদের মাঝে সম্পর্ক ছিন্ন হয়নি। এক্ষণে স্বামীর নিকটে ফিরে যেতে বিবাহের প্রয়োজন হবে কি? - -মুহাম্মাদ লিটন, পাবনা।
প্রশ্ন (২৫/৪৬৫) : আমার মা আমাদের ভাই-বোনদের আর্থিক সহযোগিতা না করে নিজের ভাই-বোনদেরকে গোপনে আর্থিক সহযোগিতা করেন। জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন। এক্ষেত্রে করণীয় কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, রাজশাহী।
প্রশ্ন (২০/৪৬০) : আমার ৫০ দিনের ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার পর ১৫ দিন যাবত রক্তপাত হচ্ছে। এক্ষণে উক্ত রক্ত নিফাসের রক্ত হিসাবে গণ্য হবে কি? - -হেলেনা আখতার,পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী।
আরও
আরও
.