উত্তর : ইসলামী বিধানে সূর্যাস্তের পর থেকে দিবস গণনা শুরু হয়। অতএব যে সময় সন্তান জন্মগ্রহণ করেছে সেখান থেকে চল্লিশতম দিনের উক্ত সময় পর্যন্ত অপেক্ষা করবে। এর পরেও নিফাস চলতে থাকলে ইস্তেহাযা মনে করে পবিত্র হয়ে ছালাত আদায় করবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিইয়াহ ৪১/৮)। উম্মে সালামাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)-এর সময় নিফাসগ্রস্ত হওয়ার (অর্থাৎ সন্তান ভূমিষ্টের) পর মহিলারা চল্লিশ দিন বা চল্লিশ রাত অপেক্ষা করতেন’ (আবুদাউদ হা/৩১১; ইরওয়া হা/২১১, সনদ ছহীহ)। উল্লেখ্য যে, সন্তান ভূমিষ্ট হওয়ার পূর্বে মায়ের কোন রক্ত প্রবাহিত হ’লে তা নিফাস হিসাবে গণ্য হবে না। বরং তা ইস্তিহাযা বা প্রদর রোগ হিসাবে গণ্য হবে এবং সেজন্য পবিত্র অবস্থায় পালনীয় যাবতীয় ইবাদত পালন করতে হবে (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ৪১/৮)।






প্রশ্ন (২৯/৬৯) : আমার পিতা ১০ বছর আগে এক ব্যক্তির নিকট এক লক্ষ টাকার বিনিময়ে ১ বিঘা জমি বিক্রয় করেছিলেন। এটা আমি জানি। কিন্তু জমি রেজিষ্ট্রি করা হয়নি। ইতিমধ্যে আমার পিতা মারা গেছেন। আমার এখন করণীয় কী?
প্রশ্ন (১৭/২৯৭) : মসজিদের ভিতরের অংশ উঁচু এবং বারান্দা অংশ নীচু। এতে ছালাতের কোন সমস্যা হবে কি?
প্রশ্ন (৪০/৪০০) : বর্তমানে দেখা যাচ্ছে পিতার কবরে পুত্রকে বা স্ত্রীর কবরে স্বামীকে কবরস্থ করা হচ্ছে। এরূপ করা শরী‘আতসম্মত কি? - আব্দুল্লাহিল কাফী, ছোটবনগ্রাম, রাজশাহী।
প্রশ্ন (১৪/১৩৪) : বীর্য যদি অপবিত্র না হয়, তাহ’লে আমরা ফরয গোসল করি কেন? কেবল ধুয়ে ফেললেই যথেষ্ট হ’ত। সঠিক উত্তর জানতে চাই। - -মীযান, মিরপুর, ঢাকা।
প্রশ্ন (২৯/৪২৯) : ওযূ ভেঙ্গে গেছে বলে ধারণা হ’লেও অলসতাবশতঃ একই ওযূতে একাধিক ছালাত আদায় করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (১/১২১) : কয়েক বছর আগে আমার মামার পরিবারের সাথে আমাদের কোন এক বিষয়ে খুব ঝগড়া হয়। এই কারণে তাদের সাথে আমাদের কোন যোগাযোগ নেই। কিন্তু আমি যখন আমার মাকে বুঝালাম যে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না, তখন আমার মা তার ভুল বুঝতে পারেন এবং আমার পিতা আমার মাকে নিয়ে তাদের কাছে ক্ষমা চাইতে যান। কিন্তু তারা আমার মাকে গ্রামের সকল মানুষের সামনে মারধর করে অপমান করে। এই অবস্থায় আমরা কি করব? আমরা কি আল্লাহর কাছে দায়ী থাকব? জানালে খুব উপকৃত হব। - -ছিয়াম আলী, বাদুড়তলা, বগুড়া।
প্রশ্ন (১১/৩৩১) জুম‘আর ফরয ছালাতের আগে ও পরে সুন্নাত পড়ার বিশেষ কোন গুরুত্ব আছে কি?
প্রশ্ন (২১/৬১) : বিবাহ উপলক্ষ্যে বিবাহের আগের দিন বা ২-৩ দিন পূর্বে গায়ে হলুদ করা জায়েয হবে কি? এছাড়া এসব অনুষ্ঠানে মেয়েরা পর্দার মধ্যে হলুদ শাড়ী পরতে পারবে কি?
প্রশ্ন (৪/২০৪) : তাফসীর ইবনে কাছীর কি সম্পূর্ণ ছহীহ? জানিয়ে বাধিত করবেন?
প্রশ্ন (১/৩৬১) : অন্যের জমিতে ফসলের ক্ষতি না করে বিনা অনুমতিতে গরু-ছাগল, হাঁস-মুরগী চরানো বা ঘাস খাওয়ানো যাবে কি?
প্রশ্ন (৩৬/২৩৬) : রামাযানে বা রামাযানের বাইরে ছিয়ামত রত অবস্থায় কেউ যদি ভুলবশতঃ স্ত্রী সহবাস করে বা অন্য কোনভাবে বীর্যপাত ঘটায়, তাহ’লে তার ছিয়ামের অবস্থা কি হবে?
প্রশ্ন (১১/৪৫১) : নবী করীম (ছাঃ) আছর ও ফজর ছালাত ব্যতীত অন্যান্য ছালাতে মুক্তাদীদের দিকে ফিরে বসতেন না। এরকম কোন হাদীছ আছে কি?
আরও
আরও
.